BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

ইসলামী সমাজে ঐক্য, শৃঙ্খলা ও আনুগত্য

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩১

পাশারুল আলম

আরও পড়ুন:

নতুন পয়গাম: ইসলাম এক পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানব জীবনের সকল দিককে – ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আধ্যাত্মিক – সুশৃঙ্খলভাবে পরিচালনার দিকনির্দেশনা প্রদান করে। ইসলামী সমাজব্যবস্থার মৌলিক তিনটি ভিত্তি হল ঐক্য (Unity), শৃঙ্খলা (Discipline) এবং আনুগত্য (Obedience)। পবিত্র কুরআন ও সহীহ হাদীসে এই নীতিগুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুসলিম সমাজের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য এই তিনটি নীতির বাস্তবায়ন অপরিহার্য। কিন্তু বাস্তবতা হল, বর্তমান মুসলিম সমাজে এই মৌলিক নীতিগুলির অভাব ও অবক্ষয়ই বহু সমস্যার মূল কারণ।

আরও পড়ুন:

কুরআন ও হাদীসে ঐক্যের গুরুত্ব:

আরও পড়ুন:

ইসলাম মুসলমানদের পরস্পর সংযুক্ত ও ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভেদিত হয়ো না।” (সূরা আলে ইমরান: ১০৩)। এই আয়াত মুসলিম মিল্লাত ও উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতির বাধ্যতামূলক গুরুত্ব তুলে ধরে। ঐক্য শুধু ধর্মীয় আনুগত্যের অংশ নয়; বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্থিতিশীলতার মূল ভিত্তি। এই ভিত্তি যদি কোনভাবে দুর্বল হয়, তাহলে চিন্তা করার সময় এসেছে।

আরও পড়ুন:

নবী করীম (সা.) বলেছেন: “মুমিনগণ এক দেহের মতো। দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহই ব্যথা অনুভব করে।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম)। এই হাদীস মুসলমানদের পারস্পরিক দায়িত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের গভীর চিত্র তুলে ধরে। ইসলামী সমাজে পারস্পরিক সহযোগিতা ও সংহতি ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মাহকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন:

শৃঙ্খলা ও আনুগত্যের নির্দেশনা:

আরও পড়ুন:

ইসলামী সমাজে শৃঙ্খলা একটি মৌলিক উপাদান। শৃঙ্খলাহীন সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা যায় না। নবী করীম (সা.) ইরশাদ করেন: “যে ব্যক্তি জামাআতের (মুসলিম সমাজ বা রাষ্ট্রের ঐক্য) বাইরে এক বিঘতও বের হয়ে যায় এবং এ অবস্থায় মৃত্যু বরণ করে, সে জাহিলী মৃত্যু বরণ করল।” (সহীহ মুসলিম)। এই হাদীস রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি আনুগত্যের গুরুত্ব স্পষ্ট করে। তবে ইসলাম কোনো অন্ধ আনুগত্যের শিক্ষা দেয় না। পাপের আদেশে আনুগত্য নেই, এটি ইসলামী নীতির মৌলিক শর্ত। নবী করীম (সা.) বলেন: “আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই।” (সহীহ বুখারী)। অর্থাৎ, শাসকের প্রতি আনুগত্য ইসলামী শৃঙ্খলার অংশ হলেও সেটি সর্বাগ্রে আল্লাহ ও রাসুলের আদেশের অনুগত হতে হবে। মুসলিম দুনিয়া ব্যতীত অন্য রাষ্ট্রের ক্ষেত্রে সেই দেশের আইন মেনে চলতে হয়। তবে সেই আইন যদি না আল্লাহ-রসূল ও ঈমানের প্রতি কোনো ব্যাঘাত সৃষ্টি করে। উদাহরণ হিসাবে বলা যায়, ভারত যেমন একটি সেক্যুলার দেশ।

আরও পড়ুন:

সামাজিক দায়িত্ব ও ন্যায়বিচার:

আরও পড়ুন:

ইসলাম একটি ন্যায়ভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রবর্তন করেছে। কুরআনে আল্লাহ তায়ালা বলেন: “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচার ও আত্মীয় স্বজনের প্রতি সদয় আচরণ করতে নির্দেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও অবাধ্যতা থেকে নিষেধ করেন।” (সূরা আন-নাহল: ৯০)। ইসলামী সমাজে শাসক ও প্রজার মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ভারসাম্য বজায় রাখা হয়। ধনী-গরিব, শাসক-জনগণ – সবাইকে ন্যায়ের কাঠামোর আওতায় আনাই ইসলামী ব্যবস্থার মূল লক্ষ্য।

আরও পড়ুন:

বর্তমান ইসলামিক সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র:

আরও পড়ুন:

ঐক্যের অভাব: আজকের মুসলিম বিশ্বে রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রদায়ভিত্তিক ও জাতিগত বিভেদ ক্রমবর্ধমান। ভূ-রাজনৈতিক সীমানা, ভাষা, সংস্কৃতি ও জাতীয় স্বার্থ মুসলিম উম্মাহকে খণ্ডিত করে ফেলেছে। অথচ ইসলাম পুরো উম্মাহকে এক দেহ ও এক পরিবারের মতো থাকার শিক্ষা দেয়। এই বিভেদই মুসলিম বিশ্বের শক্তিকে দুর্বল করে তুলেছে।

আরও পড়ুন:

শৃঙ্খলা ও আনুগত্যের সংকট: অনেক মুসলিম দেশে শাসক শ্রেণি ইসলামী ন্যায়নীতি উপেক্ষা করে ক্ষমতায় আসীন থাকে। এতে জনগণের আস্থা হারিয়ে যায়, ফলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়ে। হাদীসের ভাষায় – সামাজিক দায়িত্বের অবহেলা: ইসলামে প্রতিবেশীর অধিকার, গরিবের হক, এতিমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে অনেক মুসলিম সমাজে অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও সামাজিক অবিচার প্রকট।

আরও পড়ুন:

ইসলামী মূল্যবোধের অবক্ষয়:

আরও পড়ুন:

পশ্চিমা সংস্কৃতির প্রভাব, ভোগবাদী দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় শিক্ষার অভাব এবং আধুনিক শিক্ষায় পেছনে থাকার ফলে মুসলিম সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করেছে। ঐক্য, ভ্রাতৃত্ব, পরোপকার –এই ইসলামী মূল্যবোধগুলো অনেক স্থানে এড়িয়ে চলার মানসিকতা। কিংবা তাকে না মেনে চলার প্রবৃত্তি লক্ষণীয়।

আরও পড়ুন:

উন্নয়নের পথ ও করণীয়:

আরও পড়ুন:

১) কুরআন ও হাদীসের শিক্ষা পুনরুজ্জীবিত করা: ধর্মীয় শিক্ষা ও ইসলামী মূল্যবোধ তৎসঙ্গে আধুনিক শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মিডিয়া ও সামাজিক সংগঠনগুলিকে ঐক্য, শৃঙ্খলা ও আনুগত্যের গুরুত্ব প্রচারে ভূমিকা রাখতে হবে। নিজেদের মধ্যে মতান্তর, বিভেদকে ভুলে মূল আদর্শকে সামনে রেখে ঐক্য গড়ে তোলা সম্ভব। সেই দিকে সবাইকে গুরুত্ব দিতে হবে। বর্জন নয়, আলোচনায় মাধ্যমে দূরত্ব কমিয়ে নিয়ে আসা দরকার।

আরও পড়ুন:

২) মুসলিম বিশ্বে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি:

আরও পড়ুন:

রাষ্ট্র ও সমাজ পর্যায়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে হবে। মুসলিম উম্মাহকে একটি বৈশ্বিক ভ্রাতৃত্বে আবদ্ধ করতে হবে। তার সাথে অন্যান্য ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরী।

আরও পড়ুন:

৩) ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা:

আরও পড়ুন:

শাসকদের ইসলামী ন্যায়নীতি অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং জনগণকে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের কর্তব্য পালন করতে হবে। অমুসলিম দেশে নাগরিক তাদের নিজ নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য রেখে দেশের উন্নয়নকে নিজের উন্নয়ন মনে করে চলতে হবে।

আরও পড়ুন:

৪) সামাজিক দায়িত্বের চেতনা জাগ্রত করা:

আরও পড়ুন:

ধনীদের উচিত যাকাত ও সাদকার মাধ্যমে দরিদ্রদের সহায়তা করা। সমাজে সহযোগিতা ও মানবিকতার ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। যাকাত ব্যবহারের ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব বর্জন করে যাকাতের সঠিক ব্যবহারের উপর আলোকপাত করা।

আরও পড়ুন:

পরিশেষে বলা যায়, ইসলামী সমাজ ব্যবস্থার স্থায়িত্ব ও শক্তি নিহিত রয়েছে ঐক্য, শৃঙ্খলা ও আনুগত্যের মধ্যে। কুরআন ও হাদীস এই নীতিগুলির ওপর দৃঢ়ভাবে জোর দিয়েছে। কিন্তু আজ মুসলিম সমাজে বিভেদ, অবিচার ও অব্যবস্থাপনার কারণে এই মৌলিক নীতিগুলি দুর্বল হয়ে পড়েছে। তাই মুসলিম উম্মাহকে পুনরায় ইসলামের নৈতিকতা ও মূল্যবোধের নীতিমালায় ফিরে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যায়বিচার ও শৃঙ্খলার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder