BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

জীবনানন্দ : মুদ্রাগুণে একা একজন কবি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, দুপুর ১:০৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, দুপুর ১:০৯

পাভেল আখতার

আরও পড়ুন:

‘বিশেষণে সবিশেষ কহিবারে পারি’–লিখেছিলেন ভারতচন্দ্র । আমরা কবিদেরও ‘ভালবেসে’ বিভিন্ন বিশেষণে ভূষিত করে থাকি । যেমন, জীবনানন্দ দাশকে আমরা নস্টালজিয়ার কবি, প্রকৃতিচেতনা ও মৃতুচেতনার কবি ইত্যাদি বলে থাকি । সবই ঠিক কথা, তবুও বলতে হয়–সত্যিই কি কবির জন্যে কোনও বিশেষণের প্রয়োজন হয় ? কোনও কবির জন্যেই ? আজ অনেক কবিকেই দেখি গর্বভরে একটি কথা উচ্চারণ করতে যে, তাঁরা নাকি ‘কবিতার মধ্যেই বাস’ করেন ! আহা ! যদি কথাটির মধ্যে কিছুমাত্র সারবত্তা থেকে থাকে তাহলে তা অবলীলায় অন্তত একজনের ক্ষেত্রে ব্যবহার করাই যায় । তিনি জীবনানন্দ দাশ।

আরও পড়ুন:

একথা ভাবলে বিস্মিত হতে হয়, কবিতা লেখার এমন একটি শৈলী তিনি কীভাবে সেই সময়ে ‘আবিষ্কার ও অনুশীলন’ করেছিলেন, যা সকলের চেয়ে আলাদা ; একেবারে স্বতন্ত্র এবং বিস্ময়কর ! ‘সকল লোকের মাঝে বসে’ তিনি সত্যিই ‘একা’ হয়েছিলেন ‘আলাদা’ ; আর সেটাই হয়তো ‘অবুঝ’ সজনীকান্ত দাসদের দ্বারা তাঁর ‘বিদ্ধ’ হওয়ার কারণ । ‘নিজের মুদ্রাদোষে’ নয়, আসলে ‘নিজের মুদ্রাগুণে’ যদি ‘ওইভাবে’ না লিখতেন তাহলে তিনি যে ‘জীবনানন্দ’ তা প্রতিষ্ঠিত হ’ত না ! স্থূল ইন্দ্রিয়ময়তায় নয়, গভীর ইন্দ্রিয়াতীত বোধ ও চেতনার শরণাপন্ন হতে না পারলে তাঁকে ‘আত্মস্থ’ করা সহজ নয় !

আরও পড়ুন:

‘ভিড়’ শব্দটাকে আমরা ‘আপন’ করে নিয়েছি । কলরব মুখরিত জনারণ্যেই আমরা বহতা, প্রাচীন শ্বাস খুঁজে পাই । অন্যদিকে সব কবি নয়, তবে জীবনানন্দ অবশ্যই পছন্দ করতেন নির্জনতা । বহুল কথিত ‘কবিমাত্রেই নির্জনতাপ্রিয়’–এমন সারল্যে না-মজলেই ভাল । ভিড় চঞ্চল আনন্দের, নির্জনতা বা একলা থাকা আরামের ; হিরণ্ময় এক প্রশান্তি আছে তাতে । ‘আনন্দ’ জিনিসটা হেলাফেলার নয়, তবে ‘আরাম’-এর কদর আরেকটু বেশি, একলা বসে আপনমনে কতকটা যেন জীবনের শুশ্রূষা হয় । এবং, একা থাকার এই নন্দিত আরামটুকুও কম আনন্দের নয় ।

আরও পড়ুন:

কবি ‘নির্জনতা’ ভালবাসেন মানেই তিনি সমাজ থেকে, মানুষ থেকে তফাতে থাকতে চাইছেন এমনটা ভাবা নেহাতই সরলতা । ঈপ্সিত নির্জনতা, নৈঃশব্দ্য কবিকে ‘আত্মমগ্ন’ হতে সাহায্য করে । আর, ‘আত্মমগ্নতা’ ছাড়া কোনও বীক্ষণ ও অনুভূতিই স্বচ্ছ, গভীর ও শুদ্ধ হয় না । জীবনানন্দকে কিছু ‘সুনির্দিষ্ট গণ্ডিতে’ আবদ্ধ করা হয়েছে । নস্টালজিয়া, অতীন্দ্রিয়বাদ, মৃত্যুচেতনা ইত্যাদি ‘গণ্ডি’ । এসব মিথ্যে নয়, কিন্তু এই সত্যগুলো থেকে কবিকে ‘সমাজবিমুখ’ কিংবা ‘জীবনবিবিক্ত’ ভাবার কোনও অবকাশ নেই ।

আরও পড়ুন:

Jibanananda Das's 122nd birth anniversary today

অপরদিকে নজরুল নির্জনতাচারী কবি ছিলেন না। সেই পরিসরই তাঁর জীবনে ছিল না । অথবা, ইচ্ছেও । সমাজ বদলের স্বপ্ন তাঁকে অস্থির করে রেখেছিল । ‘আধমরাদের ঘা মেরে’ বাঁচানোর যে সংকল্প ও প্রচেষ্টা তিনি কাব্যে দেখিয়েছিলেন, মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করার যে ব্রত তাঁর ধমনীতে প্রবাহিত ছিল, তাতে তিনি নির্জনে বসে জীবনানন্দীয় মগ্নতায় শান্ত, স্থিত কাব্যচর্চা করতে পারতেন না। একেকজন কবি একেক রকম । কারও সঙ্গে কারও তুলনা হয় না ।

আরও পড়ুন:

রবীন্দ্রনাথ লিখেছেন : ”চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে !” এর পরের কথাটি হ’ল এই : ”অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে !” এই প্রশ্ন সঙ্গত যে, যাদের ‘চোখে আলো’ নেই, তারা কি সত্যিই ‘অন্ধ’ ? নাকি, তারাও দেখতে পায় ? হ্যাঁ, তারাও দেখতে পায় ! তারা ‘দেখে’ স্পর্শ দিয়ে, ঘ্রাণ দিয়ে ! তাদের সেই ‘দেখা’ চর্মচক্ষুর দেখা থেকে অনেক বেশি গহন ও শুদ্ধ ! সেই ‘দেখা’র মধ্যে থাকা ‘আলোর ভুবন’ সংবেদনশীল, সূক্ষ্ম, নির্মল ! ‘দেখা’ শব্দটাই গহন ও অশেষ মর্মদীপ্ত ! সুবোধ ঘোষ-এর ছোটগল্প ‘অপরাজিতা’য় অন্ধের আশ্চর্য দর্শন ও ঘ্রাণক্ষমতা বর্ণিত হয়েছে । নায়কের মানসী কোন্ দিন কোন্ রঙের শাড়ি পরেছে কেবল স্মৃতির সুরভিবাহিত ঘ্রাণ ও ইন্দ্রিয়াতীত দেখার দ্বৈত ক্রিয়ায় গল্পে বলে দিচ্ছিল অন্ধ মানুষটি !

আরও পড়ুন:

ঘ্রাণ ও গন্ধ দুটি শব্দ একই দ্যোতনা বয়ে আনে কি না সেই তর্ক অনুক্ত থাক । পার্থক্য থাকলেও সেটা সূক্ষ্ম । রবীন্দ্রনাথ আরেকটি গানে লিখছেন : ”…ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে !” এসব নিতান্ত ইন্দ্রিয়দীপিত ব্যাপার । কিন্তু, ইন্দ্রিয়াতীত ব্যাপারও কি নেই ? আছে । “লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা” অনুভব করছেন জীবনানন্দ দাশ । তিনি বনলতা সেনের চুলে “কবেকার অন্ধকার বিদিশার নিশা”র ঘ্রাণও পাচ্ছেন । বস্তুত, আমাদের সমস্ত চেতনা, মনন, অনুভূতি জুড়েই আছে পরিব্যাপ্ত দৃশ্য-অদৃশ্যের আলোছায়া । অনেকটা নাট্যমঞ্চের পর্দার বাইরে ও ভেতরের মতো । না-দেখাও যে ভীষণ রকম দেখা সে তো এক অকাট্য সত্য ! বস্তুত, ইন্দ্রিয়াতীত দেখা ও ঘ্রাণের অনুরণন জীবনানন্দের সমূহ কাব্য জুড়েই রয়েছে !

আরও পড়ুন:

২২ অক্টোবর ১৯৫৪ । কবির মূল্য না বোঝা একটি ঘাতক ট্রাম জীবনানন্দের জীবনদীপ নির্বাপিত করে দিলেও “তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব”–এই অপরূপ ও শুদ্ধ প্রত্যয়ের ধ্বনি কান পাতলেই শোনা যাবে বাংলার ঘাসে, সাতটি তারার তিমিরে, রূপশালী ধানে, হিজল-অশ্বত্থ গাছে, কৃষ্ণা দ্বাদশীর চাঁদে, ভোরের কাকের অনন্য অমরত্বে ও আবহমানতায়, যে বৃত্তের একক নির্মাতা তিনিই !

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder