BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

জীবনের সৌন্দর্য আবিষ্কারের শিল্পী বিভূতিভূষণ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩

পাভেল আখতার

আরও পড়ুন:

নতুন পয়গাম, ১৪ সেপ্টেম্বর 

আরও পড়ুন:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন কথাশিল্পী, যিনি জীবন ও সাহিত্যকে মরমী সুতোয় গেঁথেছিলেন। সাহিত্যের জন্য তাঁকে জীবনের কাছে কৃত্রিমভাবে হত্যে দিয়ে পড়ে থাকতে হয়নি। অনিকেত কল্পনার গজদন্তমিনারে তাঁর অবস্থান ছিল না। দেখা জীবন, অভিজ্ঞতালব্ধ জীবন, অনুভূত জীবন অবলীলায় তাঁর সাহিত্যে প্রতিবিম্বিত হয়েছে। ‘পথের পাঁচালী’ উপন্যাসে বাংলার প্রান্তিক এক গ্রামের দারিদ্র-লাঞ্ছিত এক পরিবারের জীবন সংগ্রামের মধ্যে কোন ‘অপার্থিব আলো’ ছিল, যা আজও আমাদের চোখ অশ্রুসজল করে তোলে? একদিকে দুর্গার অকালমৃত্যু কিংবা দিদিকে হারিয়ে অপুর একা হয়ে যাওয়ার বেদনা, অপরদিকে সর্বজয়ার মধ্যে চিরন্তন সুষমায়, লাবণ্যে, পবিত্রতায় উজ্জ্বল ‘মাতৃমূর্তিখানি’ উদ্ভাসিত হয়ে ওঠা। ‘সর্বজয়া’ যেন আমাদের সবারই মায়ের প্রতিমূর্তি। আমাদের মায়েরা সত্যিই সবকিছু ‘জয়’ করেন, ‘জয়’ করার ক্ষমতা রাখেন।

আরও পড়ুন:

বস্তুত, বিভূতিভূষণের সাহিত্য অমলিন সৌন্দর্যে ভাস্বর শাশ্বত জীবনের নিছক উপস্থাপনা নয়, ‘আবিষ্কার’ও বটে; বরং ‘আবিষ্কার’ই প্রধান। আটপৌরে ও অকৃত্রিম জীবন কোথায়, কোন্ গোপন কুঠুরিতে তার নিজস্ব বিমল আনন্দ ও রোমাঞ্চটিকে সযত্নে লুকিয়ে রেখেছে, তাকে ‘আবিষ্কার’ করার কথাশিল্পী বিভূতিভূষণ। শুধু কি গল্প ও উপন্যাস? তাঁর ডায়েরি বা দিনলিপিগুলিও অনুপম সাহিত্যসম্পদ। ডায়েরি বা দিনলিপি ব্যক্তিগত গদ্য। কিন্তু ‘ব্যক্তিগত গদ্য’ যে নিছক ‘ব্যক্তিগত’ নয়, কিংবা ‘ব্যক্তিগত’ হয়েও তা বড় ‘সামাজিক’, বৃহৎ জনারণ্যের সঙ্গে যার গভীর অন্বয় রচিত হওয়ার ফলে সেসব শুধু ‘পাঠযোগ্য’ই নয়; বরং সমৃদ্ধ ও আলোকিত হওয়ার উপাদান। বিভূতিভূষণের ডায়েরি পড়লে কথাগুলির যথার্থতা বোঝা যায়। মানবিক গুণসম্পন্ন, নরম, সাদা হৃদয়ের এই মানুষটি সংসারের অগণিত পাঁক ও জটিল হিসেব-নিকেশ বুঝতেন না। ‘অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়’ — রবীন্দ্রনাথের গানের বাণীতে স্থিত ছিলেন বলেই কি তিনি অনেক দুঃখ-যাতনার মধ্যেও সরল ও আনন্দময় জীবনযাপন করতে পেরেছিলেন? ষড়রিপুর উন্মত্ত উল্লাসে দীর্ণ পৃথিবীতে তাঁর যাপিত জীবন ছিল তাঁর সৃষ্টির মতোই আটপৌরে ও সুন্দর।

আরও পড়ুন:

বিভূতিভূষণের ‘প্রকৃতিপ্রেম’ বলতে নিছক গাছপালাকে ভালবাসা ছিল না। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিকতা ও নির্ভরতার সৌন্দর্যকে গাঁথাই বরং ছিল মুখ্য। উপন্যাসে তাঁর নাম না জানা অগণিত গাছের উল্লেখ যেমন আমাদের বিস্মিত করে, তেমনই দোকানের মিষ্টান্ন কপালে না-জুটলেও বনবাদাড় থেকে সংগৃহীত অপাংক্তেয় বুনো ফলের মিষ্টতায় অপু ও দুর্গার রসনা পরিতৃপ্ত হওয়া আমাদের অভিভূত ও ভাবিত করে। প্রকৃতি যেন ভাগ্যবিড়ম্বিত মানুষের অপূর্ণতাকে পূর্ণ করার দায় পালন করার জন্য বসে আছে। বিভূতিভূষণ যেন আমাদের কানে কানে বলছেন, অতএব দুঃখের কী আছে? প্রকৃতি, অরণ্য ও অরণ্যের সন্তানদের ‘মুক্ত জীবনের উল্লাস’ তিনি নিপুণভাবে এঁকেছিলেন, তাঁর ‘আরণ্যক’ উপন্যাসে যা ধরা আছে।

আরও পড়ুন:

বাংলা ছোটগল্পে অনেক উল্লেখযোগ্য নারী চরিত্র আছে। বনফুলের ‘নিমগাছ’ গল্পের ছোট বউ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর ‘বামা’ ও আশাপূর্ণা দেবীর ‘অনাচার’ গল্পের সুভাষ-কাকিমা। বামা বুদ্ধিমতী, সাহসী। বুদ্ধি আর সাহস দিয়ে সে ফাঁসুড়ে ডাকাতের পরিবারে আগন্তুক ঠাকুরমশাই-এর ‘প্রাণরক্ষা’ করে। সে উদ্বিগ্ন তার শিশুপুত্রটিকে নিয়েও। কারণ, ‘প্রাণহন্তারক’ পূর্বসূরীদের হিংস্র চর্যা থেকে পুত্রকে সে রক্ষা করতে চায়। সুভাষ-কাকিমা স্বামীর মৃত্যুসংবাদ জেনেও মুখ বন্ধ করে রাখে কেবল এই নিষ্ঠুর সংবাদের তুমুল অসহনীয়তা থেকে অসুস্থ, বৃদ্ধ শ্বশুরকে রক্ষা করতে। এজন্য তাকে বাধ্য হয়ে ‘সধবা’ হয়ে থাকতে হয়, যা সমাজের চোখে ‘অনাচার’। কিন্তু, স্বামীকে হারিয়ে কষ্টের পাথর বুকে চেপেও যে ‘মানবিক দায়’ সে পালন করে তার কাছে সমাজ-চক্ষুতে উদ্ভাসিত আপাত অনাচার তুচ্ছ। বনফুলের ‘নিমগাছ’ গল্পটির শেষে লেখক যা বলেছেন, তার সারকথা, একদিকে নারীর মুক্তির আকাঙ্ক্ষা, আর অন্যদিকে সংসারের মাটিতে তার শিকড় গভীরে চারিয়ে যাওয়া। খেয়াল করলে দেখা যাবে, তিনটি নারী চরিত্রেই সাংসারিকতার মধ্যেই নারীর পূর্ণ শোভা বিধৃত হয়ে আছে। এই তিনটি নারী-চরিত্রের মধ্যে বিভূতিভূষণ-এর ‘বামা’ আশ্চর্য ব্যতিক্রম। সে জীবনের ঝুঁকি নিয়েও রুখে দাঁড়াচ্ছে তাঁর শিশুপুত্রকে একটি ‘আলোকিত জীবন’ উপহার দেওয়ার জন্য, যা একজন মায়ের আদর্শ ভূমিকা। এবং, নারী যে অবলা কিংবা বুদ্ধিহীন মোটেই নয়; বরং ঠিক তার উল্টো, পঞ্চাশের দশকেই বিভূতিভূষণ বামা চরিত্র-সৃজনের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন:

তারপর বিভূতিভূষণের প্রিয় ‘ইছামতি’ দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। অর্বাচীন প্রাচীনপন্থীদের মুখে ঝামা ঘষে দিয়ে মেধা, বুদ্ধি, শ্রম ও শক্তিতে নারী তার ‘আপন ভাগ্য জয় করা’র অধিকার আজ ছিনিয়ে নিয়েছে। ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পৃথিবীর আলো দেখার পর ছাপ্পান্ন বছরের আয়ুষ্কাল (মৃত্যু: ১ নভেম্বর, ১৯৫০) না পেলে স্বর্ণহৃদয়ের বিভূতিভূষণ আরও অনেক অপরূপ সৃজনবিভায় আমাদের নিশ্চয় ‘আলোকিত’ করতে পারতেন। আজকের বাংলা সাহিত্যের শ্রীহীন, দীন ও জীর্ণ দশা দেখে তাঁর মতো কথাশিল্পীদের অভাব বড় পীড়িত করে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder