ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা
নতুন পয়গাম, ধুলিয়ান: কলকাতার ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের ধুলিয়ান জগন্নাথ লজে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল। রবিবার ২৮ জুন বিকেলে আয়োজিত এই বৈকালিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক বিশ্বনাথ সাহা ও সাহিত্যিক মজিবুর রহমান, সভাপতি ও সহ-সভাপতি হিসেবে যথাক্রমে সাহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী ও কবি আবদুস সালাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি দুলাল প্রামাণিক, মোঃ দাউদ হোসেন, শুভ্র মুখোপাধ্যায়, মিরাজুল সেখ, সৈয়দ হুমায়ুন রাণা, মোঃ আব্দুল রহমান, মাহমুদ হোসেন, মাহাতাব হোসেন, ইমতিয়াজ কবির, মোহাঃ আলিউল হক, মোঃ জালালউদ্দিন রেজা, উমার ফারুক, স্বাগতা সান্যাল, মোঃ ওমার আলী, সব্যসাচী দাস, আনন্দ দাস, এদ্দাদুল ইসলাম, মোঃ রাজু, মইদুল ইসলাম, এস এম এ সাদেক আলী, ওয়াসিম আক্রম, ইমদাদুল ইসলাম, রাফিকুজ্জামান খান, মোঃ মুরসালিন হক, মোফাক হোসেন, মৈত্রী ভাস্কর, সুমন পাল, এ-ওয়ান নিউজের কর্ণধার সাহেব আলি প্রমুখ।

স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইজাজ আহামেদ, মোঃ দাউদ হোসেন, ইমদাদুল ইসলাম এবং কবিতা কার্নিভাল সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন কবি সৌমিত বসু, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য ও অরিন্দম চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সব্যসাচী দাস ও ডি-নিউজের কর্ণধার কবি মোঃ দাউদ হোসেন। উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।








