বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর, ৮ জুন: রবিবার সারা রাজ্যে জুড়ে পালন করা হলো বিশ্ব সাইকেল দিবস।পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এই পদক্ষেপ সারা বিশ্ব জুড়ে।আর এদিন স্কুল পড়ুয়ারা সাইকেলে চেপে সচেতনতার বার্তা দিলেন প্রতিটা ব্লকে ব্লকে।দক্ষিন ২৪ পরগনার ৩১ টি ব্লকেই পালন করা হয় এই দিনটি।জয়নগর ১,২,কুলতলি, বারুইপুর, সোনারপুর,মথুরাপুর ১,২, ক্যানিং, গোসাবা, বাসন্তী সহ একাধিক ব্লকে বিডিওর উপস্থিতিতে এই দিনটি পালন করা হয়।
আরও পড়ুন








