BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

মুসলমানদের নেতা কে?

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৩

ডা. সেখ বাসির আলি

আরও পড়ুন:

নতুন পয়গাম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আরও পড়ুন:

বাংলা তথা দেশীয় রাজনৈতিক অঙ্গনে মুসলমানদের নেতা কে? এ বিতর্ক আজকের নয়‌। ভোট এলেই বিষয়টি প্রাইম টাইমে চলে আসে। শুধু মুসলমানদের মধ্যে এই হীনতা কেন যে, তাদের নেতা কে? কেন এই প্রশ্ন ওঠে বারবার? হিন্দুদের মধ্যে তো এ বিতর্ক দেখা যায় না। দেখা যায় না খ্রীষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও।

আরও পড়ুন:

অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যখন নেতা নিয়ে এমন চরম বিভ্রান্তি বিভেদ নেই, সেখানে মুসলমানদের মধ্যে রয়েছে কেন? যা বিলিয়ন ডলারের প্রশ্ন। এই কেন-র কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে পড়বে। এই কেউটের সংখ্যা এতই বেশি যে (মুখ খুললে) ছোবল খেতেই হবে। তবুও কিছুটা রাখঢাক করেই বলছি। একটা জাতি অথবা সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদী নেতৃত্বের সঙ্কট তৈরি হয় মূলত দুটি কারণে। জাতিগতভাবে Demoralised হলে এবং নিজ নিজ Sect বা দল বা জামাতকে সর্বাগ্রে প্রধান্য দিলে। তাই কেউ এগিয়ে এলেই অন্যান্য দল বা জামাতের‌‌‌ লোকেরা চেঁচিয়ে ওঠেন, উনি কি মুসলমানদের নেতা? আসলেই মুসলমানদের নেতা হতে গেলে কী কী Criteria লাগে, তা একজনও বলতে পারবেন না।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে মুসলিম জনগোষ্ঠী ৩০ শতাংশের আশপাশে হবে। নওশাদ, সিদ্দিকুল্লা, ঈশা খান, আব্বাস, সেলিম, ফিরহাদ, সওগাত, কামরুজ্জামান, হুমায়ূন, কাসেম, তায়েদুল, সারওয়ার, ইমতিয়াজ, ইমরানের মতো আরও অনেকেই অনেক সময় টাইম লাইনে এসেছেন, আবার ফিকে হয়ে গেছেন। কারণ একটাই, এরা কি সত্যিকার অর্থে মুসলমানদের নেতা? আসাদউদ্দিন ওয়েসি কি মুসলমানদের নেতা? উত্তর, এককথায় ‘না’। এনাদের কেউই মুসলমানদের নেতা নন।

আরও পড়ুন:

তাহলে মুসলমানদের নেতা কে? আসলেই অধিকাংশ মুসলমানের মধ্যে নেতৃত্ব সম্পর্কে নূন্যতম ধারণা নেই বললেই চলে। ফলে তাঁরা সহজেই অন্যের ফাঁদে পা দেন, অন্যের বুলি আওড়ান তোতা পাখির মতো। উপরে যাঁদের নাম উল্লেখ করেছি, তাঁদের কেউই নিজেকে মুসলমানদের নেতা বলে দাবি করেননি। মুসলিম জনগোষ্ঠীর অধিকাংশই এদের কাউকেই নেতা বলে স্বীকৃতি দেননি। এরপরও নেতার প্রয়োজন পড়ছে কেন? মুসলমানরা বলতে পারবেন? পারবেন!

আরও পড়ুন:

বাংলার নেতৃত্ব-শূন্য মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্ব নিয়ে এমন নির্বুদ্ধিতা ও বিভাজন কাম্য তো নয়ই; বরং আশ্চর্যের। সিদ্দিকুল্লাহ, কাসেম, ফিরহাদ, সওগাত, ইমরান, হুমায়ুন — এনারা তৃণমূলের নেতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী। এরা কোন দিন নিজেদেরকে মুসলমানদের নেতা বলে দাবি করেননি। যদিও সিদ্দিকুল্লাহ হলেন জমিয়তে উলেমায়ে হিন্দ নামক দেওবন্দী ভাবধারার মুসলমানদের উলেমা সংগঠনের রাজ্য সভাপতি। তারপরও তিনি নিজেকে মুসলমানদের নেতা বলে দাবি করেননি। বরং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

আরও পড়ুন:

ঈশা খাঁন চৌধুরী কংগ্রেসের নেতা বা রাহুল গান্ধীর কর্মী। মুহাম্মদ সেলিম সিপিএম নেতা বা দলের কর্মী। এভাবে নওশাদ, আব্বাস, তায়েদুল, কামরুজ্জামান, ইমতিয়াজ, সারওয়ার প্রমুখ নিজ নিজ দল বা সংগঠনের নেতা বা কর্মী। তাহলে মুসলমানদের নেতার প্রয়োজন পড়ছে কেন? মুসলমানদের নেতা কোথায় পাওয়া যাবে?

আরও পড়ুন:

অথচ মাত্র ৩ শতাংশ উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে নেতৃত্বের সঙ্কট নেই। তারা কোনদিন প্রশ্ন তোলেননি মমতা, শুভেন্দু, অধীর, শতরূপ, দিলীপ, অভিষেক, শমীকরা কি হিন্দুদের নেতা? বরং এরা সবাই তাদের নেতা। কাদের নেতা? সবার নেতা। কেউ মানল, আর না মানল, তাতে তাঁদের যায় আসে না। হিন্দুদের যখন হিন্দু নেতার প্রয়োজন পড়ছে না, মুসলমানদের তখন মুসলিম নেতার প্রয়োজন পড়ছে কেন?
আসলেই ফিরকাবাজির ধাঁধা, নেতাকেও তাদের ফিরকার মধ্য হতে হবে। এ এক চরম গোলক ধাঁধা। বাংলায় মুসলমানদের মধ্যে এই রাজনৈতিক সঙ্কট যতটা না রাজনৈতিক কারণে, তার শত সহস্র গুণ ধর্মীয় Sects এর কারণে। তারা Sect বাঁচাতে জাতিকে কুরবানী করতে রাজি। বাংলায় ধর্মীয় জালসা, ইজতেমা, মহফিলে হাজার হাজার, কখনও বা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পরকালীন সফলতা অর্জনের আশায়। ইহকালীন কল্যাণের কোন agenda সেখানে স্থান পায় না, বা পেলেও রাজনৈতিক গুরুত্ব পায় না। ফিরকার মহিমা প্রচারই এখানে মুখ্য।

আরও পড়ুন:

তাই নওশাদ, আব্বাস, তায়েদুল, কামরুজ্জামান, ইমতিয়াজ, সারওয়ার প্রমুখ মুসলমানদের জন্য যতই আওয়াজ তুলুন না কেন, এরা কেউই মুসলমানদের নেতা নন‌।
প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রয়াত মুসলিম লীগ এমএলএ হাসানুজ্জামান সাহেবকে বলেছিলেন, মুসলমানরা তোমার সঙ্গে নয়, আমার সঙ্গে আছেন। মমতাও জ্যোতি বসুর কথার পুনরাবৃত্তি যদি করেন, ভুল হবে কি? এই মুহূর্তে বাংলায় একমাত্র মমতাই এমন নেত্রী, যিনি এক ডাকে কলকাতার বুকে পাঁচ-দশ লাখ মুসলমানকে জড়ো করতে পারেন। এ Capacity এখন আর কারো নেই।

আরও পড়ুন:

সিদ্দিকুল্লাহ জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা হলেও তার দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরল সমীকরণ মুসলমানদের মেনে নিতে হবে। অযথা ‘মুসলমানদের নেতা’ বলে গলা ফাটালে চলবে না। রাজনীতিটা বুঝতে হবে। রাজনীতির আফিম গিললে হবে না। Sect যেমন ইসলাম নয়, দলও তেমন রাজনীতি নয়। গোষ্ঠী, সম্প্রদায়, Sect গুলোর মধ্য হতে প্রতিনিধি হতে পারেন, নেতা হতে পারেন না। নেতার ধর্মীয় পরিচয় মুখ্য হতে পারে না। নেতা মানুষের জন্য। নেতা কোন ধর্মের হন না। নেতা হন সর্বজনীন, এটাই ইসলামের শিক্ষা।

আরও পড়ুন:

 

ইডেন সিটি, দক্ষিণ ২৪ পরগনা

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder