BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সোমালিল্যান্ড: তুরস্ক-ইসরাইল কেন মুখোমুখি?

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৪৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
‘হর্ন অব আফ্রিকায়’ আধিপত্য বিস্তারের লড়াই অনেক পুরনো। ভৌগোলিক অবস্থানের কারণেই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক ঘাঁটি স্থাপন এবং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সম্প্রতি সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে। সম্প্রতি প্রথম কোনো দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী ভূখণ্ড সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। এতে আবার সামনে এসেছে ‘হর্ন অব আফ্রিকা’ হিসেবে পরিচিত এই অঞ্চলে ভূ-রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি।

মুহাম্মদ সাইফুল ইসলাম:‘হর্ন অব আফ্রিকায়’ আধিপত্য বিস্তারের লড়াই অনেক পুরনো। ভৌগোলিক অবস্থানের কারণেই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক ঘাঁটি স্থাপন এবং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সম্প্রতি সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে। সম্প্রতি প্রথম কোনো দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী ভূখণ্ড সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। এতে আবার সামনে এসেছে ‘হর্ন অব আফ্রিকা’ হিসেবে পরিচিত এই অঞ্চলে ভূ-রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি।

আরও পড়ুন:

বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে সোমালিল্যান্ডে স্থানান্তরের ইসরাইলি পরিকল্পনার অংশ এটি। আবার কেউ বলছেন, হর্ন অব আফ্রিকায় দীর্ঘমেয়াদি কৌশলগত উপস্থিতি নিশ্চিতের অংশ হিসেবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য হল, এই অঞ্চলে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব কমানো।
হর্ন অব আফ্রিকায় আধিপত্য বিস্তারের এই লড়াই অনেক পুরনো। বিশ্বব্যাপী সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ১৪ শতাংশ এবং বিশ্বব্যাপী কনটেইনার নির্ভর বাণিজ্যের ৩০ শতাংশ লোহিত সাগরের মধ্য দিয়ে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে আসছে। এতে অঞ্চলটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে সামরিকায়ন করা একটি অঞ্চলে পরিণত হয়েছে। হর্ন অব আফ্রিকায় বিশ্বের প্রায় সব কটি প্রভাবশালী দেশের সামরিক উপস্থিতি রয়েছে।
‘হর্ন অব আফ্রিকা’ কী:
মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশটি আরব সাগরের দিকে এমনভাবে প্রসারিত হয়েছে, যা দেখতে অনেকটা গন্ডারের শিংয়ের মতো। মূলত এই ভৌগোলিক আকৃতির কারণেই অঞ্চলটিকে ‘হর্ন অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ বলা হয়।
ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি ও ইরিত্রিয়ার মানচিত্রকে এক করে দেখলে শিংয়ের আকৃতির মতো দেখায়। প্রায় ২০ লাখ বর্গকিমি. এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। অবশ্য বৃহৎ পরিসরে কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান ও সুদানকেও এই অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করা হয়।
নিরাপত্তার প্রশ্নে হর্ন অব আফ্রিকা সেখানকার দেশগুলোর মতোই বৈচিত্র্যময় ও জটিল। সামগ্রিকভাবে এসব পরিস্থিতি এই অঞ্চলকে বিশ্বের অন্যতম অস্থির একটি ভূ-রাজনৈতিক কেন্দ্রে পরিণত করেছে।
মূলত ভৌগোলিক আকৃতির কারণেই অঞ্চলটিকে ‘হর্ন অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ বলা হয়। জিবুতির মতো ক্ষুদ্র রাষ্ট্র থেকে শুরু করে সুদানের মতো বিশাল রাষ্ট্র, সব দেশই এখানে নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে মনে করে এবং একে অপরের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। তার ওপর রয়েছে বিদেশি শক্তিগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব।

আরও পড়ুন:

ভূ-রাজনৈতিক আধিপত্যের লড়াই:
লোহিত সাগর ও এডেন উপসাগরের তীর ঘেঁষে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে হর্ন অব আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই অঞ্চল বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, জ্বালানি তেলের রুট এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে।
এই ভৌগোলিক অবস্থানের কারণেই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক ঘাঁটি স্থাপন এবং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। গত এক দশকে হর্ন অব আফ্রিকা অঞ্চলটি দ্রুত সামরিকীকরণ এবং নিরাপত্তা পরিকাঠামোর ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশ্বশক্তিগুলোর প্রতিযোগিতা, ভূমধ্যসাগরে চলমান বিরোধ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সংকট — এই প্রতিটি বিষয়ই এই অঞ্চলে নিজ নিজ প্রভাববলয় তৈরিতে ভূমিকা রাখছে। এর ফলে এমনিতেই ভঙ্গুর এই অঞ্চল একটি জটিল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
শুধু জিবুতির মতো ২৩ হাজার বর্গকিমি. ছোট্ট একটি দেশে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের। সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলাপ চালিয়ে যাচ্ছে সৌদি আরবও। ইরিত্রিয়ায় সামরিক ঘাঁটি আছে ইসরাইল ও আরব আমিরাতের। ঘাঁটি স্থাপনের আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমালিয়ায় সামরিক ঘাঁটি আছে আমেরিকা, ব্রিটেন, আরব আমিরাত ও তুরস্কের। সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে সামরিক স্থাপনা আছে আরব আমিরাতের। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ইসরাইল এই ভূখণ্ডে সামরিক উপস্থিতির পরিকল্পনা নিয়েছে।
এছাড়া কেনিয়ায় সামরিক ঘাঁটি আছে আমেরিকার। সুদানে সমুদ্র বন্দর নির্মাণে চুক্তি করেছে তুরস্ক ও রাশিয়া। সর্বোপরি আরব সাগর ও লোহিত সাগরজুড়ে রয়েছে বিশ্বের সব পরাশক্তির পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর নৌবাহিনীর উপস্থিতি।
মুখোমুখি তুরস্ক-ইসরাইল:
গত ডিসেম্বরে বিচ্ছিন্নতাবাদী ভূখণ্ড সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। নব্বইয়ের দশকের শুরুতে সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করলেও ইসরাইল ছাড়া আর কোনো দেশ এখন পর্যন্ত তাদের স্বীকৃতির দাবি মেনে নেয়নি। তুরস্ক-সহ অনেক আঞ্চলিক দেশ ইসরাইলের এই পদক্ষেপের সমালোচনা করেছে। ১৩ বছর ধরে সোমালিয়ায় তুরস্কের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত বাদে অধিকাংশ আরব ও আঞ্চলিক দেশ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
ইসরাইলের এই পদক্ষেপের পেছনে বিশেষজ্ঞরা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ মনে করছেন, এটি গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে হর্ন অব আফ্রিকা অঞ্চলে স্থানান্তরের একটি প্রাথমিক পদক্ষেপ। আবার কেউ কেউ মনে করেন, গাজায় ইসরাইলি অভিযানের জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের (আনসারুল্লাহ) পক্ষ থেকে যে হুমকি তৈরি হয়েছে, তা মোকাবিলাই এর মূল লক্ষ্য।
সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া–সংক্রান্ত নথিতে সই করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাঁকে মুঠোফোনে কিছু দেখাচ্ছেন ইসরাইলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার।
হর্ন অব আফ্রিকা অঞ্চলের বিষয়ে অভিজ্ঞ তুরস্কের সাবেক রাষ্ট্রদূত কানি তোরুন বলেন, ‘সোমালিল্যান্ড সরাসরি ইয়েমেনের বিপরীতে অবস্থিত। এটি ইসরাইলকে সেখানে সামরিক স্থাপনা তৈরির সুযোগ দেবে, যার মাধ্যমে তারা বাবেল মান্দেব প্রণালি ও লোহিত সাগরে প্রবেশের সুযোগ পাবে এবং পূর্ব আফ্রিকায় প্রভাব বিস্তার করতে পারবে।’
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪-এর সাংবাদিক আমিচাই স্টেইনও এই মতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত হুতিদের মোকাবিলায় ইসরাইল কোনো স্পষ্ট কৌশল তৈরি করতে পারেনি। এই পদক্ষেপ ইসরাইলি সরকারকে এ অঞ্চলে প্রভাব বাড়াতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন ইসরাইলগামী কার্গো জাহাজের জন্য সুয়েজ খাল অনেকটা অবরুদ্ধ।’
আমিচাই স্টেইন আরও বলেন, ‘এর দ্বিতীয় লক্ষ্য হল আফ্রিকায় তুরস্কের প্রভাবকে প্রতিহত করা। এ অঞ্চলে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। আঙ্কারা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি আছে এবং আরও বেশ কিছু দেশ এই কৌশলগত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে নিজেদের প্রভাব ও উপস্থিতি নিশ্চিত করার সুযোগ খুঁজছে।’
আঞ্চলিক স্বার্থ নিয়ে সংঘাত:
২০২৩ সাল থেকে তুরস্ক ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত অবনতি ঘটেছে। গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ তুরস্কের। এর জেরে গত বছর ইসরাইলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক।
গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ইসরাইল একটি বিভক্ত সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যা তুরস্কের স্বার্থবিরোধী। মূলত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের নিয়ন্ত্রণ নিয়ে আঙ্কারার উদ্বেগের কারণেই এই বিরোধ।
কেনিয়াভিত্তিক আফ্রো-এশিয়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক আবদি ওয়াহাব শেখ আবদি সামাদ বলেন, ‘সোমালিল্যান্ডকে ইসরাইলের এই স্বীকৃতি মূলত হর্ন অব আফ্রিকা এবং লোহিত সাগর অঞ্চলে তুরস্ক ও ইসরাইলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করবে।’
সোমালিয়ায় তুরস্ক ব্যাপক বিনিয়োগ করেছে। দেশটিতে তুরস্কের বিশ্বের বৃহত্তম দূতাবাস, একটি সামরিক প্রশিক্ষণ একাডেমি ও সমুদ্র বন্দর রয়েছে। এ ছাড়া মোগাদিসু বিমান বন্দরের ব্যবস্থাপনা এবং মহাকাশ, জ্বালানি, বাণিজ্য ও শিক্ষা খাতে তুরস্কের বিভিন্ন প্রকল্প চালু আছে।
আবদি সামাদ বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিষয়ে ইসরাইলের পদক্ষেপ তুরস্কের ভূ-রাজনৈতিক অবস্থানকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। এটি ইসরাইলকে বাবেল মান্দেব প্রণালির উভয় পাশে শক্ত অবস্থান তৈরি করে দেবে এবং তুর্কি প্রভাবকে প্রতিহত করবে।
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, তুরস্ক ও সোমালিয়া দীর্ঘদিন ধরে লাস কোরাই এলাকায় আরেকটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। লাস কোরাই নবঘোষিত খাতুমো রাজ্যের একটি বন্দর, যেখান থেকে সরাসরি লোহিত সাগরে প্রবেশ করা যায়।
সোমালিল্যান্ড যে অঞ্চলটি নিজেদের বলে দাবি করে, খাতুমো তার প্রায় ৪৫ শতাংশ এলাকাজুড়ে অবস্থিত। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোগাদিসুতে দায়িত্ব পালন করা তুরস্কের রাষ্ট্রদূত কানি তোরুন জানান, ওই এলাকায় একটি ঘাঁটি ও কাছাকাছি ছোট বন্দর স্থাপনের বিষয়ে আঙ্কারার সঙ্গে সোমালিয়া সরকারের একটি মৌখিক চুক্তি হয়েছিল, যদিও প্রকল্পটি বাস্তবে রূপ নেয়নি।
ইসরাইল ২৬ ডিসেম্বর সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ৩০ ডিসেম্বর আঙ্কারায় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই স্বীকৃতিকে ‘বেআইনি ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
৬ জানুয়ারি সোমালিল্যান্ড সফরে যান ইসরাইলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার। এই প্রথম ইসরাইলের কোনো উচ্চপর্যায়ের কূটনীতিক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলটি সফরে গেল। রাজধানী হারগেইসায় তিনি প্রেসিডেন্ট আবদির হমান মোহামেদ আবদুল্লাহির সঙ্গে সাক্ষাৎ করেন।
এখন দেখার বিষয়, তুরস্ক ও ইসরাইলের এই কূটনৈতিক লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়?

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder