BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

উইলিয়াম কেরি প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজ: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:১০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:১০

মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

আরও পড়ুন:

নতুন পয়গাম: হুগলি জেলার শ্রীরামপুর শহরের হুগলি নদীর তীরে আট নম্বর উইলিয়াম কেরি রোডে উইলিয়াম কেরির স্মৃতি বিজড়িত শিক্ষালয় ‘শ্রীরামপুর কলেজ’ দেশ-বিদেশের পাশ্চাত্য শিক্ষার আদি প্রতিষ্ঠান। ১৮১৮ সালের ১৫ জুলাই উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়ম ওয়ার্ড নামে ত্রিরত্ন মিশনারির পুরোহিতদের উদ্ভবের অভিপ্রায়ে ভারতীয় খ্রিস্টানদের শিক্ষা দেওয়ার জন্য এই কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল, এখানে এশীয় খ্রিস্টান এবং অপরাপর যুবকদেরকে সমানভাবে প্রাচ্য বিদ্যা ও পাশ্চাত্য বিজ্ঞান পাঠদান করা।

আরও পড়ুন:

সেই সময়ে হিন্দু কলেজে ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা থাকলেও তা সামান্য ছিল। এই শিক্ষা ধনী শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছিল। সকল শ্রেণির শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য ব্যবস্থা বলবৎ ছিল না। উইলিয়াম কেরি ও তাঁর সহযোগীগণ সর্বসাধারণের জন্য একটি শিক্ষালয়ের আশু প্রয়োজন অনুভব করেন। তাঁরা স্বীয় অর্থ দ্বারা দেড় লক্ষ টাকা ব্যয়ে কলেজ ভবনটি তৈরি করেন। এটিই ছিল প্রথম ভারতের একমাত্র অসাম্প্রদায়িক কলেজ, যেখানে ধর্ম ও ধর্মনিরপেক্ষ বিষয় একই ছাদের নীচে স্থান পেয়েছে।

আরও পড়ুন:

৩৭ জন শিক্ষার্থী নিয়ে শ্রীরামপুর কলেজ-এর পঠন-পাঠন কার্যক্রম শুরু হয়। প্রথমে মিশন ভবনে ক্লাস হত। মেজর উইকেডি ভবনের নকশা তৈরি করলেন। অতঃপর লর্ড হেস্টিংস তা অনুমোদন দেন। ডেনমার্কের রাজা প্রদত্ত কারুকার্য খচিত লোহার গেট ও দোতলায় ওঠার জন্য মনোরম ডিজাইনের দুটি সিঁড়ি কলেজে আসে। ১৮২২ সালে রাজকীয় স্তম্ভ এবং অতি সুন্দর পোর্টিকো হুগলি নদীর পশ্চিম তীর বরাবর ডেনিশ সরকারের আর্থিক সাহায্যে সাত একর জমির ওপর দ্বিতল কলেজ ভবন নির্মাণ হয়।

আরও পড়ুন:

উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ডের সঙ্গে জন ম্যাক-সহ চারজন একত্রে উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে থাকেন। ১৮২৩ সালের ৭ মার্চ কলেজে উইলিয়াম ওয়ার্ডের মৃত্যু হয়। শ্রীরামপুরে ভয়াবহ বন্যার কবলে কলেজের ক্ষতি হয়। ১৮২৬ সালে মার্শম্যানকে ডেনিশ রাজার কাছে পাঠানো হয়। ১৮২৭ সালে ডেনিশ সরকার শ্রীরামপুর কলেজকে সম্মানজনক সনদ প্রদান করে, যার মান ইউরোপীয় কলেজের সমতুল্য হয়। একমাত্র শ্রীরামপুর কলেজই এশিয়ার মধ্যে প্রথম এই সম্মানের অধিকারী হয়।

আরও পড়ুন:

১৮৩৩ সালে উইলিয়াম কেরি উক্ত সনদ বলে কলেজের সংবিধান তৈরিতে মনোযোগী হন। উইলিয়াম কেরির জন্ম ইংল্যান্ডের নর্দাস্পটনশিয়ারের কাউস্ট্রিটাউ সেন্টারের অদূরে পার্লাসাপেরি শহরে ১৭৬১ সালের ১৭ আগস্ট। পিতা এডমন্ড কেরি, মাতা এলিজাবেথ উইলস, পিতামহ পিটার কেরি। পিতার পাঁচ সন্তান উইলিয়াম, কেরি, অ্যান, মেরি টমাস ও এলিজাবেথ।
শৈশবে পিতার তত্ত্বাবধানেই বিদ্যাচর্চা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যে গ্রিক, ল্যাটিন, গণিত ও ধর্মশাস্ত্রে অধ্যয়নে পারদর্শিতা লাভ করেন। দারিদ্র্যতা হেতু পড়াশোনা অসমাপ্ত করে কৃষিকাজে মনোনিবেশ করেন। পারিবারিক পেশা জুতো সেলাইয়ের কাজে সংযুক্ত হন।

আরও পড়ুন:

১৯৭৯ সালে সি.টি গোল্ডের দোকানে কর্মচারী নিয়োগ হন। ১৭৮১ সালের ১০ জুন কেরি ভরোথি প্ল্যাটার্ড-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭৮২ সালে নর্দাস্পাটনের ব্যাপটিস্ট মন্ডলীর পালক সংঘে যোগদান করেন। ১৭৮৩ সালের ৫ অক্টোবর জন রাইল্যান্ড কেরিকে ব্যাপস্টিক মতে দীক্ষা দেন। ১৭৮৫ সালে মোলটনের একটি স্কুলে শিক্ষক পদে নিয়োগ হন। তাঁর তিন সন্তানের নাম ফেলিক্স, উইলিয়াম ও পিটার। ১৭৮৯ সালে কেরি ধর্মযাজক বৃত্তি লাভ করেন। ১৭৯২ সালের ২ অক্টোবর ব্যাপস্টিক মিশনারি সোসাইটি সংগঠিত হয়। ১৭৯৩ সালের ১৩ জুন সপরিবারে কেরি ও টমাস ভারত সফরে আসেন। ১৭৯৪ সালে মালদহের মদনবাটি নীলকুঠিতে কেরি তত্ত্বাবধায়কের চাকরি নেন। ১৮০০ সালের ১০ জানুয়ারি খিদিরপুরের বাড়ি ত্যাগ করে হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থান করেন। ১৮০১ সালের ৪ মে কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মনোনীত হন।

আরও পড়ুন:

১৮০৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল-এর প্রতিষ্ঠা করেন। ১৮০৭ সালে পত্নী ডরোথির মৃত্যু হয়। ১৮০৮ সালে শালটরুম-কে দ্বিতীয় পত্নীর মর্যাদা দেন। ১৮০৯ সালে কাগজ ব্যবসায় মনোনিবেশ করেন। ১৮১১ সালে এশিয়াটিক রিসার্চ প্রকাশিত হয়। ১৮১৮ সালে দিকদর্পণ পত্রিকার প্রকাশক। ১৮২৮ সালে শ্রীরামপুর কলেজ থিওলজি বিভাগে সনদ লাভের শতবর্ষ পালিত হয়। ১৮২৯ সালে অভিশপ্ত সতীদাহ প্রথা নিবারণ আইনের তিনি খসড়া অনুবাদক ছিলেন। আমেরিকার ব্লাউন বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডক্টর অফ ডিভিনিটি’ উপাধি পান। ১৮৩৪ সালের ৯ জুন প্রখ্যাত শিক্ষাবিদ, বাংলা গদ্যরীতির প্রর্বতক পরলোকে পাড়ি দেন।

আরও পড়ুন:

শ্রীরামপুর শহরের কালিতলা বাসস্ট্যান্ডের বামদিকে পিয়ারলেস অফিসের পেছনের সমাধিস্থলে এই মহান ব্যক্তিত্বের মরদেহ সমাহিত করা হয়। তার মৃত্যুতে হুগলীর শ্রীরামপুর কলেজ কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে। ১৮৪৫ সালে ডেনিশ সরকারের অবলুপ্তি ও জন ম্যাকের মৃত্যুতে পুনরায় শ্রীরামপুর কলেজ জটিল সমস্যায় পড়ে। উল্লেখ্য, ১৮৫৭ সালে শ্রীরামপুর কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভে কৃতার্থ হয়। ১৮৮৩ সালে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির প্রেরণায় কলেজে ধর্মনিরপেক্ষতার অবসান হয়। সুতরাং কলেজটি প্রকৃতপক্ষে ধর্মভিত্তিক প্রতিষ্ঠানের রূপ নেয়। ১৮৮৩ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত কলেজে সংকট ঘনীভূত হয়।

আরও পড়ুন:

১৯০৬ সালে কলেজের নতুন অধ্যক্ষ হন জর্জ হাওয়েল। তাঁর প্রচেষ্টায় ১৯১০-১১ সালে কলেজের উন্নতি হয়। এসময় তিনি থিয়োলজি বিভাগ চালু করেন। এছাড়া সাহিত্য ও বিজ্ঞান বিভাগ দুটি পুনরায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়। ছাত্রাবাস ও ল্যাবরেটরি ভবন নির্মাণ হয়। শ্রীরামপুর কলেজ ‘বাংলার অক্সফোর্ড’ হিসেবে খ্যাতি লাভ করে।

আরও পড়ুন:

১৯১৫ সালে শ্রীরামপুর কলেজ থেকেই প্রথম ‘ব্যাচেলর অব ডিভিনিটি’ ডিগ্রি দেওয়া হয়। ১৯১৮ সালে ‘স্যাডলার কমিশন’ শ্রীরামপুর কলেজ সম্পর্কে প্রশংসামূলক রিপোর্ট পেশ করে।
১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে শ্রীরামপুর কলেজের বিজ্ঞান বিভাগ স্নাতক স্তরে উন্নীত হয়। এসময় খ্যাতনামা অধ্যাপকগণ হলেন বীরেন ঘোষাল, হরিপদ শাস্ত্রী, রাধারমণ গাঙ্গুলী, কালীকৃষ্ণ মুখার্জী, এম.এন বিশ্বাস প্রমুখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় শ্রীরামপুর কলেজ ক্যাম্পাস ভবন মিলিটারি হাসপাতাল করার উদ্দেশ্যে সরকার এর নিয়ন্ত্রণ হাতে নেয়।

আরও পড়ুন:

পাঠাগারের সিংহভাগ অংশ স্থানান্তর করা হয় চন্দননগরে। ১৯৪৩ সালে কলেজ ৮ জন ছাত্রী-সহ উচ্চ মাধ্যমিকের কলা বিভাগ চালু করে। শ্রীরামপুর কলেজের স্বর্ণযুগের পত্তন হয় ১৯৪৬ সালে কলেজটির সরকার-মুক্ত হওয়ার সিদ্ধান্তে। ১৯৪৭ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন। ১৯৫৭ সালে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ১০৫২। ১৯৬১ সালে শ্রীরামপুর কলেজে মহা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উইলিয়াম কেরির দ্বি-শত জন্মবার্ষিকী পালিত হয়। ভারতে উইলিয়াম কেরির আগমনের দুইশত বছর এবং শ্রীরামপুর কলেজের ১৭৪ বছর পূর্তি উৎযাপন মহাসমারহে পালন করা হয় ১৯৯২ সালে। ভারত সরকার স্মারকচিহ্ন হিসেবে ১৯৯৩ সালে বিশেষ ডাক টিকিট প্রকাশ করে। বর্তমানে শ্রীরামপুর কলেজে ২২৭৭ জন পড়ুয়া, ৭৯ জন অধ্যাপক এবং ৩০ জন শিক্ষাকর্মী আছেন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder