BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

এক পরমসত্তায় বিশ্বাসী ছিলেন রামমোহন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৯

ড. রমজান আলি

আরও পড়ুন:

 নতুন পয়গাম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আরও পড়ুন:

১৮০৩-০৪ সাল নাগাদ তাঁর পিতার মৃত্যুর পর রামমোহন ফারসি ভাষায় লিখলেন তুহফৎ-উল্-মুওয়াহিদ্দন। ১৮০৪ সালে লিথোগ্রাফিতে ছাপা হল। তখন রামমোহন মুর্শিদাবাদে আছেন। ৩১-৩২ বছর বয়সে লেখা, কিন্তু বিস্ময়ের। বিস্ময়ের এ জন্যই যে, এই বয়সে তিনি চেতনার অনেক উঁচু স্তরে অবস্থান করছিলেন। একেশ্বর সম্বন্ধীয় এই গ্রন্থের ভূমিকা লেখা হয়েছিল আরবি ভাষায়। পরে বাংলায় অনুবাদ হয়। অনুবাদক জ্যোতিরিন্দ্রনাথ দাস জানিয়েছেন, ‘কিছু দিন হল সরকারি কর্ম হতে অবসর নিয়ে রামমোহন-গ্রন্থ পাঠ আবার শুরু করি ও ‘তুফাতের’ ইংরেজি থেকে বাংলা করার ইচ্ছা হয়। প্রথমে ‘পাণিনি সংস্করণ থেকেই বাংলা শুরু করি, পরে মৌলবী ওবেদ-উল্লা সাহেবের ইংরেজী অনুবাদের সন্ধান পাই। ঋষি রাজনারায়ণ বসু এই অতি মূল্যবান গ্রন্থখানা শিক্ষিত সমাজে পরিচিত করার জন্যই তাঁর বন্ধু মৌলবী সাহেবকে দিয়ে ইংরেজী অনুবাদ করান এবং এটাই প্রথম ইংরেজী অনুবাদ।’
ছিলেন ঢাকা গভর্নমেন্ট মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। গ্রন্থটি অনুদিত হয়েছিল ১৮৮৪ সালে। তারপর অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন, ১৮৯৯ সালে। আর জ্যোতিরিন্দ্রনাথ দাস অনুবাদ করেছিলেন ১৯৪৯ সালে স্বাধীনতার পর। ছাপায় প্যারাগ্রাফের শিরোনাম সংযোজন ছিল অনুবাদকের বন্ধুবর অধ্যাপক ড. কালিদাস নাগ মহাশয়ের, যা ওবেদ-উল্লাকৃত ইংরেজি অনুবাদে ছিল না। ড. নাগ একটা ভূমিকাও লিখেছিলেন। এর হিন্দি সংস্করণ যে ঢাকা থেকে হচ্ছে, তেমন একটা খবরও অনুবাদক দিয়েছেন।
সত্যকে আশ্রয় করে তাঁর যুক্তবাদী মনোভাব এই গ্রন্থের ছত্রে ছত্রে। নিজের এবং মানুষের ধর্ম সত্য অনুসন্ধান করতে গিয়ে দেখেছেন ধর্মের নামে নির্যাতন ও হত্যা, মূলত ভণ্ড ধর্মগুরুদের প্রভাবে সাধারণ মানুষের অন্ধবিশ্বাস থেকে মুক্তি না পাওয়া, অলৌকিকত্বের ভেলকিতে প্রভাবিত হয়ে বিজ্ঞান থেকে শত যোজন দূরে থাকা এসব নির্ভয়ে স্পষ্ট করে সংক্ষেপে বলেছেন। শেষে বিশ্বমানবের জন্য প্রর্থনা করেছেন। উল্লেখ্য, ‘মানাজারাতুল আদিয়ান’ অর্থাৎ ‘নানা ধর্মের আলোচনা’ নামে তিনি আরবি ভাষায় আর একটি গ্রন্থ লিখেছিলেন, সেখানে বিষয়টা আরো বিস্তারিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই গ্রন্থটি এখন দুষ্প্রাপ্য, আর পাওয়া যায় না। কেউ কেউ মনে করেন, গ্রন্থটি তুহফাতুল-এর খসড়া। তবে কাজী আবদুল ওদুদের মতে, স্বতন্ত্র গ্রন্থাকারে এটির প্রকাশ হয়েছিল।
মাতৃভাষার মতো করেই তিনি আরবি ভাষা বলতে পারতেন। এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, রামমোহনের সেক্রেটারি স্ট্যাণ্ডফোর্ড অরনট। ভূমিকা আরবিতে লিখে ‘তুহফাৎ-উল-মুওয়াহিদ্দিন’ কেন ফারসিতে লিখলেন? তার জবাব তিনি গ্রন্থের ভূমিকাতেই দিয়েছেন, ‘আমার এই মত, এবার আমি পারসী ভাষায় ব্যাখ্যা করলাম। কারণ, আজমবাসীদের (অনারবদের) কাছে এই ভাষাই অধিকতর বোধগম্য হবে।’ প্রাক-ব্রিটিশ যুগে সেই সময় কলকাতার অনেক মানুষ চাকরির প্রয়োজনে রাজভাষা ফারসি জানতেন।

আরও পড়ুন:

তাছাড়া আরেকটা কারণ হল, ফারসি ভাষায় লিখলে তাঁর এই পুস্তিকার বক্তব্য সারা ভারত তথা মধ্যপ্রাচ্যে প্রচার পেতে অসুবিধা হবে না। অনুবাদক ওবেদ-উল্লা সাহেবের মতে, গ্রন্থটি Full of Arabic logical and philosophical terms। সমস্ত ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে তাঁর বক্তব্য, সেখানে তিনি পরোক্ষভাবে মুসলিম সমাজ ও সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা কুসংস্কারকেও ছেড়ে কথা বলেননি। আসলে ধর্মের প্রতি অবিশ্বাস নয়, ধর্মে বিশ্বাস রেখেই তিনি ধর্মের উদ্ধৃতিও দিয়েছেন। যেমন সাধারণ মানুষের উপর ধর্মগুরুদের প্রভাবের কথা বলতে গিয়ে শেষে কুরআন থেকে উদ্ধৃতি দিয়েছেন, ‘আমাদের নিকৃষ্ট সত্তার এই সব প্রলোভন ও দুষ্কর্মজনিত অপরাধ হতে রক্ষা পাবার জন্য ঈশ্বরের (আল্লাহর) শরণ মাগি।’ কিম্বা নিরর্থক বিধি-নিষেধের কথা বলতে গিয়ে সমাজ কল্যাণের কথাটি মাথায় রেখে কুরআনের আয়াত যুক্ত করেছেন- ‘যাকে ঈশ্বর (আল্লাহ) সুপথে নিয়ে যান, তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, যাকে তিনি বিপথে নেন, তার পথপ্রদর্শক আর কেউ নেই।’
তবে হ্যাঁ, এটা ঠিক যে, তিনি এক ঈশ্বরের কথা বলেছিলেন এবং এটা তাঁর সামাজিক অভিজ্ঞতালব্ধ জ্ঞান। তাই তুহফাতুল-এর ভূমিকায় বলেছেন, ‘আমি পৃথিবীর বহু দূর দেশে গিয়েছি। কখনো সমতলভূমিতে, কখনো-বা পার্বত্যদেশের নানাস্থানে ঘুরে বেড়িয়েছি। সর্বত্রই দেখেছি, সে সকল দেশের লোকেরা একটি বিষয়ে একমত যে, এই জগতে সব কিছুরই আদি কারণ ও তার বিধাতারূপে (governor) এক পরম সত্ত্বা বিদ্যমান আছেন। তাঁর ব্যক্তিত্বে সাধারণভাবে সকলেই বিশ্বাস করে।’ সেখান থেকেই রামমোহনের একটা বিশ্বমন তৈরি হয়েছিল। সংস্কার দূরীকরণে শুধু লড়াই করলে হবে না, তারও যে বিকল্প পরিশুদ্ধ ভাবনা আছে, সে কথা বলতেই তাঁর এই গ্রন্থ পরিকল্পনা। বাংলায় অনুদিত গ্রন্থের শিরোনাম থেকে এটা বোঝা যায় যে, একেশ্বর-বিশ্বাসীদের এই উপহারের মধ্যে লুকিয়ে ছিল তাঁর ব্রাহ্মধর্মের বৃহত্তর ভাবনা। উল্লেখ্য যে, তিনি শুধু হিন্দু ধর্ম নয়; সব ধর্মকেই সংস্কার-মুক্ত হওয়ার কথা বলেছিলেন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder