BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র ও আজকের বিশ্ব

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:২২ | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:৩৭
১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হয় এবং তার মধ্য দিয়েই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই বৃহৎ শক্তির আবির্ভাব হয়। এই মহাযুদ্ধের অব্যবহিত পরে, ১৯৪৭ সালে তুরস্ক সংকট হয়। সেখানে কমিউনিস্টদের নেতৃত্বে শিয়া, সুন্নি, খৃস্টান, ইহুদি -- এককথায় জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের শোষিত মানুষ চলমান সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে বিশ্ব উত্তাল হয়ে ওঠে। বিশ্ববন্দিত কবি নাজিম হিকমতের সম্মোহনী নেতৃত্বে আঙ্কারার রাজপথ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

খগেন্দ্রনাথ অধিকারী:সাম্রাজ্যবাদ মানবতার শত্রু। দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত সাম্রাজ্যবাদী শিবিরের নেতা ছিল ব্রিটেন। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে এই শিবিরের নেতৃত্বে উন্নীত হয় আমেরিকা। তার লক্ষ্য হয়ে দাঁড়ায়, দুনিয়াব্যাপী সমাজতন্ত্র বা কমিউনিজমের প্রসারকে প্রতিহত করা এবং সমাজতান্ত্রিক শিবিরের নেতা সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে খর্ব করা। উল্লেখ্য, ১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হয় এবং তার মধ্য দিয়েই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই বৃহৎ শক্তির আবির্ভাব হয়। এই মহাযুদ্ধের অব্যবহিত পরে, ১৯৪৭ সালে তুরস্ক সংকট হয়। সেখানে কমিউনিস্টদের নেতৃত্বে শিয়া, সুন্নি, খৃস্টান, ইহুদি — এককথায় জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের শোষিত মানুষ চলমান সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে বিশ্ব উত্তাল হয়ে ওঠে। বিশ্ববন্দিত কবি নাজিম হিকমতের সম্মোহনী নেতৃত্বে আঙ্কারার রাজপথ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
হ্যারী ট্রুম্যান তখন মার্কিন রাষ্ট্রপতি। ভূমধ্যসাগরের তরঙ্গ বিধৌত তুরস্ক-গ্রীস-সাইপ্রাসে যাতে কমিউনিস্টদের সংগ্রাম ফলপ্রসূ না হয়, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সামরিক হস্তক্ষেপ করে এবং অগণিত মানুষের রক্তে সাগরের জল ও রাজপথ লালে লাল হয়ে ওঠে। অত্যাচারের মুখে নাজিম হিকমৎ ও তাঁর কিছু সহযোদ্ধা সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। এতে উল্লসিত হয়ে মার্কিন কংগ্রেসে প্রদত্ত ওই ভাষণে ট্রুম্যান ঘোষণা করেন, “মুক্ত জাতিরা যারা সকলে সংখ্যালঘু বা বাইরের চাপ দ্বারা অধীনতার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করছে, তাদেরকে আমেরিকা সাহায্য দেবে।” এই ঘোষণা ‘ট্রুম্যান নীতি’ নামে পরিচিত।
এর দ্বারা, তুরস্ক ও গ্রীসে মার্কিন সামরিক হস্তক্ষেপের সাময়িক সাফল্যে উল্লসিত হয়ে ট্রুম্যান বিশ্বের প্রতিটি প্রান্তে সংগ্রামশীল শোষিত জনতাকে রক্তচক্ষু দেখান এবং সেইসঙ্গে তাঁদের সংগ্রামে অকুতোভয় প্রেরণাদাতা ক্রেমলিনকে শাসান। কিন্তু ইতিহাস প্রমাণ করে, ক্রেমনিল তথা তার তৎকালীন কর্ণধার কমরেড যোশেফ স্টালিন বা তাঁর উত্তরসূরী নিকিতা ক্রুশ্চেভ, লিওনিড ব্রেজনেভ কেউই হোয়াইট হাউসের এই হুমকিতে ভীত হননি। তাঁরা ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী সামন্ততন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তথা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে মদত দিয়ে গেছেন অকুণ্ঠচিত্তে। অর্থাৎ কমরেড স্টালিন-মলোটভ-ম্যালেনকভরা, কিংবা ক্রুশ্চেভ-বুলগালিনরা, ব্রেজনেভ-কোসিগিন-গ্রোমিকোরা ট্রুম্যান মার্শাল, আইসেন হাওয়ার-ডালেস, কিংবা কেনেডি, জনসন — কোন মার্কিন কর্তার কথায় আমল দেননি। সাম্রাজ্যবাদ বিরোধী তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে নির্ভীকভাবে সিংহ বিক্রমে সহায়তা করে গেছেন।
তৃতীয় বিশ্বে, অর্থাৎ এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকার যে দেশ থেকে এবং যে নেতার কাছ থেকে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর পরিস্থিতিতে খোদ চল্লিশের দশক থেকেই আমেরিকা ধাক্কা খেতে শুরু করে, সেই দেশটির নাম হেল মিশর, এবং সেই নেতার নাম ছিল আব্দেল নাসের। ১৫ জানুয়ারী ১৯১৮ সালে তাঁর জন্ম এবং ২৮ সেপ্টেম্বর ১৯৭০ সালে ৫২ বছর বয়সে মারা যান নাসের। তাঁর নেতৃত্বে আরব জাতীয়তাবাদের উদ্ভব হয়। উল্লেখ্য, মিশর ছিল ওই সময় এক মরুময় দেশ। তাকে বলা হেত নীলনদের দান। অর্থাৎ নীলনদের বন্যায় প্লাবিত হবার কারণে, মিশরের বালুকাময় মাটি উর্বর হত, ফসল ফলত। বন্যা না হলে দেখা দিত ব্যাপক খরা। ফসল হত না। দেখা দিত খাদ্যের জন্য হাহাকার। অর্থাৎ সেবার মিশরে কৃষি উৎপন্ন পণ্য কার্যত মিলত না বললেই চলে।
কিন্তু, এই প্রতিবন্ধকতা সত্ত্বেও মিশরের জনগণের ক্ষুধা, দারিদ্র্য, বেকারী, অপুষ্টি, অনুন্নয়ন, অশিক্ষা — এসব অভিশাপে বিপন্ন হবার কথা ছিল না। কারণ, মিশরের বালুময় মাটির নীচে ছিল এবং আজও রয়েছে বিপুল খনিজ তেলের ভাণ্ডার, যা শিল্প চালানোর জন্য একান্তভাবে প্রয়োজনীয়। অথচ, এই মূল্যবান সম্পদের উপর মিশরের জনগণের কোন নিয়ন্ত্রণই ছিল না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলি এই তেল সম্পদকে নিজেদের ইচ্ছামত ব্যবহার করত। উল্লিখিত দেশগুলির দ্বৈত লক্ষ্য ছিল মিশর-সহ গোটা আরব দুনিয়াকে ঘিরে তারা একদিকে এই দেশগুলিকে কাঁচামাল অর্থাৎ কলকারখানা, যানবাহন চালানোর মূল চাবিকাঠি হল যে তৈল সম্পদ, সেই কাঁচামাল বা তৈল সম্পদ সরবরাহের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চাইত, এবং সেই সঙ্গে তাদের কলকারখানা অর্থাৎ লন্ডন, ম্যাঞ্চেস্টার, প্যারিস ইত্যাদি শহরের কারখানায় উৎপন্ন শিল্প সামগ্রীর বাজার হিসাবে মিশর-সহ গোটা আরব দুনিয়াকে ব্যবহার করতে চাইত।
স্বভাবতই, দু-দিক দিয়েই আরব দুনিয়ার জনগণ শোষিত হত। একদিকে তারা খনিজ তেলের ন্যায্য দাম পেত না। অনেক কম দাম পেত তারা। অন্যদিকে, উল্লিখিত শিল্পসমৃদ্ধ দেশগুলির উৎপন্ন পণ্য সামগ্রী তাদেরকে অনেক বেশি দামে কিনতে হত। ফলে কোন রকমের অর্থনৈতিক স্বাধীনতা মিশর-সহ আরব দুনিয়ার জনগণের ছিল না। তার উপর আরব দুনিয়ার তৈল ব্যবসায়ীদের অধিকাংশই এইসব শোষক দেশগুলির বণিকদের জোগান দেওয়া “ম-কারান্ত” পণ্যে অর্থাৎ “মদ-মাংস-মেয়েমানুষ” পেয়ে মশগুল থাকত। বলাবাহুল্য, সৌদি আরবের “তেল কুবের” শেখরা ছিল এই তালিকার শীর্ষে। যে সৌদি আরবের মাটিতে পবিত্র ইসলামের জন্ম, সেখানে পবিত্র মক্কা-মদিনা নগরী বিরাজমান, যে দেশে পুণ্য অর্জনের জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনরা পবিত্র হজ এবং উমরাহ করতে যান, সেই দেশের শাসক গোষ্ঠী শেখ-শায়খদের এই ছিল মতিচ্ছন্ন দশা। দেশপ্রেম, মানবপ্রেম, আত্মমর্যাদাবোধ বলে কিছুই এদের ছিল না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা প্রমুখ সাম্রাজ্যবাদী দেশগুলি এর সুযোগ নিত এবং গোটা আরব দুনিয়ার উপর তারা খবরদারী করত।
আব্দেল নাসের কার্যত আরব দুনিয়ার ঘুম ভাঙান। তিনি কমিউনিস্ট ছিলেন না ঠিকই, কিন্তু কমিউনিস্ট আদর্শের প্রতি, সমাজতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছিলেন গভীরভাবে শ্রদ্ধাশীল। জাতীয় মুক্তি আন্দোলন তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অকুতোভয় সহযোগী সোভিয়েত সরকার, সোভিয়েত কমিউনিস্ট পার্টি, সোভিয়েত জনগণের উচ্চ মানবিক মূল্যবোধ তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। দ্বিতীয় মহাযুদ্ধে সোভিয়েত লালফৌজ তথা তার ত্রয়ী নেতা কমরেড স্ট্যালিন-মলোটভ-ম্যালেকভরা যেভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট ও নাৎসীদেরকে কবর দিয়ে গোটা পৃথিবীকে বাঁচিয়েছিলেন, এবং যেভাবে ক্ষুধা-দারিদ্র্য-বেকারি-অপুষ্টি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে মানুষকে উন্নততর জীবনযাত্রায় স্বাদ দিয়েছিলেন, তাতে তিনি অভিভূত হন।
ফলে তিনি সোভিয়েত ইউনিয়ন তথা নেহেরু-টিটো-নত্রুমা-বন্দরনায়েক-সুকর্ণো-প্যাট্রিস লুমুম্বা-ফিদেল কাস্ত্রো প্রমুখ বিশ্বের প্রগতিশীল রাষ্ট্রনেতাদের ঘনিষ্ঠ হয়েছিলেন। তুরস্কের গণ আন্দোলনের নেতা ও কবি নাজিম হিকমতের প্রভাব ছিল তাঁর উপর অসামান্য। এইসব ব্যক্তিগত ও ভাবগত উপাদানাবলীর ক্রিয়া-প্রক্রিয়া তাঁকে আরব জাতীয়তাবাদের মুখ্য মুখে তথা মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসরদের বিরুদ্ধে সংগ্রামে তাঁকে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের এক অবিসংবাদী নেতায় পরিণত করেছিল। এককথায়, তিনি মার্কিন সাম্রাজ্যবাদের ত্রাসে পরিণত হয়েছিলেন।
এই ত্রাসের হাত থেকে মুক্তির জন্য ওয়াশিংটন কর্তৃপক্ষ সুপরিকল্পিতভাবে তার তাঁবেদার সৌদি আরবের ধনকুবের শেখদের সহায়তায় উগ্রবাদী সংগঠন মিশর-সহ আরব দুনিয়ায় তৈরি করে, এবং নাসের ইসলামের শত্রু, কমিউনিস্ট কাফেরদের দেশ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গাঁটছড়া বেঁধে মিশরকে বিধর্মীর দেশে পরিণত করতে চেষ্টা চালাচ্ছে, অতএব তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে — এই দৃষ্টিকোণ থেকে আলেকজান্দ্রিয়ায় বক্তৃতারত অবস্থায় নাসেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। মানুষের আশীর্বাদের উপর ভরসা রেখে সাম্রাজ্যবাদীদের বিষ নজরের তীব্রতা তাঁর উপর আরো বাড়বে জেনেও তিনি সুয়েজ কোম্পানিকে জাতীয়করণ করেন ১৯৫৬ সালে। এতে ইংল্যাণ্ড-ফ্রান্স-আমেরিকা ক্ষিপ্ত হয়ে মিশর আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতান্ত্রিক দেশগুলির অকুণ্ঠ সমর্থনে নাসের ১৯৫৬ সালের সেই সংকট থেকে মিশরকে বাঁচান।
উন্মাদ হয়ে পশ্চিমী দুনিয়া নাসের শাসিত মিশরকে হাতে না মারতে পেরে পাতে মারার চেষ্টা করে। এই উদ্দেশ্যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-কে তারা প্রভাবিত করে মিশরকে ঋণ না দিতে। আসলে নাসের চেয়েছিলেন, ঋণ নিয়ে তিনি মিশরের সেচ ব্যবস্থাকে উন্নত করে দেশটিকে শস্যশ্যামলা করে খাদ্য সংকট থেকে মিশরবাসীকে মুক্তি দেবেন। কিন্তু সাম্রাজ্যবাদীরা নাসেরের সেই পরিকল্পনা বানচাল করতে বিশ্ব অর্থভাণ্ডারকে শাসায়। এই বিপদে নাসেরের পাশে এগিয়ে আসে ক্রেমনিল। তার অর্থ সাহায্যে নাসের আসোয়ান বাঁধ দিয়েসুদূর সাইবেরিয়া থেকে বরফগলা জল পাইপলাইনের মাধ্যমে আনিয়ে, মিশরবাসীর দুঃখ দূর করেন। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এই জনপ্রিয়তা এবং সমাজতান্ত্রিক দুনিয়ার বন্ধুত্বকে পাথেয় করে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীনভাবে লড়ে গেছেন। ইন্দোনেশিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী তথা উগ্রবাদবিরোধী রাষ্ট্রপতি সুকর্ণর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিআইএ সুহার্তোকে যেভাবে ক্ষমতায় বসিয়েছিল, তার বিরুদ্ধে, কিংবা কঙ্গোর লুমুম্বার হত্যার বিরুদ্ধে নাসের ও নেহরু যে বিশ্বজোড়া প্রতিবাদ সংগঠিত করেছিলেন, কিংবা ১৯৬২ সালের কিউবা সংকট বা ভিয়েতনাম মুক্তি আন্দোলনে নাসেরের নেতৃত্বে মিশর বা নেহেরু ও ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত যে ভূমিকা নিয়েছিল, বিশ্ববাসী তা কখনোই ভুলবে না।
সিআইএ-র চক্রান্তে ১৯৭০ সালে তাঁকে বিষ প্রয়োগে ৫২ বছর বয়সে হত্যা করা হয়। যদিও এই কুখ্যাত মার্কিন গুপ্তচর সংস্থা রটিয়ে দেয়স নাসের হৃদরোগে মারা যান। কি মিশরবাসী, কি বিশ্ববাসী, কেউই সেকথা বিশ্বাস করেননি। তাঁর শেষকৃত্যে ৬০ লক্ষাধিক মানুষ সমবেত হন। তাঁর মৃত্যুর ৫৬ বছর পরে বিশ্বজুড়ে আজ মার্কিন সাম্রাজ্যবাদ মত্ত হাতির মতো দাপিয়ে বেড়াচ্ছে। তার মদতে ইসরাইলের হাতে অসংখ্য মানুষের রক্তে জর্ডানের তীর, গাজার প্রান্তর, প্রতিদিন লালে লাল হয়ে উঠছে। ট্রাম্পের অভিবাসন নীতিতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আজ বিপন্ন। সর্বোপরি তেলের রাজনীতির হিসেব কষে সে মিথ্যা মাদক পাচারের অভিযোগ তুলে সস্ত্রীক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে মানুষের রক্তে কারাকাসের রাজপথ রাঙিয়ে দিয়ে অপহরণ করে আমেরিকায় তুলে নিয়ে গেছে। সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মার্কিন বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। আমাদের দেশের মানুষকেও সেই পথের যাত্রী হতে হবে।

আরও পড়ুন:

(লেখক: কলকাতার সাউথ সিটি (দিবা) কলেজের প্রাক্তন অধ্যক্ষ)।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder