স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: ১৭ মে একঝাঁক কচিকাঁচা-সহ অভিভাবকবৃন্দ, অতিথি শিল্পী এবং একাডেমির সদস্যবৃন্দের কন্ঠে মুখরিত হল চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহ। চুঁচুড়ার স্বরশ্রুতি কালচারাল একাডেমি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় শ্রদ্ধায় ও স্মরণে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পীরা একক এবং যৌথ আবৃত্তি শ্রোতা দর্শকদের নজড় কাড়েন। সংস্থার পরিচালিকা ও শিক্ষয়িত্রী অর্পিতা চন্দ্র দাসের পরিচালনায় শ্রুতি নাটক পরিবেশনা ছিল অনবদ্য, যা শোতৃমন্ডলের প্রশংসা কুড়িয়ে নেয়। আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণের এই সংস্থাটির পরিচালনায় ছাত্র-ছাত্রীদের মায়েদের সমবেত আবৃত্তি ভীড় ঠাসা দর্শকদের হাততালি কুড়িয়ে নেয়। সংস্থার পক্ষে দুই পরিচালিকা অর্পিতা চন্দ্র দাস এবং নমিতা দেব জানিয়েছেন, এবছর একাডেমির দশম বর্ষপূর্তি উপলক্ষে পুরুলিয়ায় পাহাড়ের কোলে বসন্ত উৎসব সহ নানা অনুষ্ঠান করে আসছে এবং আগামী দিনেও সকল সদস্যদের নিয়ে বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।








