BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

রাবীন্দ্রিক আলোয় শুদ্ধ হৃদয়ের সাধনা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, সকাল ১১:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫, সকাল ১১:০১

পাভেল আখতার

আরও পড়ুন:

রবীন্দ্রসঙ্গীত কয়েকটি পর্যায়ে বা পর্বে বিভক্ত — প্রেম, প্রকৃতি, পূজা ইত্যাদি। সব পর্যায়ের গানই সুখশ্রাব্য। যদিও আমার মনে হয়, রবীন্দ্রনাথের শুদ্ধ হৃদয়টিকে সত্যিকার অর্থে চেনা যায় তাঁর নিবেদিত পূজা-পর্যায়ের গানগুলিতেই। ঈশ্বরচেতনা, তাঁর প্রতি আত্মনিবেদন ও প্রার্থনা, সমূহ দুঃখ-যাতনাগুলিকে পরানসখা ঈশ্বরের কাছে নিবেদন করে প্রশান্তি লাভ এইসব হিরণ্ময় বোধ বা অনুভূতি শব্দ ও সুরের মায়ায় গেঁথে তিনি যেভাবে বর্ণনা করেছেন, তা অমোঘ ও অতুলনীয়। শুদ্ধ হৃদয়ের আর্তিনিবিড় পূজা-পর্যায়ের অসংখ্য গানের মধ্য থেকে কয়েকটি গান উল্লেখ করি –আমার যে সব দিতে হবে, প্রতিদিন আমি হে জীবনস্বামী, সুন্দর হৃদিরঞ্জন তুমি, মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, তুমি রবে নীরবে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, মাঝে মাঝে তব দেখা পাই, জীবন-মরণের সীমানা ছাড়ায়ে, প্রভু তোমা লাগি আঁখি জাগে, ওহে সুন্দর মম, তোমারও অসীমে প্রাণমন লয়ে, সীমার মাঝে অসীম তুমি, আমার বিচার তুমি করো, অনেক দিয়েছ নাথ, প্রভু আজি তোমার দক্ষিণ হাত, তব সিংহাসনের আসন হতে, চিরবন্ধু চিরশান্তি চিরনির্ভর তুমি হে প্রভু ইত্যাদি।

আরও পড়ুন:

”আমার বিচার তুমি করো তব আপন করে / দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে / যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার / যদি পাপমনে করি অবিচার কাহার পরে / লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ / পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক তরে / তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তায় / আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে।”

আরও পড়ুন:

ঈশ্বরের কাছে বিবেকি যন্ত্রণায় বিক্ষত হৃদয়ের এই আকুতিভরা বিচারপ্রার্থনা কবি কি অপূর্ব শৈলীতেই না উপস্থাপন করেছেন ! এ কি শুধুই প্রার্থনা? হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে এ হ’ল এক মানস-দর্পণ, যেখানে প্রতি মুহূর্তে নিজের গহন সত্তার ছবিটিকে দেখা যায়; আর সমস্ত কলুষ-কালিমা মুছে পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়াও শুরু হতে থাকে।

আরও পড়ুন:

শ্রেণী দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ ও তাঁর সাহিত্য-বিচার... ব্যক্তি  রবীন্দ্রনাথ ও তাঁর সাহিত্যসৃষ্টি নিয়ে এ-তাবৎ কম কাটাছেঁড়া হয়নি, যদি ...

অধিকাংশ মানুষ রবীন্দ্রসঙ্গীত বলতে তাঁর অধিক শ্রুত কিছু গানকেই বোঝে, অথচ আকাশের মতো প্রসারিত জীবনকে নানা রঙে ও রূপে অনুভব করে কবি অগণিত গানের যে অখণ্ড মালাটি গেঁথেছেন, তা অজানাই রয়ে গেল ! সেই মালিকার একটি ফুল হল, কবির নিজের সঙ্গে ঈশ্বরের ঘনিষ্ঠ সম্বন্ধকে বারবার অন্বেষণ করা। কবি জীবন-দেবতার কাছে আত্মনিবেদনের মধ্য দিয়ে যে শুদ্ধতা ও অপার্থিব আনন্দ পেতে চেয়েছেন, তার ভাগ আমাদেরও দিতে চেয়েছেন।

আরও পড়ুন:

বস্তুত, কবি তাঁর অনেক গানে নিজের সঙ্গে ঈশ্বরের ঘনিষ্ঠ সম্বন্ধকে অন্বেষণ করেছেন। আর এমন গভীর ও বিশুদ্ধ আত্মসমর্পণের মধ্য দিয়েই কবি নিজেকে করে তুলতে চেয়েছেন শুদ্ধতম এক মানুষ, কবি-কল্পনায় যে মানবমূর্তিটিও ঈশ্বরেরই রচনা। যে মহার্ঘ ‘জীবন’ কবি পেয়েছেন একদিকে তাকে ‘কলঙ্ক-মুক্ত’ রাখার আকুতি এবং অন্যদিকে কোন প্রক্রিয়ায় তা অর্জিত হতে পারে, সেকথাও তিনি ব্যক্ত করেছেন বড় স্নিগ্ধ, নরম, মরমী উচ্চারণে !

আরও পড়ুন:

আপন হৃদয়ে ঈশ্বরের বিরাটত্ব উপলব্ধির অনেকগুলি হিতকর ফলাফল আছে। সর্বাগ্রে যা উল্লেখযোগ্য তা হ’ল, নিজের অসীম ‘ক্ষুদ্রত্ব’-কে অনুভব করতে পারা যায়। এর অনিবার্য অভিব্যক্তি হচ্ছে, সর্বনাশা ‘অহং’ থেকে মুক্ত হওয়া যায়। আগে প্রয়োজন আত্মশুদ্ধি, যা মানুষের সমস্ত কর্মে ছাপ ফেলে। রবীন্দ্রনাথ এই শাশ্বত সত্য উপলব্ধি করেছিলেন বলেই এমন আকুল আকুতি ঈশ্বরের উদ্দেশে ব্যক্ত করতে পেরেছিলেন।

আরও পড়ুন:

মাঝেমধ্যে নিজেকে প্রশ্ন করা ভাল। যা জানি, তা ঠিক জানি তো ? যা বিশ্বাস করি, তা ঠিকঠাক বিশ্বাস করি তো? সেটা বোঝা এমন কিছু কঠিন নয়। বিশ্বাসের সঙ্গে আচরণের নিবিড় সম্পর্ক। আচরণেই বিশ্বাসের বিশুদ্ধতা প্রতিফলিত হয়। সেখানে বিরোধ বা দ্বন্দ্ব মানেই বিশ্বাসের ধূসরতা অথবা অস্বচ্ছতা। আবার, যা অবিশ্বাস করি, তা-ও কি যথাযথ? অর্থাৎ, মোদ্দা কথা হ’ল, আমার জানা, বিশ্বাস, অবিশ্বাস সবই খাঁটি, নাকি খাঁটি নয়? এই জগতে কঠিনতম কাজ হ’ল, নিজের মুখোমুখি হওয়া। এই কাজটা হয় না বলেই অন্তহীন ‘স্ববিরোধিতা’-কে সঙ্গে নিয়ে আমাদের নিত্য পথচলা। আমরা অন্যের ‘বিচার’ করতে ভালবাসি,কিন্তু নিজের ‘বিচার’? তার কি প্রয়োজন নেই?

আরও পড়ুন:

তব জয়সঙ্গীত ধ্বনিছে - শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা  Rabindranath Tagore

মাঝেমধ্যে নিজেকে প্রশ্ন করা ভাল। যা জানি, তা ঠিক জানি তো ? যা বিশ্বাস করি, তা ঠিকঠাক বিশ্বাস করি তো? সেটা বোঝা এমন কিছু কঠিন নয়। বিশ্বাসের সঙ্গে আচরণের নিবিড় সম্পর্ক। আচরণেই বিশ্বাসের বিশুদ্ধতা প্রতিফলিত হয়। সেখানে বিরোধ বা দ্বন্দ্ব মানেই বিশ্বাসের ধূসরতা অথবা অস্বচ্ছতা। আবার, যা অবিশ্বাস করি, তা-ও কি যথাযথ? অর্থাৎ, মোদ্দা কথা হ’ল, আমার জানা, বিশ্বাস, অবিশ্বাস সবই খাঁটি, নাকি খাঁটি নয়? এই জগতে কঠিনতম কাজ হ’ল, নিজের মুখোমুখি হওয়া। এই কাজটা হয় না বলেই অন্তহীন ‘স্ববিরোধিতা’-কে সঙ্গে নিয়ে আমাদের নিত্য পথচলা। আমরা অন্যের ‘বিচার’ করতে ভালবাসি, কিন্তু নিজের ‘বিচার’? তার কি প্রয়োজন নেই? নিজেই নিজের সেই ‘বিচার’ অক্ষমতার অনুভব থেকেই সম্ভবত রবীন্দ্রনাথ ঈশ্বরের উদ্দেশে নিবেদন করেছেন: ”আমার বিচার তুমি করো তব আপন করে”, যার নেপথ্য অভিপ্রায়টি হচ্ছে শুদ্ধতম হৃদয়ের ও জীবনের অধিকারী হওয়া।

আরও পড়ুন:

একথা সত্য যে, রবীন্দ্রনাথের বোধ ও চেতনার ব্যাপ্তি বা প্রসারতা ‘ঈশ্বর’ নামক অনন্ত বিশালতার সঙ্গে আপন সত্তার সংস্থাপন-সূত্রে রচিত, বিশ্বমানবতাবোধে কবির জারিত হওয়াও সেখান থেকেই উৎসারিত। সবচেয়ে সুন্দর হৃদয় কোনটি, যখন হৃদয়ই ‘মানবতাবোধ’ নামক সোনার ফসল ফলানোর উর্বর ভূমি? যে হৃদয় আবিল অহং-শূন্য, নম্র ও বিনত, সেই হৃদয়ই শুদ্ধ ও সুন্দর। রবীন্দ্রমননে তারই এক গহন ছবি এভাবে বিধৃত হয়েছে:

আরও পড়ুন:

”প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারই সম্মুখে / করি জোড় কর হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার অপার আকাশের তলে, বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার বিচিত্র এ ভব সংসারে, কর্ম-পারাবার পারে হে, নিখিল ভুবন লোকের মাঝারে, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার এ ভবে, মম কর্ম যবে সমাপন হবে, ওগো রাজরাজ, একাকী নীরবে, দাঁড়াব তোমারই সম্মুখে।”

আরও পড়ুন:

নিবেদিত ও সমর্পিত হৃদয়ের এই আকুলতা হৃদয়কে পরিশুদ্ধ ও পুষ্পিত করার জন্য যথেষ্ট এবং অ-বিকল্প। রবীন্দ্রনাথ যে আলোকশিখা প্রজ্জ্বলিত করে গেছেন, তা অনির্বাণ। প্রয়োজন শুধু সেই শিখার নিকটবর্তী হওয়া।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder