নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: শনিবার হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের উদ্যোগে চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ-কে সংবর্ধনা জ্ঞাপন করা হলো চুঁচুড়ার সুগন্ধ্যার পুরুষোত্তমবাটির এক রিসর্টে। এদিন সংগঠনের পক্ষ থেকে বিধায়কের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন শেখ নাসির উদ্দিন, কৃষ্ণচন্দ্র মন্ডল, অভিজিৎ বিশ্বাস-সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের সদস্যরা জানান, নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধিত করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক শিল্পোদ্যোগীদের উদ্দেশ্যে সহযোগিতার বার্তা দিয়ে বলেন, ব্যবসা ও শিল্পের উন্নয়নের স্বার্থে যেকোন সমস্যায় তিনি সর্বদা উদ্যোক্তাদের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকেও এলাকার শিল্প ও বাণিজ্যের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
আরও পড়ুন








