BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ১০:২৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ১০:২৩

নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত: মালদহের চাঁচলের রোনথোল গ্রামের মাটিতে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের সন্তান আজ জেলা রাজনীতির পরিচিত মুখ। প্রায় পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ছাত্ররাজনীতি, পঞ্চায়েত প্রশাসন, সমবায় নেতৃত্ব এবং দলীয় সাংগঠনিক দায়িত্ব সামলে যিনি নিজেকে গড়ে তুলেছেন তৃণমূল স্তরের এক কর্মী-নেতা হিসেবে তিনি রাবিউল ইসলাম। তাঁর রাজনৈতিক পরিচয় কেবল পদে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, গ্রামীণ উন্নয়নমুখী ভাবনা এবং সংগঠনকে মজবুত করার ধারাবাহিক প্রয়াস তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। ১৯৯৬ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ব্লক ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের প্রাথমিক পাঠ নেন। পরে চাঁচল কলেজ ছাত্র পরিষদের সহকারী সাধারণ সম্পাদক ও মহকুমা ইউনিটের সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে সংগঠন পরিচালনা, মতভেদ সামাল দেওয়া এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার অভিজ্ঞতা অর্জন করেন। ছাত্রদের সমস্যা সমাধান, শৃঙ্খলা রক্ষা এবং ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে তিনি ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করেন। ২০০১ থেকে ২০০৮ সাল তাঁর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ সময়। বরই অঞ্চল কংগ্রেস কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব নিয়ে তিনি মূল ধারার রাজনীতিতে সক্রিয় হন। গ্রাম ও বুথ স্তরে সংগঠন বিস্তার, কর্মীদের সমন্বয় এবং স্থানীয় সমস্যায় সরাসরি হস্তক্ষেপ এসব ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

আরও পড়ুন:

হরিশ্চন্দ্রপুর ব্লক-১ সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি প্রকল্পের সুফল প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেন। এই সময়েই তিনি উপলব্ধি করেন, রাজনীতি মানে কেবল নির্বাচনী লড়াই নয়; মানুষের জীবনের সঙ্গে যুক্ত থাকা। ২০০৮ সালে বরই গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রশাসনিক অভিজ্ঞতার নতুন অধ্যায় শুরু হয়। সড়ক, পানীয় জল, স্যানিটেশন, সেচব্যবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি সক্রিয় নজরদারি করেন। পাশাপাশি রোনথোল সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক হিসেবে কৃষকদের ঋণসুবিধা ও ভর্তুকি প্রাপ্তিতে সহায়তা করেন। সমবায়ের মাধ্যমে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির উদ্যোগ তাঁর নেতৃত্বকে আরও বাস্তবমুখী করে তোলে। জেলা স্তরের উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হয়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতাকে গুরুত্ব দেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার পরিবার থেকে পঞ্চায়েত সমিতির সদস্য ও বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিরোধী আসনে থেকেও জনস্বার্থের প্রশ্নে সোচ্চার থাকা, প্রশাসনিক ত্রুটি তুলে ধরা এবং উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা দাবি করা এসব ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন। একই সময়ে ব্লক স্তরে কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব সামলান। নির্বাচনী পর্যবেক্ষক, এজেন্ট ও প্রার্থী হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে রাজনৈতিক কৌশল ও পরিকল্পনায় দক্ষ করে তোলে। পেমা ভক্তিপুর কেএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য হিসেবে শিক্ষাক্ষেত্রের উন্নয়নেও ভূমিকা রাখেন।

আরও পড়ুন:

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হয়। লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ এবং চাঁচল বিধানসভায় “দিদি কে বলো” কর্মসূচির সমন্বয়কারী হিসেবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁর নেতৃত্বকে আরও বিস্তৃত করে। বর্তমানে তিনি মালদহ জেলা মাদার তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য ও কৃষি-সমবায় কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃষি উন্নয়ন, সেচ প্রকল্প, সমবায় ব্যাংকিং ও কৃষক কল্যাণমূলক প্রকল্পের তদারকি তাঁর কাজের মূল ক্ষেত্র। রাবিউল ইসলামের রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল তৃণমূল স্তরে সংগঠন মজবুত করা। বুথভিত্তিক কাঠামো শক্তিশালী করা, নির্বাচনী প্রচারে সমন্বয় এবং কৃষি ও সমবায় খাতে স্বচ্ছতা বজায় রাখা তাঁর উল্লেখযোগ্য উদ্যোগ। তিনি যুব ও মহিলা কর্মীদের রাজনীতিতে যুক্ত করতে গুরুত্ব দেন এবং নতুন নেতৃত্ব তৈরিকে ভবিষ্যতের ভিত্তি হিসেবে দেখেন। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মী হিসেবে তিনি সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে যুক্ত। সহজ-সরল জীবনযাপন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানুষের আস্থা অর্জনই তাঁর লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, রাজনীতি তখনই সফল যখন তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। মালদহের গ্রামাঞ্চলে মানুষের সমস্যা শোনা থেকে প্রশাসনিক সমাধানের পথ খোঁজা এই ধারাবাহিক প্রয়াসই তাঁর পরিচয় গড়ে তুলেছে। ছাত্ররাজনীতির হাতেখড়ি থেকে জেলা স্তরের দায়িত্ব পর্যন্ত রাবিউল ইসলামের পথচলা এক কথায় জনসেবার প্রতিশ্রুতির গল্প। মানুষের আস্থা ও উন্নয়নের লক্ষ্যে তাঁর এই যাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাঁর সহকর্মীদের।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder