BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

মরক্কোয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০২

আবিদ রাইহান

আরও পড়ুন:

বর্তমান পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল একজন মুসলিম নারীর হাত ধরে। সেই সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের নাম ‘আল-কারাওইন বিশ্ববিদ্যালয়’। মরক্কোর ফেজ নামক জায়গায় ৮৫৯ সালে এটি প্রতিষ্ঠা করেন ফাতিমা আল-ফিহরি। আল-কারাওইন বিশ্ববিদ্যালয়টি ইসলামিক বিশ্ব ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল।
ইউরোপের রেনেসাঁর কথা তো দুনিয়ার মানুষ জানে। সেসময় ইউরোপিয়ানদের গবেষণার কাজে সহায়তা করেছিল মুহাম্মদ আল ইদ্রিসের মানচিত্র। বিখ্যাত এই মানচিত্রকার ছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা অনেক পণ্ডিত তাদের কাজের মাধ্যমে বিশ্বকে প্রভাবিত করেছিলেন। তেমনি কিছু পণ্ডিত হলেন ইবনে রাশেদ আল-সাবতি, মুহাম্মদ ইবনে আলহাজ আল আবদারি আল-ফাসি, আবু ইমরান আল-ফাসি, তাত্ত্বিক মালিকি ও বিখ্যাত পর্যটক ও লেখক রাব্বি মুসিবিন মায়মন। প্রতিষ্ঠাতার পুরো নাম ফাতিমা বিনতে মুহম্মদ আল-ফিহরি আল-কুরাইশিয়া।
পারিবারিক নামের কুরাইশিয়া থেকে ধারণা করা হয়, তিনি ছিলেন কুরাইশ বংশধর। ফাতিমা আল-ফিহরির জন্ম ৮০০ সালে বর্তমানের তিউনিসিয়ার কাইরাওয়ান শহরে। শহরটির গোড়াপত্তন হয় ৬৭০ সালে উমাইয়া শাসকদের হাতে। নবম শতকের শুরুতে শহরটি ছিল ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আরও পড়ুন:

পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এক মুসল...
ফাতিমার জন্মের কয়েক বছর পর তার পরিবারও শহরের অনেক অসচ্ছল পরিবারের মতো ভাগ্য ফেরাতে পাড়ি জমায় মরক্কোর ফেজ শহরে। এখন মানচিত্রে ফেজ শহর খুঁজে পাওয়া যাবে না। এটি এখন কসমোপলিটন শহর হিসেবে পরিচিত। ফেজের শাসক সুলতান দ্বিতীয় ইদ্রিস আগত বিদেশিদের ফেজ নদীর তীরে বসবাসের ব্যবস্থা করে দেন। ফেজে এসে ফাতিমার বাবা মুহাম্মদ আল-ফিহরির ভাগ্য বদলে যয়। প্রচণ্ড পরিশ্রম করে সফল ব্যবসায়ী হিসেবে প্রচুর ধনসম্পদের অধিকারী হন তিনি। সন্তানদের সুশিক্ষার দিকে ছিল তার কড়া নজর। সে কারণে ফাতিমা ও তার বোন মরিয়ম আরবি ভাষা, ইসলামিক ফিকাহ ও হাদিস শাস্ত্র বিষয়ে লেখাপড়ার সুযোগ পান। ফেজ শহরেই বিয়ে হয় ফাতিমার। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের পরিবারে দুর্যোগ নেমে আসে। অল্প সময়ের মধ্যে বাবা, ভাই ও স্বামীকে হারান ফাতিমা। প্রিয়জন হারালেও দুই বোন পেয়ে যান বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি। এর মধ্যেই ফেজের মানুষের মুখে মুখে ফাতিমার একটা নতুন নাম রটে যায়। ‘উম্মে আল বানিয়ান’ বা ‘শিশুদের মা’। মানবতার কল্যাণে বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি ব্যয় করেন ফাতিমা। ততদিনে ফেজের খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল দেশ-বিদেশ থেকে আসা মুসলমানদের সংখ্যা। কিন্তু ফেজের কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের জায়গা হচ্ছিল না। তখন দুই বোন দুটো মসজিদ নির্মাণ শুরু করলেন। মরিয়ম নির্মাণ করলেন আন্দালুস মসজিদ। আর ফাতিমা কারাওইন মসজিদ নির্মাণ শুরু করেন ২৫৪ হিজরির রমযান মাসে, অর্থাৎ ৬৫৯ সালের ৩ ডিসেম্বর থেকে। নিজে উপস্থিত থেকে নির্মাণকাজের তদারকি করতেন ফাতিমা।

আরও পড়ুন:


মসজিদ নির্মাণ শেষ হতে কতদিন সময় লেগেছিল- ১৮ বছর, নাকি ১১ বছর কিংবা ২ বছর… তা নিয়ে মতভেদ রয়েছে। তবে নির্মাণ শুরুর দিন থেকে শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি দিন তিনি রোযা রেখেছিলেন। নির্মাণ শেষে মসজিদের ভেতর ঢুকে নামায আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান ফাতিমা। তবে দিন-তারিখ জানা যায় না। জানা যেত, যদি ১৩২৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে কারাওইন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ব্যাপক ক্ষতি না হত। ধারণা করা হয়, ফাতিমা সম্পর্কে রাখা তথ্যগুলো ওই আগুনে ধ্বংস হয়ে যায়। মসজিদ নির্মাণের পাশাপাশি বাড়তি জায়গায় একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন ফাতিমা।
ইসলামী শিক্ষার পাশাপাশি ব্যাকরণ, গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, রসায়ন, ভূগোল সহ নানা বিষয়ে শিক্ষাদান শুরু হয় ওই বিশ্ববিদ্যালয়ে। এটি নানা বিষয়ে উচ্চ ডিগ্রি প্রদানকারী প্রাচীনতম একমাত্র বিশ্ববিদ্যালয়, যা টানা ১১৫০ বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে বিশ্বের প্রাচীনতম লাইব্রেরি হিসেবে ধরা হয়। আগুনে পুড়ে বিপুল পরিমাণ পাণ্ডুলিপি নষ্ট হওয়ার পরও ৪০০০ এরও বেশি প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে এখনও। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নবম শতকে লেখা একটি কোরআন শরিফ, হাদিসের সংকলন, ইমাম মালিকির গ্রন্থ মুয়াত্তা, ইবনে ইসহাকের লেখা হযরত মুহম্মদ (সা.)-এর জীবনী, ইবনে খালদুনের লেখা কিতাব আল-ইবার ও আল-মুকাদ্দিমার মূল পাণ্ডুলিপি।
৮৮০ সালে ফাতিমার ইন্তেকাল হয়। তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি আজও জ্ঞানের আলো ছড়াচ্ছে। ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কারাওইন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিও দিয়েছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder