BREAKING:
অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা

অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও    

প্রকাশিত: ১ জুলাই ২০২৬, সকাল ১১:২১ | আপডেট: ১ জুলাই ২০২৬, সকাল ১১:২২
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিণতিতে দিন দিন মানবদেহে রোগের প্রকোপ বেড়েই চলেছে। তাই বিজ্ঞানীরা বলছেন, অর্গানিক বা জৈব পদ্ধতিতে চাষাবাদ করা পরিবেশ-বান্ধব এবং একইসঙ্গে স্বাস্থ্যসম্মত। জীববৈচিত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে দিনের পর দিন চাঙা করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে এই অভিনব পদ্ধতির কৃষিকাজ। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন এবং তা বিক্রির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। জৈব চাষের মাধ্যমে যেভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, তার একটি সংক্ষিপ্ত রূপ হল কম খরচে বেশি উৎপাদন।
স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকুরিয়া অত্রি সোসাইটির কর্ণধার ত্রিলোকেশ কুন্ডুর কথায়, জৈব সার যেমন- কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এবং প্রাকৃতিক কীটনাশক যেমন- নিম তেল, নিমাস্ত্র ইত্যাদি বাড়িতেই তৈরি করা সম্ভব। এর ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান হয় এবং আলাদা করে দামি সার কেনার খরচ বাঁচে। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত সবজি ও ফল-ফলের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ কৃষিজ পণ্যের তুলনায় অর্গানিক ফসল অনেক সময় ২০ থেকে ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করা সম্ভব। সবজির মতো স্বল্পমেয়াদি ফসল সারা বছর চাষ করে কৃষক পরিবারের নিয়মিত আয়ের পথ প্রশস্ত হয়। মাটির উর্বরতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিকের বদলে প্রাকৃতিক কম্পোস্ট সার ব্যবহারের ফলে জমির উর্বরতা দীর্ঘমেয়াদে বজায় থাকে। এটি মাটির গুণগত মান উন্নত করে এবং কৃষিকাজে নিযুক্ত শ্রমিক ও গ্রাহকদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে। জৈব চাষে সফলতার জন্য সঠিক কৌশল, মাটি ব্যবস্থাপনা এবং বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমরা যদি নিজের জন্য কিচেন গার্ডেন করতে চান, নাকি বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে চান? আপনার জমির আকার ও ধরন কেমন তা পরীক্ষার মাধ্যমে অর্গানিক পদ্ধতিতে চাষ করতে পারেন।

আরও পড়ুন:

জীবন ধারণের জন্য প্রধান এবং প্রথম যেটি দরকার হয়, সেটি হচ্ছে খাদ্য। এই খাদ্য সংগ্রহ হত গাছ ও জল থেকে, পাশাপাশি পশু শিকারের মাধ্যমেও। প্রধানত তৃণভূমিতে শিকার করত তারা। যখন যেখানে শিকার সহজলভ্য ছিল, তারা সেখানে চলে যেত। কিন্তু প্রকৃতির নিয়মে নারীরা যখন অন্তঃসত্ত্বা অবস্থায় থাকতেন বা প্রসব করার পর বেশ কিছুদিন তারা দলের সঙ্গে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সর্বদা যেতে পারত না। তারা নিরাপদ দেখে কোন স্থানে থেকে যেত। খাদ্যের জন্য তাদের প্রধানত ভরসা করতে হত গাছের ফল-মূল ইত্যাদির ওপর। এই নারীদের চোখেই তখন ধরা পড়ে বীজ থেকে চারাগাছ, চারাগাছ থেকে গাছ, গাছের ফুল ও ফলের থেকেই বীজের পরিক্রমা। এই পরিক্রমাকেই পরবর্তী সময়ে নারীরা কাজে লাগিয়ে তাদের খাদ্য তৈরি করত। বর্তমানে যা আমরা সবাই কৃষিব্যবস্থা নামে   জানি। এই নারীদের হাতেই সৃষ্টি হওয়া কৃষি আজও নদীমাতৃক গ্রাম বাংলা ও ভারতবর্ষের নারীদের হাতেই সযত্নে পালিত হয় বিভিন্ন সামাজিক রীতিনীতি, ব্রতকথা ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কীভাবে কৃষিকাজ করতে হয় তার পদ্ধতি ও কৃষির ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে মূলত নারীরাই। আজকের দিনে দাঁড়িয়ে ঢাকুরিয়া অত্রি সোসাইটির পক্ষ থেকে গ্রাম অঞ্চলের মহিলাদের সঙ্গে নিয়ে কৃষির ওপর আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি। বাস্তবে বলতে কী, আমরা তাদের কাছ থেকে শিখে থাকি।

যখন রাসায়নিক সার আবিষ্কার হয়নি, তারও আগে যখন কৃষিকার্যে সার ব্যবহারই হত না, ভারতবর্ষের এরকম অনেক জায়গা আছে, যেখানকার মানুষেরা আজও বলেন, ‘আইল পানি গইল পানি ছোড়কে গায়া সোনে কা দানি’। অর্থাৎ বন্যার জল আসে বন্যার জল চলে যায় ছেড়ে যায় সোনার ফসল। ভারতবর্ষ এমনই একটা জায়গা, যেখানে কৃষি উৎপাদন করতে প্রকৃতি সমস্ত কিছু দিয়ে রেখেছে। তার মধ্যে বাংলা অন্যতম সেরা তো বটেই। গ্রাম থেকে নগর, নগর থেকে শহর, যখন তৈরি হয় রপ্তানি শুরু হয় খাদ্যদ্রব্যের ও খাদ্যশস্যের, তখন মানুষ চাষের ক্ষেত্রে সারের প্রয়োজন বোধ করে। একই জমিতে একাধিকবার চাষ অথবা বিভিন্ন ধরনের ফসলের জন্য। আধুনিক সভ্যতা, পাশ্চাত্যের ও কর্পোরেট দুনিয়ার আগ্রাসী শক্তির প্রভাব এই কৃষির ওপর এসে পড়ে, শুরু হয় রাসায়নিক সারের প্রয়োজন। এবং রাসায়নিক সার ব্যবহারের পরিণামে ক্রমশ মাটি হয়ে যায় অনুর্বর। ফলে নিত্যনতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষককুলকে। পাশাপাশি প্রাণীকুলের মধ্যেও এর কুপ্রভাব বিস্তার করছে  ক্রমশ। এই সংকটের সময়ে দাঁড়িয়ে ঢাকুরিয়া অত্রি সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কৃষক পরিবারকে জৈব সারের উৎপাদন ও জৈব সার ব্যবহারে উৎসাহী করার এক প্রচেষ্টা দীর্ঘকাল ধরে করা হচ্ছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder