BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

ইসলামে প্রতিবেশীর হক এক নীরব সামাজিক বিপ্লব

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:০০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:০০
Muslim families wishing Eid Mubarak,Happy Eid in vector

মোহাম্মদ হাদীউজ্জামান

আরও পড়ুন:

নতুন পয়গাম: মানুষ যখন বাড়ি নির্মাণ করে, দেয়াল গাঁথে নিজের চারপাশে, তখন সে জানে না, দেয়ালের ওপাশেও তার জন্য কিছু দায়িত্ব রেখে দিয়েছেন তার রব, বিশ্বজগতের পালনকর্তা। ইসলাম সেই দেয়ালের ওপাশে তাকাতে শিখিয়েছে। সেখানে আছে প্রতিবেশী, আর সেই প্রতিবেশীর হক শুধু মানবতার নয়, ঈমানেরও শর্ত।

আরও পড়ুন:

দেয়ালের ওপাশে ঈমান:

আরও পড়ুন:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সে মুমিন নয়, যে নিজে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। (সহীহ বুখারী, মুসলিম)। এ এক আশ্চর্য ঘোষণা। ইসলাম ঈমানকে এমন এক সামাজিক দায়িত্বের সঙ্গে বেঁধেছে, যা কেবল অন্তরের নয়, দরজার ওপাশেরও পরীক্ষা। আজকের মানুষ ঈমান খোঁজে নামাযে, দাড়িতে, টুপিতে, সিজদাহর গভীরে! অথচ ঈমানের আরেকটি ছায়া দাঁড়িয়ে থাকে পাশের দরজার নীরবতায়।

আরও পড়ুন:

প্রতিবেশীর হক মানে দেয়ালের পরিধি নয়, হৃদয়ের বিস্তার:

আরও পড়ুন:

আমরা ভাবি, প্রতিবেশী মানে পাশের বাড়ির মানুষ। কিন্তু ইসলাম বলে, প্রতিবেশী মানে সেই মানুষ, যে তোমার আওয়াজ শুনতে পায়, তোমার কষ্টের ছায়া দেখে, তোমার ধোঁয়া তার জানালায় পৌঁছায়।

আরও পড়ুন:

প্রাচীন আরবে একটি উক্তি ছিল: চল্লিশ ঘর দূর পর্যন্ত প্রতিবেশী। রাসূলুল্লাহ (সা.) সেই ধারণাকে হৃদয়ের পরিধিতে প্রসারিত করেছেন। তিনি একবার বলেছিলেন: জিবরাইল আমার কাছে বারবার এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বললেন যে আমি ভাবলাম, হয়ত তিনি তাকে (প্রতিবেশীকে) উত্তরাধিকারী করে দেবেন। (সহীহ বুখারী)। অর্থাৎ, ইসলামে প্রতিবেশী কেবল সামাজিক বন্ধন নয়, আত্মীয়তার মতোই পবিত্র এক সম্পর্ক।

আরও পড়ুন:

প্রতিবেশী: আল্লাহর দেওয়া মানব পরীক্ষার আয়না:

আরও পড়ুন:

প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করি, তা প্রকাশ করে আমাদের আধ্যাত্মিক মানচিত্র। কারণ, ইসলাম শেখায়: “তোমার দোয়া তখনই ঊর্ধ্বে ওঠে, যখন পাশের দরজা থেকে অভিশাপ ওঠে না।” অর্থাৎ, তোমার স্বলাত (নামায), সিয়াম (রোযা), সাদকা (দান-খয়রাত) ইত্যাদি তখনই পূর্ণাঙ্গ হয়, যখন তোমার প্রতিবেশী তোমার কারণে নিরাপদ অনুভব করে।
প্রতিবেশী যদি ভিন্ন ধর্মেরও হয়, ইসলাম তবুও তাকে নিরাপত্তার অধিকার দিয়েছে। রাসূলুল্লাহ (সা.) নিজে এক ইহুদি প্রতিবেশীর আমন্ত্রণ গ্রহণ করেছেন, এমনকি তার অসুস্থতায় খোঁজ নিয়েছেন। ইসলামের সমাজতত্ত্ব এখানেও অভূতপূর্ব। এটি সীমান্তের ধর্ম নয়, এটি সেতুর ধর্ম।

আরও পড়ুন:

প্রতিবেশীর হক, এক নীরব সামাজিক বিপ্লব:

আরও পড়ুন:

ভাবা দরকার, যদি প্রত্যেক মুসলমান তার আশপাশের দশজন প্রতিবেশীর হক আদায় করে, তবে পৃথিবী থেকে এক ঝটকায় কতটা দুঃখ বিলীন হয়ে যাবে ! ইসলাম সমাজ বদলায় আইন দিয়ে নয়, হৃদয় দিয়ে। আর প্রতিবেশীর হক বা অধিকার আদায় করার মানে সেই বিপ্লব, যা শুরু হয় নিজের দরজা থেকেই।
আমার প্রতিবেশী হয়ত নাস্তিক, হয়ত বিরোধী মতের, হয়ত দরিদ্র, হয়ত-বা ধনী। কিন্তু ইসলাম আমাকে বলে: আমি তাকে যেমনই দেখি না কেন, আমার ওপরে তার হক নির্দিষ্ট আছে। আছে কিছু দায়িত্ব-কর্তব্য। এই জায়গায় ইসলাম সকল মতভেদের ওপর স্থাপন করেছে এক অদৃশ্য দড়ি, যার নাম দয়া ও ন্যায়।

আরও পড়ুন:

প্রতিবেশী কষ্ট পাওয়া মানে ঈমান কেঁপে ওঠা:

আরও পড়ুন:

আজকের শহুরে জীবনে আমরা ফ্ল্যাটের নাম চিনি, কিন্তু পাশে থাকা মানুষটির নাম জানি না। আমরা গেটে সিকিউরিটি কোড বসিয়েছি, কিন্তু হৃদয়ে বসিয়েছি অজ্ঞতা। ইসলাম চায় না এমন সমাজ, যেখানে মানুষ নিজের ঘর জানে, কিন্তু ভুলে যায় নিজের চারপাশ। রাসূলুল্লাহ (সা.) একদিন বলেছিলেন, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জান্নাতে প্রবেশ করবে না। (সহীহ মুসলিম)। এই হাদীস কেবল ভয় দেখানোর নয়, এটি সামাজিক চেতনার ঘোষণাপত্র। প্রতিবেশীর অশান্তি মানে সমাজের ব্যর্থতা, আর সমাজের ব্যর্থতা মানে ঈমানের পতন।

আরও পড়ুন:

প্রতিবেশীর হক আদায় মানে ঈমানের স্থায়ী গন্ধ:

আরও পড়ুন:

ইসলাম শুধু করুণা শেখায় না, সেটি প্রতিষ্ঠা করতেও বলে। যদি কোন মুসলিম প্রতিবেশীর অসুখে বা বিপদ-আপদে তার পাশে দাঁড়ান, তার সন্তানকে ভালবাসেন, তার অভাব পূরণে দিয়ে থাকেন কোনও নীরব সহায়তা, তবে তিনি কেবল মানবতার দাবি পূরণই করছেন না; বরং ছড়িয়ে দিচ্ছেন ঈমানী ফুলের সুবাস।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সে-ই বান্দাই প্রিয়, যে তাঁর বান্দাদের মধ্যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী। (আল-মুজামুল আওসাত)। আমি যতই স্বলাত আদায় করি না কেন, যদি পাশের বাড়িতে কেউ ক্ষুধায় কাঁদে, তবে আমার সিজদাহ এখনও অসম্পূর্ণ।

আরও পড়ুন:

প্রতিবেশীর হক; মানবতার পরিপূর্ণ চেহারা:

আরও পড়ুন:

ইসলাম প্রতিবেশীর হককে এক ধরনের আধ্যাত্মিক-সামাজিক নেটওয়ার্ক হিসেবে সংজ্ঞায়িত করেছে, যেখানে প্রতিটি দরজা হল পরস্পরের জান্নাতের পথের সিঁড়ি। যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ন্যায় বা আদল ইনসাফ করেন, তিনি শুধু ভালো মানুষ নন; বরং আল্লাহর সামনে জীবন্ত ঈমানের প্রমাণপত্র। এমন সমাজই ইসলাম গড়তে চায়, যেখানে সকাল হলে দরজা খোলার সঙ্গে সঙ্গে মানুষ যেন বলে, আমার সুন্দর প্রতিবেশী আছে, তাই পৃথিবী এখনও সুন্দর আমার কাছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder