বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এ আই ডি এস ওর উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে। বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আই ডি এস ওর উদ্যোগে রবিবার সন্ধ্যায় জয়নগরে প্রতিবাদ মিছিল হয়ে গেল। এদিন জয়নগর স্টেশন থেকে জয়নগর থানার মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এদিনের এই মিছিলে শতাধিক পুরুষ ও মহিলারা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। তাদের দাবি হলো দোষী ব্যক্তিকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করা হোক। এইরকম ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে।
আরও পড়ুন








