BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

বর্ণপরিচয় থেকে বিশ্বপরিচয়

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, দুপুর ১২:২১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫, দুপুর ১২:২১

লেখক- মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী

আরও পড়ুন:

ছোটবেলায় যখন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই ‘বর্ণপরিচয়’ পড়েছিলাম, তখন বুঝতে পারিনি ‘পরিচয়’ শব্দের অর্থ কী। তখন শুধু এতটুকুই জানতাম যে, এটি একটি বইয়ের নাম। এরপর ধীরে ধীরে যত বয়স বাড়ল, তত বহুবিধ জিনিসের সঙ্গে পরিচয় হতে লাগল। দেখলাম, জীবন নামক গাড়ির চলার জন্য শুধু বর্ণপরিচয় যথেষ্ট নয়। বর্ণপরিচয়ের পাশাপাশি আরো অনেক কিছুর সঙ্গে পরিচয় হওয়া প্রয়োজন।

আরও পড়ুন:

বর্ণপরিচয়ের পথ ধরে ধীরে ধীরে বিভিন্ন নিত্যনতুন বইয়ের সঙ্গে পরিচয় হল। তার মধ্যে কিছু বই সিলেবাসভুক্ত, আর কিছু বই সিলেবাস বহির্ভূত। কিছু বই অক্ষর দিয়ে লেখা, আবার কিছু বই অক্ষর ছাড়াই লেখা।

আরও পড়ুন:

বয়স বাড়ার সাথে সাথে স্কুলও পরিবর্তন হল। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হল। সেই সাথে নতুন পরিবেশের সঙ্গে পরিচয় হল। এক পর্যায়ে এশিয়ার বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাথে পরিচয় হল। সেখানে পরিচয় হল বিশ্ব পরিবারের সাথে। জ্ঞানের যে একটা সুবিশাল সাগর আছে, তার সাথে এখানে এসে পরিচয় হল। এরপর যেদিন বাইতুল্লাহ দেখলাম, সোনার মদীনা দেখলাম, সেদিন মনে হল সমগ্র মুসলিম উম্মাহকে দেখলাম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বিবিধের মাঝে দেখ মিলন মহান।

আরও পড়ুন:

পরিচয়ের পরিধি দিন দিন বাড়তে লাগল। বইয়ের মাধ্যমে লেখকদের সাথে পরিচয় হল। আর লেখালিখির মাধ্যমে বহু পাঠক পাঠিকার সাথে পরিচয় হল। নেট জগতের সাথে যখন পরিচয় হল, তখন বুঝলাম পৃথিবীটা এখন হাতের মুঠোয়। এর নাম গ্লোবাল ভিলেজ বা ভুবন-গ্রাম।

আরও পড়ুন:

ছোটবেলায় যখন বাসে চড়তাম, তখন প্রায়ই দেখতাম একটি বাক্য লেখা আছে — ”আপনার ব্যবহারই আপনার পরিচয়।” তখন এ কথার মানে অতটা বুঝতাম না। এখন বেশ বুঝি মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তার ব্যবহারে।

আরও পড়ুন:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা থাকে আবরণে আর শিক্ষা থাকে আচরণে। প্রবাদে আছে, মানুষের কথার দ্বারা তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়, কর্মের দ্বারা তার দক্ষতা-যোগ্যতার পরিচয় পাওয়া যায়, আর ব্যবহার দ্বারা তার বংশের পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুন:

ইমাম গাজ্জালী (রহ.)-এর লেখনীর সাথে যারা পরিচিত, তারা জানেন তিনি চারটি জিনিসের সাথে পরিচিত হওয়ার কথা বলেছেন। এই চারটি জিনিসকে তিনি চারটি শব্দে ব্যক্ত করেছেন। আত্মদর্শন, তত্ত্বদর্শন, সংসার দর্শন ও পরকাল দর্শন। তার মানে হল, তিনি নিজেকে চিনতে বলেছেন, মহান প্রভুকে চিনতে বলেছেন, বিশ্ব জগতকে চিনতে বলেছেন, আর মৃত্যুর পরবর্তী জগতকে চিনতে বলেছেন। এই চারের মধ্যে তিনি সবকিছুকে ঢুকিয়ে দিয়েছেন। ইসলাম সর্বদা অজানাকে জানতে বলেছে, আর অচেনাকে চিনতে বলেছে। এভাবে জ্ঞানের পরিধিকে বাড়াতে বলেছে। মানুষের জানার পরিধি যত বাড়বে, পরিচয়ের পরিধিও তত বাড়বে।

আরও পড়ুন:

যতগুলো সাবজেক্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়, তার মূল কেন্দ্রবিন্দু হল সেই বিষয়ের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটানো। ইতিহাস আমাদেরকে অতীতের সঙ্গে পরিচয় ঘটায়। ভূগোল আমাদেরকে বিশ্বের সঙ্গে পরিচয় ঘটায়। বিজ্ঞান আমাদেরকে বিভিন্ন সৃষ্টি জগতের সঙ্গে পরিচয় ঘটায়। গণিত আমাদেরকে হিসাব শাস্ত্রের সঙ্গে পরিচয় ঘটায়। এইভাবে ভাষা আমাদেরকে মনের ভাব আদান-প্রদানের সঙ্গে পরিচয় ঘটায়। আর পবিত্র জীবনবিধান কুরআন মাজীদ সব জ্ঞানের সঙ্গে পরিচয় ঘটায়। সৃষ্টি জগতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে পরিচয় ঘটায়। সর্বোপরি মহান আল্লাহ তা’আলা ও তাঁর বিপুল সৃষ্টি জগতের সঙ্গে পরিচয় ঘটান। মানুষ তখন বুঝতে পারে, এ জগতে তাকে কেন পাঠানো হয়েছে। তার দায়িত্ব কী। তার জীবনের গন্তব্যস্থল কী।

আরও পড়ুন:

সরকার নানা রকম পরিচয়পত্র দেওয়া শুরু করেছে। এপিক কার্ড, আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি। না জানি এ ধরনের আরো কত পরিচয়পত্র আছে ও পরবর্তীতে আরো কত তৈরি হবে। বেশ কিছুদিন আগে এক জায়গায় দেখলাম লেখা আছে, ”আপনার বাড়িই আপনার পরিচয়।” মানে বাড়ি দেখে বোঝা যাবে আপনার অর্থনৈতিক অবস্থা।

আরও পড়ুন:

এক শ্রেণির মানুষ পোশাক দেখে মানুষের পরিচয় নির্ণয় করে। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন অফিসে পোশাকের জন্য তাদের আলাদা করে চেক করা হয়। ধর্মীয় পরিচয়ের কোন চিহ্ন তারা সহ্য করতে পারে না। আমার চেতনার বাতি মুফতি সাঈদ আহমাদ পালনপুরী (রহ.) বলেছিলেন, মানুষের বড় হওয়ার পরিচয় হল সূক্ষ্ম চিন্তা। যে মানুষ চিন্তায় যত বড়, সে মানুষ আসলে তত বড়।

আরও পড়ুন:

বাইকে যাওয়ার সময় মাঝে মাঝে সামনে বাম্পার দেখে আমার ছেলে-মেয়েদের জিজ্ঞাসা করি, বলো তো ওটা কী? উত্তরে তারা বলে ওটা হল জীবন পথের বাধা। গাড়ির পিছনে অনেক ভাল ভাল কথা লেখা থাকে। তার মধ্যে একটি কথা হলো ‘মানুষ চিনতে পুঁজি শেষ’। জীবনের মধ্য গগনে এসে দেখছি, কত পরিচিত মানুষ ধীরে ধীরে অপরিচিত হয়ে যাচ্ছে, আবার কত অপরিচিত মানুষ ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। কত আপন পর হচ্ছে, আর কত পর আপন হচ্ছে। পরিচয় ও অপরিচয়ের ধারণা পাল্টে যাচ্ছে।

আরও পড়ুন:

আগে দেখতাম, ট্রেনের সিটে বসে মানুষ সহযাত্রীদের সঙ্গে গল্পগুজব করত। অপরিচিত মানুষের সঙ্গে আলাপ-পরিচয় হত। কিন্তু এখন দেখছি, কেউ কারো সঙ্গে সচরাচর কথা বলে না। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ছোট্ট এই যন্ত্রটি যেন বিশ্বপরিচয়ের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

আরও পড়ুন:

আমি আবার একটু উল্টো কথা বলা মানুষ। জাগ্রত বিবেক সম্পন্ন প্রাণীকে বলি মানুষ। মানুষ গড়ার কারিগরকে বলি শিক্ষক। মানুষ গড়ার কারখানাকে বলি বিদ্যালয়। বইকে বলি নীরব শিক্ষক। শিক্ষককে বলি সরব বই। প্রকৃতিকে বলি নীরব পাঠশালা। আমার আদর্শ সাহিত্যিক আবু তাহের মেসবাহ সাহেব বলেন, আমরা যত পিছব, ততই এগোব; আর যত এগোব, তত পিছব।
এ কথার মানে হল, আমরা যত স্বর্ণযুগের কাছাকাছি পৌঁছব, তত উন্নতি লাভ করব; আর যত স্বর্ণযুগ থেকে দূরে সরে যাব, তত পিছিয়ে পড়ব। সাহাবায়ে কেরাম, তাবিয়ীন ও তাবে তাবেয়ীনদের যুগকে ইসলামী পরিভাষায় ‘খয়রুল কুরুন’ বলা হয়। যার বাংলা অর্থ স্বর্ণযুগ। স্বর্ণযুগের মানুষদের উপরে মহান আল্লাহ তা’আলা সর্বদা বর্ষণ করুন তাঁর সীমাহীন করুণার দৃষ্টি ও বৃষ্টি। আমীন।

আরও পড়ুন:

আমার মরহুম আব্বাজানকে আমার আদর্শ শিক্ষক হযরত মাওলানা সাইফুদ্দীন সাহেব একবার বলেছিলেন, ছেলেকে পরিচয় দিতে বলুন। যেসব ছেলে ক্লাসে আমাকে প্রশ্ন করে জ্বালাতন করে, আমি শুধুমাত্র তাদেরকেই চিনি। অন্যদের চিনি না। যাহোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বর্ণপরিচয় দিয়ে সেই যে অক্ষর পরিচয় শুরু হল, এখনো সেই পরিচয় শেষ হল না। বিশ্বপরিচয়ের পরে একদিন পরিচয় হবে মৃত্যুর ফেরেশতার সাথে। তারপর কবরের সাথে। সেই সাথে হাশরের ময়দানের সাথে। সবশেষে জান্নাত কিংবা জাহান্নামের সাথে। মহান আল্লাহ তা’আলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাযত করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। সেই সাথে আমাদের সকলকে তাঁর অসীম, মহাপরাক্রম, নিরঙ্কুশ ও সার্বভৌম ক্ষমতার সাথে পরিচিত হওয়ার তাওফীক দিন। তাঁর সুপরিচিত বান্দা-বান্দীদের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দিন। যে পরিচয়ে তিনি সবচেয়ে বেশি খুশি হন, সেই পরিচয়ে আমাদেরকে পরিচিত হওয়ার তাওফীক দান করুন। ঘরে ও বাইরে। দেশে ও বিদেশে। মাটির উপরে ও নীচে। একেবারে জান্নাত পর্যন্ত। যেখানে পরিচয় হবে সকল অপরিচিত মানুষের সাথে। সকল অপরিচিত জিনিসের সাথে। আর সবশেষে পরিচয় হবে মহান রব্বুল আলামীনের সাথে, ইনশাআল্লাহ। আমীন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder