BREAKING:
৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪ ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দ্বিগুণ, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জায়গা জমি নিয়ে মারপিঠের ঘটনায় গ্রেপ্তার ২ জয়নগরে অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের তোলাবাজি, জামুড়িয়ায় গ্রেফতার ২, চাঞ্চল্য শিল্পাঞ্চলে রাস্তা জুড়ে নামাজ পড়া বন্ধ করতে রাজাবাজারে পুলিশি অভিযান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে উজ্জ্বল সাফল্য কাঞ্চননগরের গর্বিত শিক্ষার্থীদের ডুয়ার্সে হাতির হামলায় যুবক নিহত, মৃতদেহ নিয়ে বিক্ষোভ বন অফিস ঘেরাও তৃণমূল কাউন্সিলরদের দূর্নীতির প্রতিবাদে চন্দননগর পুর নিগমে বিক্ষোভ ডেপুটেশান দশ রাউন্ড কার্তুজ ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার যুবকের গঙ্গায় ঝাঁপ, পাশের ঘাটে ভেসে উঠল দেহ, চুঁচুড়ায় চাঞ্চল্য চেন্নাইয়ের দুর্গ ভেঙে জয়ের হাসি লখনৌ শিবিরে গ্রামের কৃষকের ছেলের উচ্চমাধ্যমিক বোর্ডে স্থানাধিকার মন্দির মসজিদ গীর্জা সহ সকল ধর্মীয়স্থানে লাউডস্পিকার বন্ধের নির্দেশিকা জারি রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনজাতি গরিমা উৎসব ২০২৬ নৈহাটিতে সাহিত্য আড্ডার আসর, ২০২৬ ডুয়ার্সে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩ ট্র্যাক্টর ও চালক.! মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের পুনরাবৃত্তি ভয়েস পাবলিক স্কুলে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা ধূপগুড়িতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু পদত্যাগ করলেন চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল

‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল

প্রকাশিত: ২৬ মে ২০২৬, দুপুর ২:০৬ | আপডেট: ২৬ মে ২০২৬, দুপুর ২:০৭

জি.এম. আবুবকর: একটি মাত্র কবিতার জন্য শতবার্ষিকী পালিত হচ্ছে বা স্মারক ডাকটিকিট প্রকাশিত হচ্ছে — এমন ঘটনা কখনও ঘটেছে কি না সন্দেহ আছে; আমার অন্তত জানা নেই।  একশো বছর অতিক্রান্ত, আজও অম্লান কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার জনপ্রিয়তা। একই সময়কালে আটটি পত্রিকায় ছাপা হয়েছিল এই কবিতা। বিশ্বের শতাধিক ভাষায় কবিতাটির অনুবাদ হয়েছে। কেবল ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেই খ্যাতিমান হয়েছেন বহু আবৃত্তিকার তথা বাচিক শিল্পী। এঁদের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিলেন কবি-পুত্র কাজী সব্যসাচী। তিনি যখন এই কবিতা মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করতেন, তখন মনে হত কাজী নজরুল বোধ হয় নিজের পুত্রের জন্য এই কবিতার জন্ম দিয়েছিলেন। সমগ্র কবিতাটি শোনার পর মনে হত, কর্ণকুহরে একটা শব্দমালার সুনামি ঘটে গেল। বাংলা ভাষার ভিসুভিয়াস থেকে যেন অগ্ন্যুৎপাত হল। আমার মনে আছে, অতীতে ক্যামাক স্ট্রিটের ‘ইন্দো-আমেরিকান সোসাইটি’র এক অনুষ্ঠানে আমি কবিতাটি পাঠ করেছিলাম। অনুষ্ঠানে অনেক দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আমার আবৃত্তি শেষ হবার পর কলকাতায় চেকোস্লোভাকিয়া কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি মিস্টার সেড্রোউস্কি বলেছিলেন, ‘ইজ ইট আ পোয়েট্রি অর এ সং? – সো বিউটিফুল অ্যান্ড সো সনোরিয়াস!’ সেদিন বুঝেছিলাম, ‘বিদ্রোহী’ কবিতার শব্দ-ঝংকার বাংলা না জানা বিদেশিকেও কীভাবে আকৃষ্ট করে।

আরও পড়ুন:

আমি ছিলাম কাজী সব্যসাচীর একলব্যের মতো ভক্ত। আমার মতো নগণ্য আবৃত্তিকারও কলেজ জীবন থেকে কবিতাটি আজও আউড়ে যাই সুযোগ পেলে। আজও চেষ্টা করি ইংরেজি, হিন্দি ও উর্দু অনুবাদের আবৃত্তি করতে। এই কবিতার ভাব ভাষা, ছন্দ, শব্দ চয়ন, উপমা রূপক, অভিনব, আনোখা। ভারতীয় শাস্ত্র, পুরাণ, গ্রিক-পুরাণ, ইসলামী সংস্কৃতির ঐতিহ্য — সমস্ত কিছু থেকে অজস্র উপকরণ অবলীলাক্রমে চয়ন করে কবি খচিত করেছিলেন ‘বিদ্রোহী’ কবিতার সর্বাঙ্গে। এই কবিতায় নজরুল বাংলা ভাষার গণ্ডি অতিক্রম করেছিলেন। ‘মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ’ – পঙক্তি রচনা করতে গিয়ে বাক্য প্রয়োগে হিন্দি বা উর্দুকে স্বচ্ছন্দে আলিঙ্গন করেছিলেন। ১৯২১ সালের ডিসেম্বর মাসের কোনো এক রাত্রি। কবি তখন বাস করতেন মধ্য কলকাতার ৩/৪ সি, তালতলা লেনের একটি গৃহে। তাঁর সঙ্গী ছিলেন তাঁর সুহৃদ, অগ্রজসম, প্রখ্যাত কমিউনিস্ট নেতা মুজাফফর আহমদ। সে রাত্রে মুজাফফর সাহেব যখন নিদ্রামগ্ন, নজরুল তখন সৃষ্টির নেশায় মাতোয়ারা। তাঁর মনের মধ্যে ঝরনা ধারায় শব্দের হীরক খণ্ডগুলি ভিড় জমাচ্ছিল, এবং তা এত দ্রুতগতিতে যে তিনি মন্থর দোয়াত-কলম রেখে ওই দীর্ঘ কবিতাটি পেন্সিল দিয়ে লিখে ফেলেছিলেন।

আরও পড়ুন:

তাঁর ভাবনার জগতে যেন উদয় হয়েছিল এক ক্রান্তিলগ্ন। পরবর্তী জীবনে তিনি বাঙালি জাতির কাছে চিহ্নিত হয়ে রইলেন, ‘বিদ্রোহী কবি’হিসেবে। এক অদ্ভুত সমাপতন লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথের প্রথম কবি হিসেবে প্রচণ্ডভাবে আত্মপ্রকাশের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-এর সঙ্গে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ সৃষ্টি হয়েছিল সাহেব কলকাতার ১০ নম্বর সদর স্ট্রিটের একটি অট্টালিকায়, যেখান থেকে ‘বিদ্রোহী’ কবিতার সূতিকাগারের অবস্থান ছিল বড়জোর এক কিলোমিটার দূরে। কবিতা দুটি রচনাকালে দুই কবিরই বয়স ছিল প্রায় একই। ২০-২২ বছরের মধ্যে। আর কালের ব্যবধান ছিল মাত্র বছর চল্লিশেক। বাংলাদেশ সরকার কাজী নজরুলকে ‘জাতীয় কবি’র সম্মান দিয়েছে। নজরুলের নামে অনেক স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে, যার মধ্যে অন্যতম ‘বিদ্রোহী’ কবিতার পঙক্তি খচিত একটি স্মারক ডাকটিকিট। আমাদের দেশ ভারতেও একটি স্মারক ডাকটিকিটের প্রকাশ ঘটেছে।

আরও পড়ুন:

তবে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার তুলনায় ‘বিদ্রোহী’ কবিতার কলেবর তিন গুণ। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রায় একই বয়সের লেখা কবিতার তুলনা চলে না। কারণ, ‘বিদ্রোহী’-তে যে শব্দের সুনামি বা ভাষার ভিসুভিয়াস পাঠককে উথাল-পাথাল করে, রবীন্দ্র-কবিতা সেদিক থেকে তার সমকক্ষ নয়; বরং রবীন্দ্রনাথের পরিণত বয়সের কবিতা ‘পৃথিবী’তে আবেগের তুফান বা শব্দের ঝড় তুলনা রহিত। এই বাংলায় নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা উপলক্ষে অন্তত একটি সুউচ্চ মিনার নির্মাণ হোক। শেষ কথা, নজরুলের আজ জন্মদিন। কবির শেষ জীবনে আমরা তাঁকে এদেশে ধরে রাখিনি। এটা জাতি হিসেবে আমাদের লজ্জা। এমনকি তাঁর প্রয়াণের পর আমরা তাঁর মরদেহে ফুল দিইনি, দিয়েছি তাঁর ছবিতে বা মূর্তিতে। দ্বিতীয়ত: আমরা নজরুলের আদর্শ গ্রহণ করিনি। দেশে সম্প্রদায়গত বিভাজন আজ চূড়ান্ত; অথচ কবি নজরুল ইসলাম দেশের কাণ্ডারীকে হুঁশিয়ার করে লিখেছিলেন — “হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।”

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder