BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

চলমান জীবন: তথ্য-প্রযুক্তি ও আমাদের করণীয়

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৪ | আপডেট: ১ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৪

মোঃ হাসানুজ্জামান

আরও পড়ুন:

আমরা সকলেই এক প্রকার যাত্রী। সারা জীবন ধরে ভিন্ন পথে ভিন্ন ভাবে যাত্রা করে চলেছি। আমরা যাত্রা করি এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, অথবা সহজে বলতে গেলে, আমাদের কর্মক্ষেত্র ও ঘরের মধ্যস্থলে। আবার বাড়িতে থেকে দূরদর্শনে চোখ রেখে অনেকে ভাবেন, তারাও বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন। মানস ভ্রমণ। যে যেখানে যেভাবেই অবস্থান করি না কেন আসলে আমরা সবাই ঘুরে চলেছি। কেননা, আমরা যে গ্রহে বসবাস করছি, সেই গ্রহই নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে অবিরত ঘুরছে। আমরাও ঘুরছি। শুধু আমরা কেন, সৌরজগতের প্রতিটি গ্রহই নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। অর্থাৎ মহাবিশ্বের সঙ্গে আমরাও ভ্রমণে রত। কখন কোথায় অবস্থান করছি, নিজেরাই জানি না। এসব যেন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়।

আরও পড়ুন:

সময়ের অগ্রগমণের সঙ্গে সঙ্গে চলতে থাকে এই ভ্রমণ। এই পৃথিবীতে জন্ম গ্রহণ, তারপর অনেক বিস্ময়কর ঘটনা ও ইতিহাসের সাক্ষী হওয়া, অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া — ভ্রমণ চলছেই। পার্থিব জীবনের শেষ, আবার মৃত্যু পরবর্তী জীবনের শুরু; এই পৃথিবীর একদিন ধ্বংস হওয়া, আবার পুনর্গঠন — এসবই ভ্রমণ, এসবই অন্তহীন যাত্রা। জানি না এর শেষ কোথায়। এসব যেন আমাদের বোধের বাইরে, কঠিন কঠিন ভাব, তাই প্রয়োজন বিশেষ ব্যাখ্যার।

আরও পড়ুন:

এখন আসা যাক জাতি হিসেবে মানুষের ভ্রমণের কথায়। সেই প্রাগ-ঐতিহাসিক কাল থেকেই এই ভ্রমণের সূচনা। মানবজাতির যাত্রা শুরু হয়েছে বন্য জীবন-যাপনের মধ্য দিয়ে। সেই বন্য আদিম মানুষই একদিন নগরের অধিবাসী হয়, রাজ্য জয় করে এবং রাজ্যের অধিপতিও হয়। আবার শিল্পায়নের সঙ্গে সঙ্গে গ্রাম্য জীবন থেকে শহুরে জীবনের যাত্রা শুরু হয়। জ্ঞানার্জন ও প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে আদিম মানুষের ভ্রমণ একেবারে আজকের অতি-আধুনিক জীবনযাত্রায় এসে পৌঁছেছে; সেই প্রস্তুর যুগ থেকে শুরু করে ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, অবশেষে পুঁথিগত জ্ঞান এবং একেবারে সাম্প্রতিক কালে ডিজিটাল যুগ — এভাবেই চলছে।

আরও পড়ুন:

বর্তমানে যে যুগ চলছে, তা হল তথ্যের যুগ। এখন যেসব তথ্য আমরা মাত্র এক মাসেই সংগ্রহ করতে পারি, মাত্র দুই জেনারেশন পূর্বের মানুষের তা সংগ্রহ করতে সারাজীবন লেগে যেত। প্রযুক্তির দৌলতে আমরা তথ্যের জোয়ারে এসে পড়েছি। কত রকমই না তথ্য সংগ্রহের মাধ্যম (Media) – সামাজিক মাধ্যম, আমোদ-প্রমোদের মাধ্যম, ক্রীড়া মাধ্যম, সংবাদ মাধ্যম, প্রযুক্তিগত মাধ্যম, এরকম আরো অনেক মাধ্যম — যা আমাদেরকে সারা পৃথিবীর বিভিন্ন রকম তথ্য প্রতিনিয়ত প্রদান করে থাকে। সুতরাং আমরা একেবারে তথ্যের সাগরের মধ্য দিয়ে ভ্রমণ করে চলেছি, তা ডিজিটাল হোক বা অন্য কিছু।

আরও পড়ুন:

এই তথ্যের যুগে দুই ধরনের মানুষ দেখা যায়। এক শ্রেণির মানুষ তথ্য নির্মাণ করেন, সংগ্রহ করেন এবং তা উল্লেখিত মাধ্যমে পরিবেশন করেন। অপর শ্রেণির মানুষ তা উপভোগ করেন। ঠিক যেমন চলচ্চিত্র নির্মাতা ও দর্শক, কিংবা সংবাদদাতা ও পাঠক বা দর্শক-শ্রোতা। তথ্য নির্মাতাগণ ব্যক্তিগত স্বার্থে বা অন্য কোন উদ্দেশ্যে তথ্য নির্মাণ করেন। আর উপভোক্তাগণ চলচ্চিত্র, দূরদর্শন, সংবাদপত্র, ইন্টারনেট ইত্যাদি মাধ্যম থেকে তা উপভোগ করেন — আমোদ-প্রমোদ করা, জ্ঞান অর্জন করা, অবসর সময় কাটানো, কৌতুহল মেটানো যেকোন কারণেই হোক। সেই সঙ্গে, ইন্টারনেটের প্রভূত উন্নতির ফলে ‘প্যান্ডোরার বাক্স’ এখন আমাদের আঙুলের ডগায় এসে হাজির।

আরও পড়ুন:

এই তথ্য নির্মাণকারীও অনেক রকমের হয়। রাজনৈতিক তথ্য নির্মিত হয় প্রার্থীকে জেতানোর জন্য, চলচ্চিত্রগত তথ্য নির্মিত হয় দর্শক আকর্ষণের জন্য, ব্যবসায়িক তথ্য নির্মিত হয়ে থাকে ব্যবসায় মুনাফার জন্য ইত্যাদি। আবার মানুষের মনে আশা জাগাতেও তথ্য নির্মিত হয়। কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, কোথায় দোকান করতে হবে, কোন গাড়ি কিনতে হবে, কোন দর্শনীয় বা ধর্মীয় স্থান ভ্রমণ করতে হবে, এমনকি কেমন মেয়ে বিয়ে করতে হবে, কীভাবে অর্থ সংগ্রহ ও সঞ্চয় করতে হবে, কোন ধরনের জীবন যাপন করতে হবে; ইত্যাদি সমস্ত ব্যক্তিগত বিষয়েও আমরা তথ্যের দ্বারা অনুপ্রাণিত বা চালিত হই। এইভাবে আমরা সাধারণ মানুষেরা অন্যের নির্মিত এবং ভাবিত তথ্যের উপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছি যে, আমরা নিজেরাই আমাদের ব্যক্তি চেতনা, ভাবনা, স্বতন্ত্রতা, সৃজনশীলতা ইত্যাদি একেবারে জলাঞ্জলি দিয়ে চলেছি।

আরও পড়ুন:

দুর্ভাগ্যজনক ভাবে প্রদত্ত এইসব তথ্যের সবটাই একেবারে সত্য নয়। অনেক ক্ষেত্রে অতি সূক্ষ্ম ভাবে তথ্যের নির্মাতা ও উৎসাহ দাতাগোষ্ঠী প্রকৃত সত্যের পরিবর্তন করে মিথ্যা ভাবনা প্রতিষ্ঠা করার জন্য এই সকল তথ্য নির্মাণ ও পরিবেশন করেন। এগুলি এতই নিখুঁত ও উদ্দেশ্য প্রণোদিত যে, সাধারণ মানুষের সব ক্ষেত্রে কোনটি ঠিক, বা কোনটি ভুল — এসব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সময় ও যোগ্যতা থাকে না। মোদ্দা কথা হল, এইভাবে তথ্যের সাগরে ডুবে থাকার জন্য বিশ্বের আসল ছবি আমরা পাই না। ঘটনাক্রমে, এই সমস্ত তথ্যের উপর আমরা এতটাই নির্ভরশীল যে, আমরা এর বাইরে বেশি কিছু জানতে পারি না। তাই দেখতে পাচ্ছি, বিবেকবোধ হারিয়ে প্রকৃত জগতের পরিবর্তে আমরা তথ্য নির্মাতাদের স্ব-ভাবনার রাজ্যে বসবাস করছি।

আরও পড়ুন:

এই তথ্যের পরিমাণ এত বেশি যে, আমরা বিমোহিত হয়ে পড়েছি এবং নিজেদেরকে এর মধ্যে হারিয়ে ফেলেছি। যেন বৃহতঃকায় এক বাড়ি; যার মধ্যে এত বেশি জিনিসের আয়োজন, এত বেশি ঘটনা অহরহ ঘটে চলেছে, আর আমরা তাতে এমনই নিমগ্ন আছি যে, বাইরে কী ঘটছে, তার খবর রাখছি না বা খবর রাখার ইচ্ছাও থাকছে না। একইভাবে, আমাদের সকল চিন্তা-ভাবনা, দেখাশোনা ও জীবনযাপন অন্যের দ্বারা পরিবেশিত এই তথ্য ঘরেই সীমাবদ্ধ। সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আমরা পাশের বাড়ির চোখে দেখা পরিচিত মানুষটির দুরবস্থার চেয়ে অনেক বেশি ভাবি এবং আলোচনা করি সিনেমার নায়ক-নায়িকা বা এইরকম দূরবর্তী সেলেবদেরকে নিয়ে।

আরও পড়ুন:

মহাকাশযান কিংবা বৈজ্ঞানিক ঘটনা সম্পর্কে অনেক খবর রাখি, ঠিকই আছে, কিন্তু সামান্য পরিমাণেও জানতে চেষ্টা করি না ওই শরণার্থীর কথা, যার বসবাসের ঘরটা পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, যাকে চিরদিনের জন্য পৃথিবীতে গৃহহীন করে যাযাবর বানিয়ে দেওয়া হয়েছে। আসলে এসবই আমাদের চোখ ঘোরানোর কৌশল মাত্র। তাই, যে ভাবেই হোক এই মিথ্যা তথ্যের সাগর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং চোখে পরিয়ে দেওয়া রঙিন চশমা খুলে সত্যিকারের ঘটনা ও প্রকৃতির সম্মুখীন হতে হবে। কিন্তু এক্ষেত্রেও উভয় সংকট এবং প্রশ্ন — কীভাবে এই মিথ্যা জগৎ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করব?

আরও পড়ুন:

আমরা একটি বিদ্যুৎবিহীন সমাজ গঠন করতে পারি, যেখানে কোন তথ্য প্রদানকারী মাধ্যম থাকবে না; থাকবে না টেলিভিশন, সংবাদপত্র, সিনেমা, মোবাইল। কিন্তু এমন প্রতিজ্ঞা গ্রহণ হয়ত বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি, এমনকি যদি আমরা ওই সকল মাধ্যম থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে সক্ষমও হই, তাহলে কীভাবে জানতে পারব সেইসব ব্যক্তিদের সঙ্গে কী ঘটছে, যাদের সম্পর্কে আমরা অনির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে থাকি এই সকল অনির্ভরযোগ্য মাধ্যম থেকে? যদি এমনটি ঘটেই থাকে, তবে আমাদের দ্বারা খুব বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের নিজ দায়িত্বে প্রতিবেশীদের কাছে যেতে হবে, জানতে হবে তারা কেমন আছেন এবং কীভাবে জীবন যাপন করছেন। পরিদর্শন করতে হবে শরণার্থী শিবির, জানতে হবে তাদের প্রকৃত দুরবস্থার কথা। স্বল্প পরিসরে হলেও এরকম প্রচেষ্টা আমরা করে দেখাতেই পারি এবং তা সম্ভবও।

আরও পড়ুন:

যাহোক, কিছু ক্ষেত্রে আত্মসমীক্ষা ও অসত্যকে বিচারবোধের দ্বারা নির্বাচন করে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমরা এমন এক যুগে ও সমাজে অবস্থান করছি, যেখানে প্রযুক্তি ও তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবুও আমাদের প্রয়োজন সাপেক্ষে সময়ে সময়ে এসব থেকে বিচ্ছিন্ন হয়ে সত্যিকারের পৃথিবীর মুখোমুখি হতে হবে। জ্ঞানী ও সুস্থ্য মানসিকতার মানুষের সঙ্গে ওঠাবসা করতে হবে। নিজেদেরকে যুক্ত করতে হবে প্রকৃত সেবামূলক কাজে। সময় কাটাতে হবে গাছপালা ও প্রকৃতির সঙ্গে। উপভোগ করতে হবে নদীর কুল কুল ধ্বনি ও আকাশের তারকারাজির মিষ্টি চাহনি।

আরও পড়ুন:

জানতে হবে ঈশ্বর-সৃষ্ট এই বিশ্বকে, সেই সঙ্গে নিজেদেরকেও। আমরা কারা? কেন আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে? আমাদের অস্তিত্বের বা বেঁচে থাকার কারণেই কি? কীভাবে, কোন উদ্দেশ্যে এবং কার নির্দেশে প্রাকৃতিক নিয়মগুলি সুষ্ঠুভাবে সংঘটিত হয়ে চলেছে? এইগুলিই সেই প্রশ্ন, যা প্রাচীন গ্রিক দার্শনিকদের মনে উদিত হয়েছিল এবং তাঁরা এই নিয়ে কাজও করেছিলেন। আর তাঁরাই ছিলেন প্রকৃত জ্ঞানী মানুষ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder