BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয়

প্রকাশিত: ১৯ মে ২০২৬, রাত ৯:১২ | আপডেট: ২০ মে ২০২৬, সকাল ৮:৩৩

আবু হায়াত বিশ্বাস: মার্চ মাস। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব তখন সবে শুরু হয়েছে। দিল্লির সংবিধান সদনে দলীয় অফিসে বসে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা সাংবাদিকদের সামনে বুক ঠুকে দাবি করেছিলেন, বাংলায় তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। ২০০-র বেশি আসন নিশ্চিত। বিজেপিকে রুখতে কারও প্রয়োজন নেই। ‘একাই যথেষ্ট মমতাদি’ — এই ভাষাতেই তিনি বিরোধীদের কার্যত উপহাস করেছিলেন। কংগ্রেসকে তুচ্ছ করে, সিপিএমকে রাজনৈতিকভাবে মৃত ঘোষণা করে তিনি এমন এক আত্মবিশ্বাস দেখিয়েছিলেন, যেন নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা, ফল আগেই ঠিক হয়ে গিয়েছে। সেই সময় অনেকেই বিষয়টিকে রাজনৈতিক আত্মবিশ্বাস বলে মনে করেছিলেন। কিন্তু আজ পরিষ্কার, সেটি আত্মবিশ্বাস ছিল না, ছিল সীমাহীন ঔদ্ধত্য।

আরও পড়ুন:

গত ৪ মে বাংলার মানুষ সেই ঔদ্ধত্যের জবাব দিয়েছে। তৃণমূল শুধু ক্ষমতা হারায়নি, ভেঙে পড়েছে তাদের ‘অজেয়’ ভাবমূর্তিও। দীর্ঘ ১৫ বছর শাসনের পর বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, গণতন্ত্রে কোনও দলই চিরস্থায়ী নয়। মানুষ যখন চুপ থাকে, তখন ক্ষমতাসীনরা প্রায়ই ভুল করে মনে করে নেয়, জনগণ সব মেনে নিচ্ছে। কিন্তু ভোটবাক্সে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হলে সবচেয়ে শক্তিশালী বলয়ও ভেঙে পড়ে। বাংলার নির্বাচন সেই বাস্তবতারই নির্মম উদাহরণ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূল এই পরাজয় মেনে নিতেও পারেনি। ভোট চলাকালীন যাদের মুখে কোনও অভিযোগ ছিল না, ফল বেরোতে এখন তারাই বলতে শুরু করল ‘ভোট লুঠ হয়েছে’। অথচ গোটা নির্বাচন পর্বে বড় কোনও হিংসা, বুথ দখল বা ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ কার্যত সামনে আসেনি। বরং বহু বছর পর সাধারণ মানুষ অবাধে ভোট দিতে পেরেছে বলেই প্রকৃত জনমত প্রকাশ্যে এসেছে। এতদিন গ্রাম থেকে শহর — সর্বত্র শাসকদলের প্রভাব, ভয় এবং সংগঠিত দাদাগিরির অভিযোগ ছিল। মানুষ মনে করত, ভোট দেওয়া মানেই যেন এক অদৃশ্য চাপের মুখোমুখি হওয়া। এবার নির্বাচন কমিশনের কড়াকড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেই ভয় অনেকটাই কেটেছিল। মানুষ নিজের মতো ভোট দিয়েছে। আর সেই স্বাধীন ভোটই তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে।

আরও পড়ুন:

মমতা ব্যানার্জি নিজেও রাজনৈতিক পরাজয়ের পর ন্যূনতম আত্মসমালোচনার পথে হাঁটেননি। বরং জনরায়ের মধ্যেও অজুহাত খোঁজার চেষ্টা হয়েছে। এই মানসিকতা আসলে ক্ষমতার অহংকারের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক সময় শাসকদল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৃণমূলের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছিল, সরকার মানেই দল, আর দল মানেই সরকার। সেই কারণেই বিরোধী কণ্ঠস্বরকে উপহাস করা হয়েছে, সমালোচনাকে ষড়যন্ত্র বলা হয়েছে, আর সাধারণ মানুষের ক্ষোভকে গুরুত্ব দেওয়া হয়নি। এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল দুর্নীতি। গত কয়েক বছরে একের পর এক কেলেঙ্কারিতে রাজ্যের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, কয়লা পাচার, গরুপাচার, বালি মাফিয়া — অভিযোগের তালিকা এত দীর্ঘ যে, সাধারণ মানুষের মনে একটা ধারণা স্থায়ী হয়ে গিয়েছিল, দুর্নীতিই যেন প্রশাসনের স্বাভাবিক সংস্কৃতি হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয়েছিল চাকরি দুর্নীতি নিয়ে। হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী বছরের পর বছর আন্দোলন করেছেন। রাস্তায় বসে থেকেছেন। আদালতের দ্বারস্থ হয়েছেন। অথচ সরকার তাদের প্রতি সংবেদনশীল হওয়ার বদলে প্রায়শই উদাসীন থেকেছে। শিক্ষিত যুবকদের মনে এই ক্ষোভ গভীরভাবে জমেছিল। তার প্রতিফলন এবার ভোটে স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন:

তৃণমূল সরকার উন্নয়নের বদলে অনুদানের রাজনীতির ওপর অতিরিক্ত নির্ভর করেছিল। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, শ্মশানসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, শ্রমশ্রী ইত্যাদি বিভিন্ন অনুদান — এগুলি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না। বাংলার যুবসমাজ চাকরি চেয়েছিল, শিল্প চেয়েছিল, স্থায়ী কর্মসংস্থান চেয়েছিল। কিন্তু গত এক দশকে রাজ্যে বড় শিল্প আসেনি বললেই চলে। সিঙ্গুরের পর শিল্পায়নে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আর পূরণ হয়নি। ফলে একদিকে বেকারত্ব বেড়েছে, অন্যদিকে শিক্ষিত তরুণদের বড় অংশ ভিনরাজ্যে কাজ খুঁজতে বাধ্য হয়েছে। এই হতাশা ধীরে ধীরে রাজনৈতিক ক্ষোভে পরিণত হয়েছে। তৃণমূলের আর এক বড় ব্যর্থতা ছিল, প্রশাসনের দলীয়করণ। পঞ্চায়েত থেকে পুরসভা সর্বত্র ‘সিন্ডিকেট রাজ’, কাটমানি, তোলাবাজির অভিযোগ সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে উঠেছিল। অনেকেই মনে করতেন, সরকারি সুবিধা পেতেও দলীয় আনুগত্য জরুরি। সাধারণ মানুষ যখন প্রশাসনের উপর আস্থা হারাতে শুরু করে, তখন সরকারের ভিত দুর্বল হতে বাধ্য। তৃণমূল সেই সংকেত বুঝতেই পারেনি। দেওয়াল লিখন পড়তে পারেনি।

আরও পড়ুন:

এই নির্বাচনে বাংলার সামাজিক সমীকরণেও বড় পরিবর্তন ঘটেছে। এতদিন যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে তৃণমূল নিজের স্থায়ী সম্পদ বলে ধরে নিয়েছিল, সেখানে এবার ফাটল দেখা গিয়েছে। মুসলিম ভোট বিভিন্ন এলাকায় বিভক্ত হয়েছে। অন্যদিকে হিন্দু ভোটের বড় অংশ একজোট হয়েছে বিজেপির পক্ষে। বাংলার রাজনীতিতে এমন মেরুকরণ আগে এত তীব্রভাবে দেখা যায়নি। এর জন্য অনেকাংশে দায়ী তৃণমূলের রাজনীতি। একদিকে সংখ্যালঘু তোষণের অভিযোগ, অন্যদিকে আবার জগন্নাথ মন্দির বা মহাকাল মন্দিরের মতো প্রতীকী হিন্দুত্ব — এই দ্বৈত রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। বরং বিজেপিকে ‘হিন্দু স্বার্থের রক্ষক’ হিসেবে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিয়েছে। ভোটকুশলী প্রশান্ত কিশোর একসময় তৃণমূলকে সতর্ক করেছিলেন — ধর্ম নয়, উন্নয়নকে সামনে রাখতে। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই তৃণমূল ধর্মীয় প্রতীকের রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফল হয়েছে উল্টো। বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে তৃণমূলকে ‘হিন্দু বিরোধী’ এবং ‘মুসলিম তোষণকারী’ দল হিসেবে প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। সেই ভাবমূর্তি থেকে আর বেরোতে পারেনি তৃণমূল।

আরও পড়ুন:

এবারের ভোটে আর একটি বড় ফ্যাক্টর ছিল, ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর প্রত্যাশা। কেন্দ্রের সঙ্গে দীর্ঘ সংঘাতের রাজনীতি করতে গিয়ে বাংলার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে — এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। বহু কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সংঘাত, কেন্দ্র বিরোধিতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, এবং প্রতিটি বিষয়ে সংঘর্ষের রাজনীতি একাংশ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করেছিল। বিজেপি সেই অসন্তোষকে কাজে লাগিয়েছে। সবচেয়ে মজার বিষয় হল, ভোটে হারের পর তৃণমূলের ভিতর থেকেই ভাঙনের সুর শোনা যাচ্ছে। এতদিন যারা বিজেপিকে আক্রমণ করতেন, তাঁরাই এখন গেরুয়া শিবিরে যাওয়ার পথ খুঁজছেন। যারা এতদিন মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তারাই আজ বলছেন, ‘দল দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল’। প্রশ্ন হচ্ছে, এতদিন তাঁরা চুপ ছিলেন কেন? ক্ষমতার সুবিধা নেওয়ার সময় কি দুর্নীতি চোখে পড়েনি? আসলে ক্ষমতা চলে গেলে অনেকের বিবেক জেগে ওঠে।

আরও পড়ুন:

এই নির্বাচন আরও একটি বড় রাজনৈতিক বার্তা দিয়েছে। আঞ্চলিক দলগুলির সীমাবদ্ধতা এখন স্পষ্ট। তৃণমূল, আপ, বিজেডি, এনসিপি, শিবসেনা একের পর এক আঞ্চলিক শক্তি দুর্বল হয়েছে। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে শেষ পর্যন্ত কংগ্রেসকেই কেন্দ্রীয় শক্তি হিসেবে মেনে নিতে হচ্ছে। অথচ গত কয়েক বছরে মমতা ব্যানার্জি এবং তাঁর দল কংগ্রেসকে দুর্বল করতে, রাহুল গান্ধীর নেতৃত্বকে খাটো করতে কোনও সুযোগ ছাড়েনি। বিরোধী জোটের বৈঠকে অনুপস্থিত থাকা, গুরুত্বহীন প্রতিনিধি পাঠানো, ব্ল্যাকমেলের রাজনীতি সবই করেছে। আজ ক্ষমতা হারিয়ে আবার সেই কংগ্রেসের দিকেই তাকাতে হচ্ছে। আসলে রাজনৈতিক ক্ষমতা অনেক সময় বাস্তববোধ কেড়ে নেয়। তৃণমূলও সেই ভুল করেছে। তারা ভেবেছিল, প্রশাসনিক নিয়ন্ত্রণ, খয়রাতির রাজনীতি, সংগঠনের দাপট, আর ভয় দেখিয়ে চিরকাল ক্ষমতায় থাকা যায়। কিন্তু গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। বাংলার মানুষ এবার সেই কথাই মনে করিয়ে দিয়েছে। এই নির্বাচন তাই শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়। এটি রাজনৈতিক দম্ভ, দুর্নীতি ও ঔদ্ধত্যের বিরুদ্ধে মানুষের ঐতিহাসিক রায়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder