সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান
নতুন পয়গাম, আসাদ আলী: কলকাতার লীলা রায় সভাঘরে বুধবার ১ জুলাই সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের অন্যতম কর্ণধার তাঁর দক্ষ সঞ্চালনার মধ্য দিয়ে এবং অন্যতম সম্পাদক সোমনাথ ঘোষের সার্বিক পরিচালনায় উপস্থিত দর্শক শ্রোতাদের এক বিরলতম রংধনু সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলেন।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অমৃতা ভট্টাচার্য, ডা. রজত কুমার পাল, কাকলী মাঝি, মানসী রায় চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলী। অতিথি ও শিল্পীদের উত্তরীয় ও সুদৃশ্য মেমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয়। পশ্চিমবঙ্গের রূপকার ডা. বিধানচন্দ্র রায় সম্পর্কে বলেন রবীন্দ্র-নজরুল সাহিত্য একাডেমির সম্পাদক সোমনাথ ঘোষ। স্বরচিত একক শ্রুতিনাটক ‘শপথ’ পরিবেশন করেন সুজাতা ঘোষ।
কবিতা পাঠ, সংগীত ও কবিতার কোলাজে অংশগ্রহণ করেন পূর্ণিমা চক্রবর্তী, শর্মিলা মাঝি, জয়া ব্যানার্জী, টুটুন দাস, দেবযানী ঘোষাল, রুমা সেন, পলি রায় বোস, সৌরভ শিকদার, রাজর্ষি দাশগুপ্ত, অনন্যা মাঝি, সংযুক্তা ভট্টাচার্য, দেবারতি দে, শিপ্রা রায়চৌধুরী, মনোরমা করণ, শুভাশিস মুখার্জি, অমিত রায়চৌধুরী, হিমাদ্রি মুখার্জী, মল্লিকা ভট্টাচার্য, দীপান্বিতা রায়চৌধুরী, দীপিকা মিশ্র, অসীমা সরকার, সোমা দাস, সঞ্চিতা কানথাল, অদিতি সেনগুপ্ত, লিপিকা দাস ভৌমিক, রাজকুমার সামন্ত, অরুণা রায় মজুমদার, মৌমিতা খাঁড়া, রূপা চক্রবর্তী, সুতপা দাশগুপ্ত, সোমা কুন্ডু, অরূপ চ্যাটার্জী, সংযুক্তা মুখার্জী ভট্টাচার্য, সমৃদ্ধ ভট্টাচার্য, সুচিস্মিতা দত্ত, মালা বিশ্বাস, মালবিকা রাহা রায়, সন্দীপ ঘোষ, পূর্ণাশা ঘোষ, দীপান্বিতা রায় চৌধুরী, শ্রাবন্তী রায়, রীতা মুখোপাধ্যায় প্রমুখ।








