BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

আত্মীয়-প্রতিবেশীর সঙ্গে আচরণ কেমন হবে?

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৯

লামইয়া নাসরিন

আরও পড়ুন:

নতুন পয়গাম: ইসলাম এমন এক পরিপূর্ণ জীবনবিধান বা ধর্ম; যার শিক্ষার মাঝে সব কিছু বিদ্যমান। আত্মীয় এবং প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়করণ, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা এবং প্রতিবেশীর সঙ্গে ভাল ব্যবহার করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন: ‘আর তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না এবং সদয় ব্যবহার কর বাবা-মায়ের সঙ্গে, আত্মীয়-স্বজন, ইয়াতিম, মিসকিন, প্রতিবেশী এবং অনাত্মীয় অসহায় মুসাফির এবং নিজের সঙ্গী-সহচর ও পথচারীদের সঙ্গে। আর তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে; তাদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক-অহঙ্কারীকে ভালবাসেন না।’ (সূরা নিসা: ৩৬)। মহান আল্লাহ তাআলা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর সঙ্গে উত্তর আচরণ শিক্ষা দিতে বিশ্বনবী (সা.) এর প্রতি এই আয়াত নাযিল করে তুলে ধরেছেন ইসলামের অতুলনীয় সুমহান শিক্ষা।

আরও পড়ুন:

আমরা যেন নিজেদের ভাই-বোন, আত্মীয়-স্বজন, আপনজন এবং প্রতিবেশীর সঙ্গে সর্বোত্তম আচরণ করি। সব ভাল কাজের বিষয়ে তাদের সহযোগিতা করি। তাদের সব ভাল কাজের প্রয়োজনে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করি। আর এমন সব লোকদেরও সাহায্য করি, যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই এবং চেনা-জানাও নেই, কিন্তু তারা অসহায়; অপরিচিত মুসাফির।
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু ইসলামের নির্দেশনাই নয়; বরং এতে অনেক ফজিলত ও মর্যাদাও রয়েছে। কেননা, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা, তাদের খোঁজ-খবর নেওয়া, তাদের কাছে আসা-যাওয়া করাও ইবাদতের অংশ। এ বিষয়টি বিশ্বনবী (সা.)যেভাবে তুলে ধরেছেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত হওয়া এবং মৃত্যুর সময় পিছিয়ে দেওয়া কামনা করে, তার উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।’ (বুখারি)।

আরও পড়ুন:

হযরত আবু আইয়ুব আনসারী (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-কে বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে এমন আমল বলে দিন; যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন তিনি (সা.) বলেন, ‘আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কোনো কিছু শরিক করো না। নামায ভাল করে আদায় কর এবং যাকাত দাও, আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখ।’ (বুখারি)।
আত্মীয়রা যখন কারো সঙ্গে অন্যায় করবে বা দুর্ব্যবহার করবে, তখনও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হাদীসের নির্দেশনা এমনই। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, যে সম্পর্ক রক্ষাকারীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে; বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে, যে সম্পর্ক ছিন্নকারীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে।’ (বুখারি)। প্রিয় নবী (সা.) এ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করে বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (বুখারি)।

আরও পড়ুন:

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় রাসূলুল্লাহ (সা.) আদর্শের ওপর আমল করলে সুন্দর ও আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া সম্ভব। যে সমাজে ব্যক্তি, পরিবার কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, ভাই-ভাই বন্ধন নষ্ট হবে না, বৌমা-শাশুড়ির বিবাদ-কলহ থাকবে না, পাড়া-প্রতিবেশীর হিংসাত্মক শত্রুতা ও প্রতিযোগিতা থাকবে না। বিশ্বনবী (সা.) এর নসীহত গ্রহণে ব্যক্তি, পরিবার, সমাজের প্রত্যেকের সঙ্গে তৈরি হবে মধুর সম্পর্ক। সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে। একে অন্যের উপকারে থাকবে উদার ও সচেষ্ট। এ সবই ইসলাম ও মুসলমানের ঐতিহ্য এবং বিশ্বনবী (সা.) এর সর্বোত্তম আচরণ ও আদর্শের বহিঃপ্রকাশ।

আরও পড়ুন:

ইসলামে যেসব অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, আত্মীয়তা-প্রতিবেশীর অধিকার সম্পর্কে অধিক মাত্রায় তাগিদ দেওয়া হয়েছে। কুরআনের নির্দেশনায় তা ওঠে এসেছে। বিশ্বনবী (সা.) অনেক দিকনির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘জিব্রীল(আ.) এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকেন। এক পর্যায়ে আমার এমনটি মনে হল যে, হয়ত তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেবেন।’ (মুসলিম)।

আরও পড়ুন:

ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষায় এতবেশি গুরুত্ব দিয়েছে যে, কাফেরদের সঙ্গেও সম্পর্ক রাখতে আর আত্মীয় অমুসলিম হলেও তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করা হয়েছে। ইসলামের অনুশাসন মেনে চলার পরও কোনো লোক মুমিনের কাফেলায় অন্তর্ভূক্ত হতে পারে না; যদি সে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, আর প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণকারী না হয়। কেননা, ইসলামের নির্দেশনাই হচ্ছে- কোনো মুমিন ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারে না। আর সেই সঙ্গে তার প্রতিবেশীরও ক্ষতি করতে পারে না। ইসলামের এই শাশ্বত ও সুমহান শিক্ষা উপেক্ষা করে কারো পক্ষে পূর্ণ মুমিন হওয়া সম্ভবপর নয়। বস্তুত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং প্রতিবেশীর অনিষ্ট সাধনকারী ব্যক্তিকে ইসলাম মুমিন বলে স্বীকৃতি দেয়নি। হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর শপথ! সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হল- কে মুমিন নয়? ইয়া রাসূলুল্লাহ! তিনি (সা.) উত্তরে বললেন- যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।’ (বুখারি ও মুসলিম)।

আরও পড়ুন:

সুতরাং মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখা এবং প্রতিবেশীর সুবিধা-অসুবিধার দিকে দৃষ্টি রাখা। প্রতিবেশীর যাতে কোনো ক্ষতি না হয়, তা সব সময় খেয়াল রাখা। হোক না আমার প্রতিবেশী ভিন্ন ধর্মের বা ভিন্ন মত ও পথের অনুসারী। কারো সঙ্গে আমার মত-পথ, চিন্তা-ভাবনার মিল নাও থাকতে পারে, তাই বলে কি তার সঙ্গে আমার আচরণ খারাপ হবে? মোটেও নয়। ধর্মীয় মূল্যবোধে প্রতিবেশীর অধিকার এত ব্যাপক ও বিস্তৃত যে, দৈনন্দিন জীবনের সর্বাবস্থায় প্রতিবেশীর খোঁজ-খবর নেয়া, বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসময়ে সর্বাত্মক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা ইসলামে রয়েছে।

আরও পড়ুন:

সাহাবাদের লক্ষ্য করে একবার বিশ্বনবী (সা.) বলেন, তোমরা কি জান, প্রতিবেশীর হক কী? তাহল, যদি সে তোমার কাছে সাহায্যপ্রার্থী হয়; তাকে সাহায্য করবে। যদি সে ধার বা ঋণ চায়; তাকে তা দেবে। যদি সে অভাবগ্রস্ত হয়; তার অভাব মোচন করবে। যদি সে রোগগ্রস্ত হয়; তাকে সেবা দান করবে। যদি তার মৃত্যু হয়; জানাযায় শরীক হবে। যদি তার কল্যাণ হয়; তাকে উৎসাহিত করবে। যদি তার বিপদ হয়; পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানাবে। প্রতিবেশির অনুমতি ব্যতীত তোমার ঘর এত উঁচু করবে না; যাতে প্রতিবেশির ঘরে আলো-বাতাস ঢোকা বন্ধ হয়। যদি তুমি ফল-মূল কেনাকাটা কর; কিছু অংশ প্রতিবেশীর জন্য উপহারস্বরূপ পাঠাবে, আর যদি তা সম্ভব না হয়, তাহলে তা গোপনে তোমার সন্তানদের খেতে দেবে, যেন প্রতিবেশীর ছেলে-মেয়ে তার বাবা-মাকে বিরক্ত না করে।

আরও পড়ুন:

আমাদেরকে বুঝতে হবে- প্রতিবেশী যে-ই হোক, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের প্রতিবেশী। সবাই সমান মর্যাদা পাবে এবং সবার সঙ্গে মানবিক ব্যবহার ও সদ্ব্যবহার বজায় রাখতে হবে। আসুন, আমরা সবাই সবার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীর খোঁজ-খবর রাখি, আর তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে, অসময়ে-দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়াই। কুরআন-সুন্নাহর দিকনির্দেশনা মেনে চলি। আল্লাহতাআলা সবাইকে আত্মীয় ও ভ্রাতৃত্বের বন্ধন এবং প্রতিবেশীর অধিকার যথাযথভাবে অটুট রাখার তাওফীক দান করুন। আমীন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder