BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

কোচবিহার রাজবাড়িতে সংঘের শতবর্ষ উদযাপন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৯

মো. ইরফান সাদিক

আরও পড়ুন:

নতুন পয়গাম, কোচবিহার, ২৩ সেপ্টেম্বর: উত্তরবঙ্গের কোচবিহার বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পীঠস্থান। যেখানে সাম্প্রদায়িকতা অপ্রত্যাশিত ছিল এতকাল। কিন্তু এখানকার ঐতিহ্যবাহী রাজবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন আমার প্রাণের শহরে কাম্য নয়। প্রশ্ন হল, সম্প্রীতির আঁতুড়ঘর বাংলার বুকে এভাবে মহড়া কার অনুমতিতে হল!

আরও পড়ুন:

সবার সংগঠন সম্মেলন অনুষ্ঠিত হোক। কিন্তু সেটা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়কে নিশানা করে যেন না হয়। হিন্দু, মুসলিম, শিখ, ইসাহী সবাই যে যার ধর্ম প্রচার প্রসার করবে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এটা স্বাভাবিক। কিন্তু কোনো সংগঠনের উদ্দেশ্য যদি ভিন ধর্ম বা সম্প্রদায়ের মানুষদের ওপর অত্যাচার করা হয়, তাহলে সেটা কখনোই মানব কল্যাণে নিয়োজিত সংগঠন হতে পারে না।

আরও পড়ুন:

আসএসএস-এর জন্ম ১৯২৫ সালে। অর্থাৎ মাত্র একশো বছর আগে। আর হিন্দু বা সনাতন কয়েক হাজার বছরের প্রাচীন ধর্ম। তাহলে সংঘ পরিবারের বিরোধিতা মানে হিন্দু ধর্মের বিরুদ্ধাচারণ করা — এই যুক্তি ধোপে টেকে না। হিন্দু ধর্ম খাতরে মে হ্যায় বলে যে উসকানি দেওয়া হয় বা জুজু দেখানো হয়, তা কতদূর সত্য, সে সম্পর্কে জানতে হলে শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব প্রমুখ মনীষীর কাছে ধর্মের প্রকৃত পাঠ নেওয়া উচিত।

আরও পড়ুন:

আরএসএস শুধুমাত্র সুড়সুড়ি দিয়ে সহানুভূতি কুড়োতে কত কি-না করে। দলিত ও মুসলিমদেরকে প্রহার করে উল্টে আক্রান্তের উপরেই দোষ চাপিয়ে ভিক্টিম কার্ড খেলে। তারা ন্যারেটিভ তৈরি করে যে, এদেশে হিন্দুরা বিপদে রয়েছে। অথচ যুগ যুগ ধরে এদেশের মাটিতে হিন্দু-মুসলিম ও অন্যান্য সম্প্রদায় প্রতিবেশি ও সহ-নাগরিক হিসেবে শান্তি ও সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করে আসছে। কোথাও কোনো গণ্ডগোল ছিল না। সবাই কত সুখে-শান্তিতে জীবনযাপন করে আসছিল। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এদেশ বরাবরই নানা ভাষা, নানা মত, নানা পরিধান সত্ত্বেও বৈচিত্রময়। আর বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতবর্ষের সনাতন ঐতিহ্য ও পরম্পরা।

আরও পড়ুন:

গঙ্গা যমুনা তেহজিবকে ধূলিসাৎ করে দিয়ে গত এক দশকে আমদানি করা হল নতুন তত্ত্ব। আর এই এক দশক ধরেই আওয়াজ তোলা হচ্ছে, হিন্দু ধর্ম নাকি সংকটে। আসলে কোন ধর্মই সংকটে নেই। সংকটে রয়েছে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা, মূল্যবৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স মুকুব, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে বিক্রি করে দেওয়া এবং সর্বোপরি কেন্দ্র সরকারের কর্পোরেট-বান্ধব নীতিই দেশকে গভীর সংকটে ফেলেছে। যেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ নেই। এসব কেন করা হচ্ছে, তার যথাযথ উত্তর কিন্তু সংঘ পরিবার কিংবা বিজেপির কাছে নেই। তারা কেবল স্টিরিওটাইপ চালিয়ে যাচ্ছে। জবাব চাইলেই আওড়ানো হবে সে…ই পাকিস্তান, মুঘল আমল, বিরিয়ানি, লাভ জিহাদ তত্ত্ব।

আরও পড়ুন:

স্বামী বিবেকানন্দ শিকাগোয় ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, তিনি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত, যা সর্বজনীন সহনশীলতা ও গ্রহণযোগ্যতার পাঠ শেখায় এবং সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করে। এই বক্তৃতার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন এবং বলেছিলেন, তাঁর লক্ষ্য হল ভারতের দরিদ্র মানুষের জন্য সাহায্য চাওয়া। এই বক্তৃতার সূচনা হয়েছিল ‘আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ’ সম্বোধন দিয়ে, যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। বিবেকানন্দের থেকে বেশি ধার্মিক আর মানবিক আধুনিক ভারতে ক’জন আছে।

আরও পড়ুন:

বিশ্বের বৃহত্তম জনসংখ্যা ও বৃহত্তম গণতান্ত্রিক দেশে কেউ কারো ওপর ধর্মীয় বা সামাজিক মতবাদ, মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে পারে না। কারো ধর্মীয় স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারে না। এতে সমাজ ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ আর মানুষকে মানবিক দৃষ্টিতে দেখবে না, পরস্পরের মধ্যে ঘৃণা-বিদ্বেষের উদ্রেক হবে, যা অনভিপ্রেত।

আরও পড়ুন:

মানুষকে ভয় দেখিয়ে হয়ত সাময়িক জয়ী হওয়া যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। অতীত সাক্ষ্য দেয়, কোনো জাতি বা গোষ্ঠী অত্যাচার করে ইতিহাসে কুখ্যাত হয়েই পরিচিতি পেয়েছে এবং তাদের অনুসারীর সংখ্যা কমেছে, বই বাড়েনি। প্রবল প্রতাপশালী হিটলার, মুসোলিনী কিংবা ফেরাউনের একজনও সমর্থক আজ নেই, যে চিৎকার করে বলবে, আমি হিটলার, মুসোলিনী অথবা ফেরাউনকে ভালবাসি, কিংবা আমি নাৎসীবাদ, ফ্যাসিবাদের অনুগামী! কারণ, তারা ছিল কুখ্যাত দানব বা নরপিশাচ, যারা রক্তাক্ত করেছে ইতিহাসকে, হত্যা করেছে বিশ্ব মানবতার নিষ্পাপ শিশুটিকে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder