BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

ফোমো: আধুনিক সমাজের অদৃশ্য মনস্তাত্ত্বিক মহামারী

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩৩

সাদ্দাম হোসেন

আরও পড়ুন:

আজকের ডিজিটাল যুগে আমরা প্রত্যেকে স্মার্টফোনে চোখ গুঁজে সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ের ভেতর ক্রমশ ডুবে যাচ্ছি। বন্ধুরা একের পর এক হ্যাশট্যাগ দিচ্ছে, সুখের মুহূর্তের ছবি পোস্ট করছে কারও চাকরি হয়েছে, কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কারও প্রি-ওয়েডিং শ্যুট ভাইরাল, কেউ দামী গাড়ি বা ফোন কিনেছে, আবার কেউ রাতারাতি ইনফ্লুয়েন্সার হয়ে উঠছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখনো কখনো মনে হয় — আমি কি তবে সবার থেকে পিছিয়ে পড়ছি? নাকি সত্যিই ধীরে ধীরে বাদ পড়ে যাচ্ছি? ঠিক এই অনুভূতিটাই হল ফোমো বা Fear of Missing Out. অর্থাৎ, যা আমি পাচ্ছি না, তা অন্য সবাই পাচ্ছে, এমন ভাবনা থেকেই তৈরি হয় এক অস্বস্তিকর মানসিক চাপ ও অস্থিরতা।

আরও পড়ুন:

ফোমো এক অদৃশ্য অসুখ:

আরও পড়ুন:

একটা সময় ছিল, মানুষের ভয়ের উৎস ছিল বাস্তব বিপদ-অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ। এখন সেই জায়গায় এসেছে এক নতুন, অদৃশ্য, কিন্তু আরও ভয়ংকর বিপদ-ফোমো। সোশ্যাল মিডিয়ার চমকদার ও সাজানো জীবনের সঙ্গে নিজের বাস্তব জীবনের তুলনা করতে করতে আমরা গভীরে একটি অসন্তোষ, ঈর্ষা, অপরাধবোধ ও আত্ম-ঘৃণা তৈরি করি। মানুষ এখন ব্যক্তিগত ঘর, পরিবারের ঝগড়া, প্রতিবাদ, সম্পর্কের সংকট — সবই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে শুরু করেছে। যেন নিজেকে দেখাতে না পারলে অস্তিত্বের মূল্য কমে যায়। Yuval Harari বলছেন, আজকের সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনের ডিজাইন এমন, যেন তারা আমাদের মস্তিষ্ক “হ্যাক”করে। অর্থাৎ, আমাদের অনুভূতি, ভীতি, হিংসা, লোভ — এমন “মনস্তাত্ত্বিক দুর্বলতা”খুঁজে পায় এবং সেই অনুযায়ী আমাদের মনোযোগ আকর্ষণ করে। আমরা নিজেদেরকে নিজের সঙ্গে নয়, অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করেছি। এই তুলনা শুধুমাত্র মনস্তত্ত্বে নয়, পরিবারের ওপরও চাপ সৃষ্টি করে। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন — সব সম্পর্কেই এক ধরনের অন্যায় প্রত্যাশা জন্ম নেয়।
ধরুন, আপনি রাতের খাবার শেষ করে বিশ্রাম নিচ্ছেন। সেই সময় সোশ্যাল মিডিয়া খুলে দেখলেন, আপনার এক সহপাঠী সদ্য আমেরিকা গেছে চাকরির জন্য। আরেকজন নতুন গাড়ি কিনেছে। কেউ আবার ইনফ্লুয়েন্সার হয়ে মাসে লাখ টাকা রোজগার করছে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, “আমি এতদিন তাহলে কী করলাম? আমার জীবনে এমন কিছু কেন হচ্ছে না?” যেখানে আপনার নিজের জীবন নিয়ে হয়ত কিছুক্ষণ আগেও আপনি সন্তুষ্ট ছিলেন! এই তুলনা থেকেই জন্ম নেয় গভীর অসহায়তা। শুরু হয় চাপ, বিরক্তি, নিজেকে অবমূল্যায়ন করা। অনেকেই এই চাপ গিয়ে পরিবারে ঝেড়ে ফেলেন, যেন সোশ্যাল মিডিয়ার ঈর্ষা ঘরে ঢুকে পড়ে।

আরও পড়ুন:


গবেষণায় দেখা গেছে, দিনে ২ ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ৬৫.৭%-এর ক্ষেত্রে ‘মধ্যম থেকে গুরুতর মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্নতার লক্ষণ দেখা গেছে। বিপরীতে, যারা দিনে ২ ঘণ্টার কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিলেন, তাদের মধ্যে এই হার মাত্র ২৮.৬%।
ফোমো নীরব কিন্তু স্থায়ী। শরীরের কোনো ব্যথা নেই, কিন্তু মনটা চুপচাপ ক্ষয়ে যাচ্ছে। যেভাবে ডায়াবেটিস বা রক্তচাপ সমাজজুড়ে মহামারীর আকার নিয়েছে, ফোমোও শিগগিরই এক মনস্তাত্ত্বিক মহামারীতে রূপ নেবে। যেটা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের আত্মবিশ্বাস, সুখ, পারিবারিক স্থিতি সবকিছু নষ্ট করে দিচ্ছে নিঃশব্দে।

আরও পড়ুন:

ফোমোর সামাজিক প্রভাব: নীরব সংকটের দিকে সমাজ

আরও পড়ুন:

ফোমো আজ আর শুধু ব্যক্তিগত অস্বস্তির জায়গায় নেই, এটি সমাজজুড়ে মানসিক চাপের এক নীরব মহামারীতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় আঘাত আসে মানুষের মানসিক স্বাস্থ্যে। কারও সাফল্য দেখলেই নিজেকে ব্যর্থ মনে হওয়া, জীবনের মূল্য কমে গেছে মনে হওয়া, আর ক্রমাগত তুলনার দোলাচলে পড়ে থাকা। এর পরিণতি উদ্বেগ, আত্মবিশ্বাসে ভাঙন, গভীর দুশ্চিন্তা এবং শেষ পর্যন্ত এক প্রচণ্ড মানসিক ক্লান্তি, যা মানুষকে আরও বেশি নিঃসঙ্গ করে তোলে।
ফোমোর আরেকটি বড় ক্ষতি ঘটে সম্পর্কের ক্ষেত্রে। সামাজিক মাধ্যমে সাজানো “হ্যাপি লাইফ”দেখে অনেকেই নিজের সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি করে, যেখানে বাস্তবে সমস্যা না থাকলেও মনে হয় কিছু যেন কমতি বা ঘাটতি রয়েছে। ফলে দাম্পত্য থেকে পারিবারিক সম্পর্ক — সব ক্ষেত্রেই অকারণ ঝগড়া ও বিরোধ বেড়ে ওঠে। কেউ মুখে না বললেও ডিজিটাল তুলনার চাপ সম্পর্ককে ভেঙে দেয় অদৃশ্যভাবে।
এই তুলনা সমাজেও হিংসা-অসহিষ্ণুতা বাড়ায়। একে অন্যের প্রতি হিংসা, ঈর্ষা, অভিমান বা অযথা ঘৃণা তৈরি হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখা সাফল্যের ভিত্তিতে। অন্যের উজ্জ্বল মুহূর্ত দেখে কেউ নিজের ব্যর্থতাকে অযথা বড় করে দেখে, যা সমাজে নেতিবাচকতা ছড়িয়ে দেয়।
সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ে আমাদের গোপনীয়তার ওপর। মানুষ এখন ব্যক্তিগত রুমের ঘটনা, পারিবারিক ঝগড়া, এমনকি প্রতিবাদের ভিডিও পর্যন্ত নিঃসংকোচে পোস্ট করে দিচ্ছে অনলাইনে। শিশুদের ব্যক্তিগত মুহূর্তও আর সুরক্ষিত থাকছে না। ফলে ব্যক্তিগত ও সামাজিক সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে। ফোমো তাই শুধু ব্যক্তির নয়, সমাজের মানসিক কাঠামোকে বদলে দিচ্ছে। সচেতন না হলে এই ক্ষতি ভবিষ্যতে আরও গভীর হবে।
ফোমা-র চাপ থেকে মুক্তি পেতে হলে প্রথমেই দরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারে সংযম আনা। অকারণে স্ক্রল করা, অন্যের জীবনের আপডেট দেখার অভ্যাস —এগুলোই নিজের মনকে ক্লান্ত করে তোলে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে সীমিত ব্যবহারই মনকে হালকা রাখে। অন্যের জীবনের সঙ্গে নয়, তুলনা করতে হবে নিজের গতকালের সঙ্গে। নিজের ছোট ছোট সাফল্যের একটি তালিকা রাখলে বোঝা যায়, আমরাও এগোচ্ছি, শুধু সেই অগ্রগতির ছবি সোশ্যাল মিডিয়ায় নেই বলেই তা অদৃশ্য মনে হয়।
“তথ্য খাওয়া নয়, তথ্য হজম”করার — মানসিক শান্তি, সচেতনতা এবং স্বাধীনতা ফিরে পেতে আমাদের পথ দেখায়। বাস্তব সম্পর্কগুলোর উষ্ণতা আমাদের দ্রুত স্মরণ করিয়ে দেয় — স্ক্রিনের বাইরের পৃথিবীই আসল। সবশেষে, নিজেকে বারবার মনে করানো জরুরি যে, সোশ্যাল মিডিয়ায় দেখা জীবনটাই সত্য নয়। উজ্জ্বল ছবির আড়ালে লুকিয়ে থাকে সংগ্রাম, চ্যালেঞ্জ, অসম্পূর্ণতা — যা আমরা দেখি না। তাই অন্যের সাজানো ছবির সঙ্গে নিজের বাস্তব জীবনকে মেলানোর প্রয়োজন নেই।
ফোমো আজ কেবল একটি মানসিক অবস্থা নয়, বরং এক ডিজিটাল যুগের চরম সামাজিক মহামারী। আমরা যদি সচেতন না হই, আগামী দিনে এটি মনুষ্যত্ব, সম্পর্ক, আত্মবিশ্বাস, সামাজিক শান্তি — সবকিছুকেই গ্রাস করবে। সুতরাং নিজেকে প্রশ্ন করুন — আপনার জীবন কি সত্যিই খারাপ, নাকি অন্যের সাজানো জীবনের সঙ্গে তুলনা করতে গিয়েই আপনি নিজের সুখ হারিয়ে ফেলছেন?

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder