BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

একজন সাহিত্যিক কি সাম্প্রদায়িক হতে পারেন ?

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩

পাভেল আখতার

আরও পড়ুন:

এপার বাংলার শিল্পে, সাহিত্যে, চলচ্চিত্রে স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পূর্ণাঙ্গ মুসলিম জীবনচিত্র অঙ্কিত হয়নি । যতটুকু আখ্যান উঠে আসে তা আদতে খণ্ডিত, মিথ্যে ও বিভ্রান্তিকর । অল্পস্বল্প চলচ্চিত্রে মুসলিম চরিত্র মানেই দেখা গেছে আপাতভাবে ছোট পেশা, হীনতম কাজ এবং বিশেষ ছাঁদের পোশাক ও পরিচ্ছদ । সাহিত্যের ক্ষেত্রেও ছবিটি তেমন ভিন্ন কিছু নয় । যেন আধুনিক জীবনের উঠোনে মুসলিমদের কোনও উত্তরণই হয়নি ! শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সমাজ সম্পূর্ণ উপেক্ষিত । সিংহভাগ হিন্দুর মুসলিমদের জীবনপ্রবাহকে ‘দেখার চোখ’ এজন্যেই ভুলভাল থেকে গেল ! অপ্রিয় সত্য হল, পূর্ববঙ্গ ছেড়ে আসার বিষাদবৃত্ত থেকে অনেক ধীমান বাঙালি হিন্দুই বেরিয়ে আসতে পারেননি ! বিষণ্ন স্মৃতির মধ্যে তাঁরা এত বেশি আচ্ছন্ন থেকেছেন যে এপার বাংলার বিপুল বাঙালি মুসলমানদের নিয়ে তাঁরা সেই কারণেই আর ভাবার অবকাশ পাননি । পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের আঁতের কথা একমাত্র যিনি লিখতে পেরেছিলেন তিনি সাহিত্যিক ও সাংবাদিক গৌরকিশোর ঘোষ, যার নেপথ্যে ছিল মুসলমান জীবনকে কাছ থেকে দেখা ।

আরও পড়ুন:

গোটা বিশ্বজুড়ে এখন ইসলামফোবিয়ার স্রোত বইছে । বাংলার তথাকথিত সাহিত্যিকদের ইসলাম সম্পর্কে অনিঃশেষ অজ্ঞতা ও মুসলমানদের সঙ্গে মেলামেশার অভাব থেকেই তাদের মনেও ইসলামফোবিয়া বাসা বেঁধেছে । তাতে হাওয়া দিচ্ছে মিডিয়া । শুধু বাংলার মুসলমান নয়, আজকের তথাকথিত অধিকাংশ সাহিত্যিক মাটি ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক না গড়েই ‘লেখক’ হয়েছেন, যা অতীতের স্বনামধন্য বাঙালি সাহিত্যিকদের জীবনের সঙ্গে মেলে না ! এরা মুসলমান হোক অথবা অমুসলমান সাধারণ মানুষ–কারোরই সুখ-দুঃখ বুঝবেন কীভাবে ?

আরও পড়ুন:

বাংলার সাহিত্য জগৎ অভূতপূর্ব এক আবহ রচনা করেছে । সাম্প্রতিককালে কিছু তথাকথিত সাহিত্যিক অত্যন্ত নিম্ন, ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিয়েছেন বা দিচ্ছেন । একজন সাহিত্যিকের দৃষ্টি, মন, মনন, চেতনা ও বোধের জগৎ হতে হয় মুক্ত, স্বচ্ছ, উদার ও পরিচ্ছন্ন । কিন্তু, প্রথমে দেখা গেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, যিনি একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে যেসব কথাবার্তা বললেন তা মূলত উচ্চবর্ণের অহমিকারই বহিঃপ্রকাশ । মানুষের মনে অহমিকা আসে শ্রেষ্ঠত্বের অনুভূতি থেকে । এবং, এমন মানুষ কখনওই ‘মানবতাবাদী’ হতে পারেন না ।

আরও পড়ুন:

একজন সাহিত্যিক হবেন অতি অবশ্যই মানবতাবাদী । শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেসব কথা সেদিন বলেছিলেন সেসব কথা তাঁকে ‘মানবতাবাদী’ হিসেবে একেবারেই চিহ্নিত করে না । অনেকেই তখন তাঁর অনুকূলে মুখর হয়েছিলেন এই যুক্তিতে যে, শীর্ষেন্দুর ‘ব্যক্তিগত বিশ্বাস’ স্বতন্ত্র হতেই পারে । সেটা না মানলেই হল । এই অদ্ভুত যুক্তি যারা দিয়েছিলেন তাদেরও মনের ভেতরে আসলে বর্ণবাদের প্রতি আস্থা আছে । নইলে ব্যক্তিগত বিশ্বাস যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটার সমালোচনা অবশ্যই হবে । একজন সাহিত্যিকের ‘ব্যক্তিগত বিশ্বাস’ বলেই কি সেটা সমালোচনার ঊর্ধ্বে থাকবে ? একদমই নয় । কারণ, ‘ব্যক্তিগত বিশ্বাস’ বলে আদতে কিছু হয় না । ব্যক্তিগত বিশ্বাসের একটা সামাজিক সত্তাও থাকে, যেহেতু সেটার সামাজিকীকরণ অনিবার্য । শীর্ষেন্দুর ‘ব্যক্তিগত বিশ্বাস’ শুধু একান্ত গৃহকোণে অনুশীলিত জীবনেই সীমিত থাকেনি, সেটা সমাজের সঙ্গে সংযুক্ত হয়েছে তাঁর লেখার মাধ্যমে, যার অভিঘাত অনেক বেশি তীব্র । এভাবে তাঁর লেখা হোক অথবা মুখের কথা, শেষপর্যন্ত সেটা আর ‘ব্যক্তিগত বিশ্বাস’ থাকল না, বরং হয়ে উঠল একটা প্রোপাগান্ডা ; যার অভিমুখটি সমাজের দিকে কেন্দ্রীভূত থাকায় সমাজ থেকে বিরুদ্ধ সমালোচনার ঢেউ ওঠাই স্বাভাবিক ।

আরও পড়ুন:

বঙ্গীয় বহু তথাকথিত সাহিত্যিককেই এখন দেখা যাচ্ছে সংকীর্ণমনা ও সাম্প্রদায়িক হিসেবে । সাম্প্রদায়িকতার মূল উপাদান শ্রেষ্ঠত্বের অনুভূতি থেকে সৃষ্ট নিম্নশ্রেণির প্রতি তাচ্ছিল্য ও ঘৃণা দ্বারা চালিত হওয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এক অর্থে ‘সাম্প্রদায়িক’ বলা কি খুব অসঙ্গত ? যদিও তিনি অন্য ধর্মের বা মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক কোনও কথা বলেননি । কিন্তু, সদ্য মিডিয়ায় তিলোত্তমা মজুমদারের মুখনিঃসৃত বাক্যসমূহ যে সাম্প্রদায়িক মানসিকতাপুষ্ট তার মূল নির্যাস হচ্ছে মুসলমানদের প্রতি তাচ্ছিল্য ও ঘৃণা । আরেক লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে যেসব পর্যবেক্ষণ বা অভিমত ব্যক্ত করেন তাও একই গোত্রের । এরাও কিন্তু আদতে উচ্চবর্ণের অহমিকা থেকে মুক্ত নন । কারণ, ঘৃণার মানসিকতা তারা যখন বহন করছেন তখন সেই অহমিকাটি সুপ্ত থাকতে বাধ্য । ভারতীয় সমাজে যুগ যুগ ধরে বিদ্যমান যে জাতপাত, অস্পৃশ্যতা, অসাম্য, শোষণ, বিদ্বেষ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একসময় এই দেশে প্রেমচাঁদের মতো সাহিত্যিক একদা শাণিত কলম চালিয়েছিলেন, এদের মতো বহু তথাকথিত সাহিত্যিকই আবার এইসব বিষাক্ত বস্তু তাদের মনে শুধু যে লালন-পালন করছেন তা-ই নয়, সেসব বাইরে নিক্ষেপও করছেন ! অনুকূল জলহাওয়ায় তাদের মনের ছবিটি আজ উন্মোচিত হওয়ার মানে এই নয় যে, তার রচনাও হালে হয়েছে ! তারা এই মন বহন করছিলেনই, শুধুমাত্র এতদিন প্রকাশ করতে পারেননি ! ‘মানবতাবাদী’ রবীন্দ্রনাথ, নজরুল, অন্নদাশঙ্কর রায়, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখের বিপরীতে এদের অবস্থান । তথাকথিত সাহিত্যিকদের বিষাক্ত সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে অন্যান্য সাহিত্যিকদের প্রতিবাদে সোচ্চার হতে দেখা যাচ্ছে না । এই নীরবতার মানে কি তাহলে এই যে, তারাও আসলে মনের কোণে লুকিয়ে রেখেছেন একই সাম্প্রদায়িক অনুভূতি !

আরও পড়ুন:

এরা মানবতাবাদী নন ! কারণ, ঘৃণা আর মানবতা একই সঙ্গে কখনও একটি হৃদয়ে থাকতে পারে না ! অতএব, দিনের শেষে এরা ‘সাহিত্যিক’ও নন । লিখলেই হয়তো লেখক হওয়া যায়, কিন্তু ‘সাহিত্যিক’ হতে গেলে অবশ্যই কিছু মহিমার প্রয়োজন হয়–এই অতি মূল্যবান কথাটা বলেছিলেন প্রয়াত সাহিত্যিক রমাপদ চৌধুরী । এরা সেই ‘মহিমা’ অর্জন করতে ব্যর্থ হয়েছেন, নিঃসন্দেহে। পরিশেষে উল্লেখ্য, এদের প্রতি ক্ষোভের সঙ্গে ধিক্কার দিতে গিয়ে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, এরা কাদের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় অনিঃশেষ বিদ্বেষ ‘উপহার’ দিচ্ছেন ! তারা বাংলার সবচেয়ে বৃহৎ একটি সংবাদগোষ্ঠী ! নামটা না বললেও কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ! তারাও কিন্তু সমান, কিংবা বেশিই, ধিক্কারের যোগ্য !

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder