BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

স্মার্ট ফোনের কু-প্রভাব

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬

স্মার্ট ফোনের কু-প্রভাব

পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন  ডা. সেখ নূর মহম্মদ

নতুন পয়গাম, কলকাতা:

আরও পড়ুন:

আমাদের সন্তানরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। বুদ্ধিদীপ্ত কর্মঠ প্রজন্ম ‘মনুষ্যত্বের অধিকারী সম্পন্ন নাগরিক হলে’ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। বয়ঃসন্ধিকালে সন্তানের শারীরিক ও মানসিক যে পরিবর্তন হয় এবং সেখানে সন্তানের মনে যে চাপ বা ডিপ্রেশন হয়, তা কমাতে হলে বাবা-মায়ের সাহচর্য একান্ত প্রয়োজন। অযথা সন্তানের চাহিদার কাছে বশ্যতা নয়; বরং সব সময় ওদের অন্যায্য চাহিদা বা আবদার মেনে নেওয়া ঠিক নয়। আমাদের সন্তানের সংখ্যা সবেধন নীলমণি, তাই ওরা বাৎসল্য স্নেহের দুর্বলতার সুযোগ নিয়ে বাবা-মা’কে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করে। আমাদের উচিত ওদেরকে কোয়ালিটি সময় দেওয়া, ওদের সমস্যা সমাধানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা এবং সব সময় পাশে থাকা।

আরও পড়ুন:

বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়ার অর্থ হল তাদের হাতে এক বোতল মদ বা এক গ্রাম কোকেন তুলে দেওয়ার সমান। কারণ, স্মার্টফোনের প্রতি আসক্তি মাদকাসক্তির মতোই মারাত্মক ক্ষতিকারক। মাত্র কয়েক মিনিটের স্থায়ী একটি মোবাইল কল শিশুদের মস্তিষ্ককে হাইপার অ্যাক্টিভেট করে, যা শিশুর মস্তিষ্কে এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। মোবাইল স্ক্রিনের রেডিয়েশন শিশুদের মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত ঘটায়, মাইক্রোওয়েভ রেডিয়েশন সরাসরি মস্তিষ্কে আঘাত করে। এই রেডিয়েশনকে কাজে লাগিয়ে যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। যেটা দূরের শত্রুকে বিনাশ করতে ওস্তাদ। কোয়ালিটি সময় না দিতে পারায় আমরা সবাই এখন শিশুদের মোবাইল গেম খেলায় ব্যস্ত রাখে।

আরও পড়ুন:

এই প্রবণতা প্রসঙ্গে সানি’স স্কুল অব পাবলিক হেলথ-এর ডিন ডেভিড কার্পেন্টার বলেছেন,
‘শিগগিরই আমরা হয়ত এক মহামারী রোগের শিকার হতে পারি এবং সেটি হবে মস্তিষ্কের ক্যান্সার।’ অত্যধিক মোবাইল ব্যবহারে শিশুদের স্নায়ু দুর্বল হয়, মেজাজ খিটখিটে হয়, শরীর ধীরে ধীরে ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে, এমনকি নিয়মিত ঘুমে ব্যাঘাত ঘটায় এবং শ্রবণশক্তি হ্রাস করে দেয়। মোবাইলে বেশিক্ষণ কথা বললে কান-মাথা গরম হয়, মাথার ভেতর দপদপ করে; হেডফোনে গান বা দীর্ঘক্ষণ কথা বললে ও শুনলে অনেকের মাথা ঘোরে, বমি বমি ভাব আসে, মাথা ও ঘাড়ের পেছন দিকে যন্ত্রণা অনুভূত হয়, মাইগ্রেনের ব্যথা বাড়ে।

আরও পড়ুন:

সুইস গবেষকদের গবেষণা থেকে জানা যায়, তাঁরা ১২ থেকে ১৭ বছর বয়সি সাতশো কিশোরের ওপর এক বছর ধরে মোবাইলের রেডিয়েশন নিয়ে গবেষণায় দেখেছেন, মস্তিষ্কের বিকাশে এটা মারাত্মক প্রভাব ফেলে। যারা ডান কানে মোবাইল নিয়ে কথা বলেন, তাদের ক্ষতি বেশি। বাম কানে ফোন নিয়ে কথা বলায় ক্ষতি তুলনামূলক কম। কারণ, আমাদের মস্তিষ্কের স্মৃতি সম্পর্কিত অংশ ডান দিকে অবস্থান করে, তাই বাম কানে মোবাইল নিয়ে কথা বললে ক্ষতি কম হবে (সূত্র: ডয়চে ভেলে)।

আরও পড়ুন:

আমেরিকার আরিজোনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রকাশ- একটি টয়লেট সিটের উপরিভাগে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, তার দশ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে স্মার্টফোনে। স্মার্টফোন থেকে নির্গত হাই ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রো ম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের ক্যান্সার ছাড়াও শুক্রানুর ঘনত্ব এবং শুক্রকীটের গঠন ও গুণগত মান ও পরিমাণ কমিয়ে দেয়।

আরও পড়ুন:

বিজ্ঞানীরা বলছেন, স্মার্টফোন হারানোর ভয় থেকে মানুষের মনে তৈরি হচ্ছে আতঙ্ক। তাঁরা মুঠোফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অসুখের নাম দিয়েছেন ‘নোমোফোবিয়া’ অর্থাৎ
‘নো মোবাইল নো ফোবিয়া’। আমেরিকান ম্যাকিউলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশন তাঁদের সর্বশেষ গবেষণায় জানিয়েছে, মোবাইল থেকে নির্গত নীলাভ আলোর বিকিরণ চোখের রেটিনার স্থায়ী ক্ষতি করে, যা ধীরে ধীরে অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে। এক্সরে রশ্মি, সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি যেমন তেজস্ক্রিয় ছড়ায়, তেমনি স্মার্টফোন থেকে নির্গত রঞ্জন রশ্মি রক্তের অনুচক্রিকাকে ভেঙে দেয় এবং গামা রশ্মি সরাসরি শরীরের নানান কোষ ও কলায় আঘাত হানে, পরিণতিতে ক্যান্সার-সহ নানাবিধ বংশগত ত্রুটি বিচ্যুতি বা মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।

আরও পড়ুন:

বৃটিশ একাডেমি এবং কলকাতার সল্টলেক ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ-এর যৌথ সমীক্ষায় জানা গিয়েছে, মারামারি, যৌন হেনস্থা-অত্যাচার, পর্ণগ্রাফি, সন্দেহবাতিক আচরণ, বিবাহ বর্হিভূত সম্পর্কের মতো কারণগুলির সঙ্গে গৃহকোণে হিংসা ছড়ানোর খেলায় স্মার্টফোনের ব্যবহার উত্তরোত্তর বাড়ছে। এখন অনেকেই ঘুম থেকে ওঠা থেকে গভীর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তুচ্ছাতিতুচ্ছ, অগভীর সোশ্যাল মিডিয়া কনটেন্টে ডুবে থাকে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা নাম দিয়েছেন ‘ব্রেন রট’, যার সহজ বাংলা হল ‘মস্তিষ্কে পচন’। ঘণ্টার পর ঘণ্টা রিলস, শর্ট ভিডিও, টিকটক বা নিরন্তর সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে করতে মূলত জেন-জি’র পড়ুয়াদের মস্তিষ্কের বৌদ্ধিক ক্ষমতা, মননশীলতা, মানবিক প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা পচন ধরা মস্তিষ্ক নিয়ে ঠাট্টা-তামাশা করছে, স্ট্যান্ড আপ কমেডি শো মাতাচ্ছে, সোশ্যাল মিডিয়াজাত ডিজিটাল ‘জাঙ্ক’ কনটেন্টে ডুবে থেকে নানারকম মানসিক বৈকল্য বা স্থবিরতা, যা ধীরে ধীরে মস্তিষ্ককে গ্রাস করছে। একে গভীরতর অসুখের ইঙ্গিতবাহী বলে মনে করছেন বিহেভেরিয়াল সায়েন্টিস্টদের একাংশ। তাই অহেতুক মোবাইলে বুঁদ না হয়ে বা ভিডিও গেম বা নেট দুনিয়ার হাতছানিতে ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষতি করে মোবাইলে ডুবে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন:

মুঠোফোন ছাত্র জীবনে অনেক রকম ক্ষতি করলেও জেট-যুগে মোবাইলের গুরুত্ব অনস্বীকার্য। এখন শিক্ষার্থীরা খুব সহজেই ইউটিউব থেকে তাদের অজানা অনেক রকম বিষয় জেনে নিতে পারে। আবার ক্লাসের বাইরেও শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু সমাধান করে নিতে পারে। তাই ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা’কে বন্ধুর মতো মিশে ওদের অসুবিধার কথা জানতে হবে। সন্তানকে সহানুভূতিশীল ও মানবিক করে গড়ে তুলতে হবে, যাতে নানাবিধ সমস্যার সমাধান, সমন্বয় সাধন ও সামগ্রিক সংযোগ স্থাপনে সক্ষম হয়। তাতে সেল্ফ কনফিডেন্স, সাহস ও নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাতেই অহেতুক নেশাগ্রস্তের মতো মোবাইল ব্যবহারের কুফল নিজেই বুঝতে পারবে। পরিশেষে বলি, শুধু সন্তানদেরকে উপদেশ দিলেই হবে না। অভিভাবকদেরকেও মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। তাই তো বলা হয়, আপনি আচরি ধর্ম অপরে শেখাও।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder