BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সম্প্রীতির লেখক এ মান্নাফ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, দুপুর ১:১৫ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫, দুপুর ১:১৫

তৈমুর খান

আরও পড়ুন:

ছাত্রজীবনে যে কোনো অনুষ্ঠানে গেলেই দেখা হয়ে যেত এ মান্নাফের সঙ্গে। সর্বদা তিনি স্নেহ করতেন, কাছে ডাকতেন, কুশল জিজ্ঞাসা করতেন। এরকম মানুষ আজকের দিনে খুবই কম। আমরা হয়ত ধীরে ধীরে সেসব মানুষকেও ভুলে যাচ্ছি। এ মান্নাফকে কি আজ আমাদের মনে আছে?

আরও পড়ুন:

“স্বাধীনতার দীর্ঘ ব্যবধানেও সংমিশ্রণ চরিত্র নিয়ে সাহিত্যচর্চার ব্যাপক আন্দোলন গড়ে তুলতে পারলে পারস্পরিক ব্যবধান, বিচ্ছিন্নতাবাদ, ধর্মের গোঁড়ামি ও অন্ধ সংস্কারের শিকার হতে হত না। সংমিশ্রণ চরিত্র নিয়ে যে সাহিত্য নেই, তা নয়, সংখ্যা আঙুলে গোনা যায়। তবু আশার কথা এই যে, হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের লেখকগণই ইদানীং মুসলিম সমাজ নিয়ে লেখালিখি শুরু করেছেন। উভয় সম্প্রদায়ের মানুষের উভয়ের জন্য হৃদয়ানুভূতির বাস্তব প্রকাশ আছে আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে; সাহিত্যে তার ব্যাপক প্রতিফলন চাই।”

আরও পড়ুন:

“সম্প্রীতির গল্প” (প্রথম প্রকাশ ১৯৯১) গ্রন্থের ভূমিকায় একথা উল্লেখ করেছেন লেখক এ মান্নাফ। আজীবন তাঁর এটিই ছিল একমাত্র লক্ষ্য। মানুষকে মানুষের সাথে মিলিয়ে দেওয়া। সহজ মনের, সহজ ভাবের, সহজ ভাষার কথাসাহিত্যিক ছিলেন এ মান্নাফ। একখানা ফতুয়া অথবা পাঞ্জাবি এবং ধুতি পরে গ্রাম-গঞ্জের সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত হতেন। নিরীহ অতি সাধারণ জীবন যাপনের মধ্যেও খুঁজতেন মহান মানবিক শক্তির বিস্ময়কর প্রাচুর্য। খুব সহজেই মিশে যেতে পারতেন সাধারণ মানুষের সাথে। তাদের সুখ-দুঃখের অংশভাগী হতেন। যতটা পারতেন সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাদের কথাই লিখতেন তাঁর ছোটগল্পে। কখনও লিখতে লিখতে তাঁর চোখ ভিজে যেত। অনুভূতির প্রগাঢ় এরকম সমন্বয় খুব কম লেখকের জীবনেই দেখেছি। আলোচনায় স্বীকার করে নিয়েই বলতেন, “ওদের কথা লিখতে গিয়ে আমিও ওদের মতো হয়ে যাই।” নিজের ক্যান্সার ধরা পড়ার পরও একদিন বললেন, “ও কিছু না, ঠিক ভাল হয়ে যাব।” সহজ সরল অনাড়ম্বর মানুষটিকে বাংলা ভাষার পাঠক নিশ্চয়ই মনে রেখেছেন।

আরও পড়ুন:

লিটল ম্যাগাজিনের অভিভাবক এ মান্নাফ ওরফে আব্দুল মান্নাফ-এর জন্ম বীরভূম জেলার ভাঁড়কাটা গ্রামে। পিতা এবাদত মোল্লা ছিলেন অত্যন্ত সৎ মানুষ। কথাসাহিত্যিক এ মান্নাফও এই সততা নিয়েই বড় হয়েছেন। চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সিউড়িতেই স্থায়ীভাবে বসবাস করেন। ছোটগল্পকার হিসেবে সারা বাংলায় তাঁর পরিচিতি সর্বজনবিদিত। তারাশঙ্করের পরে বীরভূমের গল্পকার হিসেবে এ মান্নাফের নাম উঠে আসে। দুই হাজারেরও বেশি গল্প লিখেছেন তিনি।

আরও পড়ুন:

২৫টিরও বেশি গল্পগ্রন্থ আছে।

আরও পড়ুন:

এ মান্নাফ ওরফে আব্দুল মান্নাফ (১৯৩৯-২০০৭)-এর জন্ম বীরভূম জেলার ভাঁড়কাটা গ্রামে। পিতা এবাদত মোল্লা ছিলেন অত্যন্ত সৎ মানুষ। কথাসাহিত্যিক এ মান্নাফও এই সততা নিয়েই বড় হয়েছেন। চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সিউড়িতেই স্থায়ীভাবে বসবাস করেন। ছোটগল্পকার হিসেবে সারা বাংলায় তাঁর পরিচিতি সর্বজনবিদিত।

আরও পড়ুন:

“ঝর্ণা” পত্রিকায় “নার্স” নামে গল্প দিয়েই তাঁর সাহিত্যজীবন শুরু হয়। তারাশঙ্করের পরে বীরভূমের গল্পকার হিসেবে এ মান্নাফেরই নাম উঠে আসে। দুই হাজারেরও বেশি গল্প লিখেছেন তিনি। “হিসেব নিকেশ”, “সম্প্রীতির গল্প”, “ভাবনার বৃত্তে”, “হারেসার মুরগী”, “বেলা বয়ে যায়”, “রাধা বেঁচে আছে”, “ইচ্ছাপূরণ” – এরকম ২৫টিরও বেশি গল্পগ্রন্থ আছে। দুটি বিখ্যাত প্রবন্ধের বই হল — “লেখকের উৎস সন্ধানে” এবং “বীরভূমের পীরস্থান”। শেষের বইটিতে পীরবাবাজীদের “মাজার” গড়ে ওঠার কাহিনি, সেইসঙ্গে নানা কিংবদন্তি, লোকশ্রুতির সংগ্রহ বেশ তথ্যসমৃদ্ধ রচনায় পরিণত করেছে। ইতিমধ্যে কয়েকটি সংস্করণও হয়ে গেছে বইটির।

আরও পড়ুন:

এ মান্নাফ অবলীলায় লিখতে পারতেন ছোট থেকে বড়, গদ্য থেকে গল্প। ছোট ছোট বিষয়, কথায় কথায় ছবি, স্মৃতি-বিস্মৃতি, চারপাশের অভিজ্ঞতায় নানা আলো-ছায়ার বিন্দুগুলি সিন্ধুর রূপ পেত তাঁর কাছে, তাঁর ভাবনায় ও লেখনীর জাদুতে। মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দুর্ভোগ, ইচ্ছা পূরণের বাসনা গল্প হয়ে উঠত। তিনি বিকৃতি বা যৌনাচার বা যৌনতার আলো-আঁধারিতে জীবনকে দেখেননি। বরং তুচ্ছের মধ্যেও মাহাত্ম্য, ক্ষুদ্রের মধ্যেও অসামান্যকে দেখতে পেয়েছেন। মানুষের প্রতি ভালবাসা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিকতাকে সম্মান জানানোর আদর্শেই অবিচল থেকেছেন চিরকাল।

আরও পড়ুন:

১৯৯৮ সালে “কফিহাউস” পত্রিকা “সম্প্রীতির মানুষ” অভিজ্ঞানে তাঁকে ভূষিত করে। “চতুরঙ্গ” পত্রিকায় “নসিবিবির ঝুড়ি” গল্পটি বিশেষ আলোড়ন তুলেছিল। এমন কোনও লিটল ম্যাগাজিন নেই, যাতে তিনি লেখেননি। বাংলা ও বাংলার বাইরের প্রায় সমস্ত ম্যাগাজিনেই তাঁর লেখা দেখা গেছে। কিন্তু “আনন্দবাজার” বা “দেশ” পত্রিকার দাক্ষিণ্য কখনও তাঁর জীবনে জোটেনি।

আরও পড়ুন:

বহু দূর পথ হেঁটেছেন তিনি, হৃদয়ে কান পেতে মানুষের মনের কথা শুনেছেন। বাংলার আমজনতার জীবনের সঙ্গে তাঁর গল্পের মর্মকথা এখনও বেজে ওঠে। যদি কখনও তাঁর সৃষ্টি নিয়ে মূল্যায়ন হয়, তবে জানা যাবে কীরকম অজস্র অনুভূতির শিকড় ছড়িয়ে আছে মানুষের মনের মাটিতে। আধ্যাত্মিক মননে তিনি হযরত মুহাম্মদ (সা.), নানক, চৈতন্য, রামকৃষ্ণ, সারদা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ভক্ত ছিলেন। তাঁদের আদর্শ তাঁর জীবনেও প্রতিফলিত হত। অসম্ভব প্রাণখোলা, দরদি মানুষটি লিটিল ম্যাগাজিনের অভিভাবকে পরিণত হয়েছিলেন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder