BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

উৎসবে শুভেচ্ছা বিনিময় সামাজিকতার অঙ্গ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬

পাভেল আখতার

আরও পড়ুন:

দুর্গাপূজা দুই বাংলায় ‘শারদোৎসব’ হিসেবেও চিহ্নিত। আকাশে পেঁজা কার্পাস তুলোর মতো মেঘ আর আনাচে কানাচে ফোটা গুচ্ছ গুচ্ছ শুভ্র কাশফুলের আগমনের সঙ্গে সঙ্গেই এই উৎসবের আবহ রচনা শুরু হয়ে যায়। প্রথমে আসে মহালয়া। তার কয়েকদিন পরেই আসে উৎসবের সেই আনন্দঘন মুহূর্ত। চারদিন পর অফুরন্ত আনন্দ বিজয়ার বিষাদের মধ্য দিয়ে সমাপ্ত হয়। চলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।

আরও পড়ুন:

এই পরিপ্রেক্ষিতে একটি বিষয়ের অবতারণা করতে হয়। মুসলিমদের একাংশের মধ্যে এখনও এই ‘দ্বিধা’ বর্তমান যে, বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে তাদের অংশগ্রহণ করা উচিত কি-না। শুধু বিজয়া বলে নয়, দীপাবলি বা আরও যেসব অমুসলিম বা হিন্দু-পার্বন রয়েছে, তাদের একই ‘দ্বিধা’ সেগুলির ক্ষেত্রেও দেখা যায়। যদিও বলাই বাহুল্য যে, অনেক মুসলিমই স্বচ্ছন্দে বা সানন্দে এইসব শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করে থাকে। মুসলিমদের এই অংশটির ধর্মীয় বিশ্বাস ও ধর্মানুশীলনে অপূর্ণতা ও শিথিলতা আছে এবং সেজন্যেই তাদের এই শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ বলে ‘দ্বিধান্বিত’ মুসলিমরা মনে করে থাকে। একথা ঠিক যে, বিশ্বাসের প্রতিফলন ব্যক্তির আচরণে ফুটে ওঠে। কিন্তু, উৎসবে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে বিশ্বাসের দ্বান্দ্বিকতা খুঁজে পাওয়া দুর্বোধ্য।

আরও পড়ুন:

‘ধর্ম’ বা ‘ধর্মীয় বিশ্বাস’ কোনও ঠুনকো জিনিস নয়। ধর্মের অবস্থান সত্তার গভীরে, নিহিত বিশ্বাসে। সেটা একান্ত নিভৃতির অন্তর্গত। শুভেচ্ছা বিনিময়ের মতো একটি সামাজিক বাহ্যিকতার ‘উপলক্ষ’ তাকে কীভাবে ধূসর করতে পারে? সকলের মনে রাখা উচিত, ধর্ম ও সামাজিকতার মধ্যে একটি সূক্ষ্ম ফারাক আছে। এবং, সেই ফারাকটা মোটেই দ্বান্দ্বিক বা সাংঘর্ষিক নয়। ধর্ম সবসময় মানুষকে ‘সামাজিক’ হতে বলে। শুভ্র, সুন্দর প্রতিবেশিত্বের মরমী চেতনায় আলোকিত থাকতে বলে। সমাজ-বিচ্ছিন্নতার বোধ তৈরি করা কখনও কোনও ধর্মেরই অভিপ্রেত নয়। একটি মিশ্র সমাজে বসবাস করতে গিয়ে পরস্পরের সুখে ও দুঃখে, হাসি ও কান্নায়, আনন্দে ও বিষাদে কাছে আসা ও কাছে থাকা বাঞ্ছিত সামাজিকতার বা সামাজিক সৌজন্যের অঙ্গ। এর ফলে নিজের ধর্মীয় বিশ্বাস বা আত্মপরিচয়ের স্বতন্ত্র কাঠামো ‘কম্পমান’ হওয়ার কোনও পরিসর তৈরি হয় না। বরং ধর্ম যে মানুষকে সামাজিক হয়ে উঠতে বলে, এর ফলে তার গৌরবগাথাই রচিত হয়। এই আলোয় ‘শুভেচ্ছা বিনিময়’ – বিজয়ায় হোক, অথবা দীপাবলিতে, কিংবা অন্য কিছুতে, একজন মুসলিমের ‘ধর্মবিরোধী’ আচরণ বলে আখ্যায়িত করা অযৌক্তিক। ধর্ম ও সামাজিকতা যে দুটি পৃথক ও স্বতন্ত্র বিষয়, তা বুঝলে এই ‘দ্বিধা’র অনায়াস অবসান হয়।

আরও পড়ুন:

একই কথা বলা যায় একজন হিন্দু বা অন্য যেকোনও ধর্মাবলম্বী সম্প্রদায়ের ক্ষেত্রেও। মুসলিমের ঈদে বা তার অন্য কোনও আনন্দের অনুষ্ঠানে তারাও অনায়াসেই এই শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে, দ্বিধা ছাড়াই। বস্তুত, দুর্গাপূজা, ঈদ, বড়দিন যা-ই হোক, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে ‘দ্বিধা’ না-থাকার মধ্য দিয়ে যারা ধর্মবোধ ও সামাজিক চেতনাকে যথার্থই পৃথক পৃথক দৃষ্টিতে দেখতে সক্ষম হয়, তারা ‘সাধুবাদ’ পাওয়ারই অধিকারী। হয়ত তার্কিকে প্রশ্ন তুলবে যে, শুভেচ্ছা বিনিময়ে কি কোনও ‘মহৎ উদ্দেশ্য’ চরিতার্থ হয়? এ তো নিতান্তই একটি বাহ্যিক ব্যাপার! এর মাধ্যমে সম্প্রীতি ও সহাবস্থানের ভাবধারা সত্যিই কি বিকশিত হওয়া সম্ভব?

আরও পড়ুন:

এমন অজস্র ‘বাহ্যিকতা’র সঙ্গে আমাদের নিত্যদিনের সম্পর্ক বর্তমান। ‘ভাল থাকবেন’, ‘শ্রদ্ধা ও ভালবাসা নেবেন’, ‘আপনাকে শুভেচ্ছা জানাই’ ইত্যাদি কুশল বার্তাগুলি আমরা সবসময় আদান-প্রদান করে থাকি। কিন্তু, আপন-হৃদয়ে কখনও কি তাকিয়ে দেখেছি যে, কথাগুলিতে সত্যিই কতটা আন্তরিকতার স্পর্শ থাকে আর কতটা বাহ্যিকতার? যদি বাহ্যিক হয়ও তবুও সেখান থেকেই যে ক্রমান্বয়ে অন্তরের দিকে যাত্রা শুরু হতে পারে, সেই সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? কিন্তু, বিনিময়ের চর্চা থেকেই যদি দূরে থাকা হয়, তাহলে সেই সম্ভাবনাও আর থাকে না। মানুষের কাছে মানুষের পৌঁছনোর প্রত্যেকটি ‘সাঁকো’ কিংবা ‘সেতু’কেই বাঁচিয়ে রাখা, তাতে হেঁটে যাওয়া সামাজিক শুভবোধসম্পন্ন মানুষের কর্তব্য, ঠুনকো অজুহাতে দেওয়াল তোলা নয়!

আরও পড়ুন:

যে-কোনও উৎসব মহামিলনের পটভূমি রচনা করে। ধর্মীয় দর্শন বা ভাবধারা উৎসবের মধ্যে প্রচ্ছন্ন হয়ে থাকলেও তা যখন মসজিদ, মন্দির বা গির্জার চার দেয়ালের বাইরে উন্মুক্ত বা অবারিত আবহ রচনা করে দেয় সেখান থেকেই তো বুঝতে হবে যে, এখানে ধর্ম যতটা থাকে, ঠিক ততটাই থাকে আনন্দের অনন্ত ধারা। আর, ‘আনন্দ’ জিনিসটাই তো সকলের মধ্যে বিতরিত হওয়ার জিনিস। একা একা ‘আনন্দ’ উপভোগে তার পূর্ণ দীপ্তি বা সৌন্দর্য ফুটে উঠে না। সামাজিক সত্তার, সামাজিকতার স্বতঃস্ফূর্ত স্ফুরণ একে অপরের সঙ্গে মিলিত হওয়ার, দুঃখ ও আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত আছে।

আরও পড়ুন:

উৎসবে পারস্পরিক ‘শুভেচ্ছা বিনিময়’ আঙ্গিকে ক্ষুদ্র, কিন্তু তাৎপর্যে বৃহৎ তারই অন্তর্গত একটি অনুষঙ্গ মাত্র। যত বেশি আদান-প্রদান হয় – মনের, ভাবের, অনুভূতির, অভিব্যক্তির–মোটকথা ভালবাসার, তত বেশি সম্পর্ক নিকটতর, গভীর ও দৃঢ় হয়। একথা ব্যক্তির সঙ্গে ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্য, তেমনই সত্য সমষ্টির সঙ্গে সমষ্টির ক্ষেত্রেও। ‘শুভেচ্ছা বিনিময়’ থেকে দূরে থাকাটা তাই কোনও কাজের কথা নয়, কারও ক্ষেত্রেই!

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder