তীব্র গরমকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুললেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ বৈশাখের তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করেই গ্রামের কাঁচা-পাকা রাস্তা ধরে এগিয়ে চলেছে একের পর এক টোটো ও অটো। তাতে চেপে রয়েছেন আট থেকে আশি সব বয়সের নারী-পুরুষ। লক্ষ্য একটাই, সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থী বিদেশ বসুর সমর্থনে জোরদার প্রচার। প্রচারের আবহ ছিল উৎসবমুখর। সামনে ব্যান্ডের তালে তালে এগোচ্ছে মিছিল, তার সঙ্গে দলের নির্দেশ মেনে বাজছে ডিজে বক্সও। পিছনে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রার্থী বিদেশ বসু।
প্রচার শুরুর ঠিক আগেই পয়গাম প্রতিনিধির মুখোমুখি হন তিনি। বিদেশ বসু জানান, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করছে যে উন্নয়নের পক্ষে জনমত তৈরি হয়েছে। তিনি আশাবাদী, আগামী নির্বাচনে সপ্তগ্রামের মানুষ আবারও তৃণমূল প্রার্থীকেই আশীর্বাদ করবেন। এদিনের প্রচারে স্পষ্ট, গরম উপেক্ষা করেও রাজনৈতিক ময়দানে উৎসাহে কোনও খামতি নেই সাধারণ মানুষের।








