উচ্ছেদ
উচ্ছেদ
মজিবুর রহমান
_
বঙ্গে এসেছে নতুন সরকার
শুরু হয়েছে উচ্ছেদ
জীবিকা আর আস্তানা কাড়ার
লেখা হচ্ছে অনুচ্ছেদ।
–
প্ল্যাটফর্ম শুধু প্যাসেঞ্জারের
হকাররা থাকবে না
চা কফি ঝালমুড়ি বিক্রি
কোনোকিছুই চলবে না।
–
গরিব মানুষ কাজ হারাবে
যাত্রীরাও পড়বে সমস্যায়
তবু এসব করতে হবে
আদানি-আম্বানিদের ইচ্ছায়।
–
পুনর্বাসনের পরিকল্পনা নেই
শুধু বিতাড়নের ব্যবস্থা
কোথায় থাকবে কী করবে
ভয়ঙ্কর অবস্থা!
–
শিল্পপতিদের স্বার্থ রক্ষা
সরকারের অগ্ৰাধিকার
তাতে যদি বাড়ে বাড়ুক
আরও কিছু বেকার!
আরও পড়ুন








