অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
নতুন পয়গাম, এস রোজলিন, নতুন দিল্লি: সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতবর্ষের মাটিতে পা দিলেন ককরোজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি দিল্লির জন্তুর মন্তর এ, পুলিশ পারমিশন নিয়েই ককরোচ জনতা পার্টির সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলে নেই কোন বড় নাউড স্পিকার বা মাইক তবুও প্রচুর জনসমাগম বা ককরোচ জানতে পার্টির সদস্য। বিক্ষোভ থেকে স্লোগান ছিল এই অত্যাচারী সরকার নিপাত যাক। আর কতদিন চলবে ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি? এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করা হয় উল্লেখ্য, কিছুদিন আগেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় বহু বেকার যুবক হতাশাগ্রস্ত হয়ে পড়ে এমনকি ৬ জন ছাত্রের আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা ককরোজ জনতা পার্টি বা CJP এবার প্রকাশ্য দিল্লির জন্তুর মন্তরে। বাস্তবেও দেখা গেল সেই জনজোয়ার এর প্রতিচ্ছবি। ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শাসক দলের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা, অভিজিৎ দিপকের এই আন্দোলন অরবিন্দ কেজরিওয়াল বা আন্না হাজারের আন্দোলনের সঙ্গেও তুলনা করছেন।








