BREAKING:
৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪ ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দ্বিগুণ, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জায়গা জমি নিয়ে মারপিঠের ঘটনায় গ্রেপ্তার ২ জয়নগরে অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের তোলাবাজি, জামুড়িয়ায় গ্রেফতার ২, চাঞ্চল্য শিল্পাঞ্চলে রাস্তা জুড়ে নামাজ পড়া বন্ধ করতে রাজাবাজারে পুলিশি অভিযান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে উজ্জ্বল সাফল্য কাঞ্চননগরের গর্বিত শিক্ষার্থীদের ডুয়ার্সে হাতির হামলায় যুবক নিহত, মৃতদেহ নিয়ে বিক্ষোভ বন অফিস ঘেরাও তৃণমূল কাউন্সিলরদের দূর্নীতির প্রতিবাদে চন্দননগর পুর নিগমে বিক্ষোভ ডেপুটেশান দশ রাউন্ড কার্তুজ ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার যুবকের গঙ্গায় ঝাঁপ, পাশের ঘাটে ভেসে উঠল দেহ, চুঁচুড়ায় চাঞ্চল্য চেন্নাইয়ের দুর্গ ভেঙে জয়ের হাসি লখনৌ শিবিরে গ্রামের কৃষকের ছেলের উচ্চমাধ্যমিক বোর্ডে স্থানাধিকার মন্দির মসজিদ গীর্জা সহ সকল ধর্মীয়স্থানে লাউডস্পিকার বন্ধের নির্দেশিকা জারি রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনজাতি গরিমা উৎসব ২০২৬ নৈহাটিতে সাহিত্য আড্ডার আসর, ২০২৬ ডুয়ার্সে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩ ট্র্যাক্টর ও চালক.! মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের পুনরাবৃত্তি ভয়েস পাবলিক স্কুলে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা ধূপগুড়িতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু পদত্যাগ করলেন চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল

আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি

প্রকাশিত: ২৩ মে ২০২৬, দুপুর ১২:০৯ | আপডেট: ২৩ মে ২০২৬, দুপুর ১২:১২

নতুন পয়গাম: প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একদা দু’জনকে প্রায়ই পাশাপাশি হাঁটতে দেখা যেত। একজন উষ্কখুষ্ক সাদা চুলের আলবার্ট আইনস্টাইন, আর অন্যজন রোগা-পাতলা, গম্ভীর ও চশমা পরা কুর্ট গ্যোডেল। আইনস্টাইন তখন খ্যাতির তুঙ্গে, বিশ্বজুড়ে তাঁর নামডাক। অথচ তিনি তাঁর ঘনিষ্ঠদের বলতেন, ‘আমি প্রতিদিন নিজের কাজ শেষে ইনস্টিটিউটে আসি শুধু গ্যোডেলের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফেরার লোভে।’ আইনস্টাইন যাঁকে নিজের সমান কিংবা কোনো কোনো ক্ষেত্রে নিজের চেয়েও প্রখর বুদ্ধিমান মনে করতেন, সেই মানুষটিই ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ যুক্তিবিদ কুর্ট গ্যোডেল। ১৯০৬ সালে বর্তমান চেক প্রজাতন্ত্রের ব্রুনো শহরে এক সচ্ছল জার্মান পরিবারে গ্যোডেলের জন্ম। ছোটবেলা থেকেই তাঁর অদম্য কৌতূহল ছিল লক্ষ করার মতো। সবকিছুতেই তাঁর প্রশ্ন ছিল ‘কেন’?’ গ্যোডেলের এই প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে বাড়িতে তাঁর নামই হয়ে গিয়েছিল ‘মিস্টার হোয়াই’’ বা ‘সবজান্তা’। এই অজানাকে জানার তীব্র নেশা থেকেই ১৯২৪ সালে গ্যোডেল অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পদার্থবিজ্ঞান দিয়ে পড়াশোনা শুরু করলেও খুব দ্রুতই বিশুদ্ধ গণিত আর দর্শনের মায়ায় পড়ে যান তিনি। বিশেষ করে গাণিতিক যুক্তিবিদ্যার যে অতল জগৎ, সেখানে গ্যোডেল নিজের এক অনন্য পৃথিবী তৈরি করে নিতে থাকেন।

আরও পড়ুন:

সেই সময়কার গণিত-বিশ্বে বিশাল তোলপাড় চলছিল। বিখ্যাত গণিতবিদ ডেভিড হিলবার্ট স্বপ্ন দেখতেন এমন এক স্বয়ংসম্পূর্ণ গাণিতিক ব্যবস্থার, যেখানে জগতের প্রতিটি সত্যকে লজিক বা যুক্তি দিয়ে অকাট্যভাবে প্রমাণ করা যাবে। গণিত যে নিখুঁত, সেই বিশ্বাসে তখন কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু ১৯৩১ সালে মাত্র ২৫ বছর বয়সী গ্যোডেল যেন সেই দুর্ভেদ্য দুর্গে এক গাণিতিক বোমা ফাটালেন। তিনি তাঁর বিখ্যাত ‘অসম্পূর্ণতা উপপাদ্য’ (ইনকমপ্লিটনেস থিওরেম)-এর মাধ্যমে প্রমাণ করলেন, গণিতের এমন কিছু ধ্রুব সত্য আছে, যা ওই সিস্টেমের ভেতর থেকে কোনো দিন প্রমাণ করা সম্ভব নয়। সহজ উদাহরণ দিয়ে বললে, গণিত এক বিশাল মহাসমুদ্রের মতো। আপনি লজিকের যত নিখুঁত আর সূক্ষ্ম জালই তৈরি করুন, কিছু সত্য সেই জালের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবেই। এই একটি আবিষ্কার রাতারাতি গণিতের সংজ্ঞা ও ভিত্তি বদলে দিল। বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে বুঝতে পারলেন, মানুষের বুদ্ধিবৃত্তিক সামর্থ্যের এমন কিছু সীমা আছে, যা হয়ত কোনো দিনই অতিক্রম করা সম্ভব নয়।

আরও পড়ুন:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেঘ যখন ইউরোপের আকাশে ঘনিয়ে এল এবং হিটলারের নাৎসী বাহিনীর তাণ্ডব শুরু হল, গ্যোডেল তখন অস্ট্রিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। প্রিন্সটন ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজে শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। সেখানে আইনস্টাইনের সঙ্গে তাঁর বন্ধুত্ব শুধু সন্ধ্যাকালীন আড্ডায় সীমাবদ্ধ ছিল না। আইনস্টাইন যখন মহাবিশ্বের সমীকরণ নিয়ে কাজ করছিলেন, গ্যোডেল তখন খাতা-কলম নিয়ে বসে তাঁর বন্ধুর সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করেই প্রমাণ করে দিলেন, তাত্ত্বিকভাবে মহাবিশ্বে এমন এক গাণিতিক পথ বা কাঠামো সম্ভব, যা দিয়ে অতীতে ফিরে যাওয়া যায়। অর্থাৎ টাইম ট্রাভেলের যে রোমাঞ্চকর ধারণা আজ আমাদের বিজ্ঞান কল্পকাহিনিতে উদ্বুদ্ধ করে, তার বিশুদ্ধ গাণিতিক সম্ভাবনার কথা তিনিই প্রথম জোরালোভাবে তুলে ধরেছিলেন। তবে এই অতিমানবিক প্রখর মেধার আড়ালে মানুষটি ছিলেন ভীষণ নিভৃতচারী এবং মানসিকভাবে কিছুটা বিষাদগ্রস্ত।

আরও পড়ুন:

জীবনের শেষ দিকে তিনি এক অদ্ভুত প্যারানোয়ায় আক্রান্ত হন। তাঁর সব সময় মনে হত, চারপাশের মানুষ তাঁকে খাবারে বিষ মিশিয়ে মারতে চায়। এই অহেতুক ভীতি তাঁর জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তিনি নিজের স্ত্রী অ্যাডেল ছাড়া অন্য কারো হাতের তৈরি খাবার, এমনকি জল পর্যন্ত স্পর্শ করতেন না। দুর্ভাগ্যবশত, যখন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, গ্যোডেলও ভয়ে খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করে দিলেন। তিল তিল করে শুকিয়ে যাওয়া এই শ্রেষ্ঠ চিন্তাবিদ ১৯৭৮ সালের ১৪ জানুয়ারি প্রিন্সটনের এক হাসপাতালে অনাহারজনিত শারীরিক জটিলতায় নিঃশব্দে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর ওজন ছিল মাত্র ৩০ কেজির মতো। গণিতের যে অসীম সীমানা তিনি জয় করেছিলেন, নিজের মনের গহীনের ভয়কে হয়ত সেভাবে জয় করা হয়ে ওঠেনি তাঁর।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder