হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: হুগলি জেলায় জনজাতি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবদ-এর সূচনা হল। সোমবার হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করেন। ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এই উৎসব। জেলার পাঁচটি ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট নয়টি গ্রামকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ধনিয়াখালি, পাণ্ডুয়া, বলাগড়, চুঁচুড়া-মগরা এবং সিঙ্গুর ব্লক এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সমস্ত দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন। যাতে মানুষ সরাসরি সরকারি পরিষেবা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই উৎসবের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে আরও বেশি করে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এই ধরনের উদ্যোগে গ্রামীণ এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।








