BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

সালাহ্ উদ্দিন আইয়ুবীর জেরুসালেম পুনরুদ্ধার

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১১:১৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১১:১৭

মোহাম্মদ সলিমুল্লাহ

আরও পড়ুন:

১১৮৭ সালের ২ অক্টোবর সুলতান সালাহ্ উদ্দিন আইয়ুবী জেরুসালেম পুনরুদ্ধার করেন। কিংবদন্তী সেই ইতিহাস আমাদের সকলেরই কম-বেশি জানা। কিন্তু যুদ্ধের পর ক্রুসেডার খ্রিস্টানরা পরস্পরের প্রতি যে হৃদয়বিদারক আচরণ করেছিল- তা কি জানেন? তারা এই ইতিহাস চেপে যায়।

আরও পড়ুন:

পূর্বকথা- ১০৯৯ সালের ১৫ এপ্রিল ক্রুসেডাররা জেরুসালেম দখল করতে সক্ষম হয়। তারপর তারা যেখানে যাকে পেয়েছে, তাকেই কেটে টুকরো টুকরো করেছে। রেমন্ড এজিলেস নামে এক প্রত্যক্ষদর্শী উল্লেখ করেন- “মসজিদের বারান্দায় হাঁটু পরিমাণ রক্ত জমেছিল এবং তা ঘোড়ার লাগাম পর্যন্ত স্পর্শ করেছিল”।

আরও পড়ুন:

মুসলিমদের অনুরূপ ভাগ্যবরণ করতে হয় ইহুদীদেরও। অতীত রীতি অনুসরণে ইহুদী প্রবীণরা নগরীর সমস্ত ইহুদীকে প্রধান সিনাগগে জড়ো হয়ে প্রার্থনায় নিমগ্ন হতে নির্দেশ দেন। তারা ক্রুসেডারদের কাছে তেমন আচরণ প্রত্যাশা করেছিল, যেমনটি বিজয়ী মুসলিমরা করে থাকে। কিন্তু এটা ছিল এক প্রাণঘাতী ভুল।
ধর্মোন্মাদ খ্রিস্টানরা সিনাগগের চতুর্দিক ঘিরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। একটি শিশুও যেন পালিয়ে যেতে না পারে- সেদিকে কড়া নজর রাখে। ফলে হাজার হাজার ইহুদী নর-নারী, শিশু-বৃদ্ধ জীবন্ত পুড়ে মারা যায়। এই কৃতকর্মের জন্য ২০০০ সালের ১২ মার্চ ভ্যাটিকানের পোপ ইহুদীদের কাছে ক্ষমা চেয়েছিলেন।

আরও পড়ুন:

যুদ্ধের কাহিনী- ১১৮৭ সালের ২০ সেপ্টেম্বর সালাহ্ উদ্দিন আইয়ুবী জেরুসালেম অবরোধ করেন। তার তীরন্দাজরা রামপার্ট দিয়ে একনাগড়ে তীর নিক্ষেপ করে ক্রুসেডারদের অস্থির অবস্থায় রাখে। এরই মাঝে বেলফ্রাই দিয়ে দুর্গের দেওয়াল অতিক্রম করার চেষ্টা চলতে থাকে, কিন্তু ৬ দিন পর্যন্ত তা সফল হয়নি।
২৬ সেপ্টেম্বর সালাহ্ উদ্দিন তার সেনাদের অবস্থান মাউন্ট অব অলিভ-এ উঁচু পাহাড়ে স্থানান্তর করেন। এদিক দিয়ে দুর্গের কোনো গেট না থাকায় ক্রুসেডারদের তৎপরতার সুযোগ ছিল না। মুসলিমরা এখান থেকে সিজ ইঞ্জিন, ক্যাটাপল্ট, ম্যাঙ্গনেল, পেট্রারি, গ্রীক ফায়ার ও তীর-ধনুক দিয়ে নিরবচ্ছিন্ন আঘাত করতে থাকেন।

আরও পড়ুন:

এদিকে, মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেডে অংশগ্রহণের জন্য শহরে বিপুল পারিশ্রমিক ঘোষণা করা হয়, কিন্তু কেউ এগিয়ে আসেনি। পাদ্রিরা খালি পায়ে মিছিল শুরু করেন। নারীরা মাউন্ট ক্যালভারি’তে উঠে তাদের শিশুদের চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দেন এবং ঠাণ্ডা পানিতে গলা সমান পানিতে দাঁড় করিয়ে রাখেন। কিন্তু কিছুই কাজে আসেনি।

আরও পড়ুন:

ফলাফল- ৩ দিনের ক্রমাগত আঘাতে ২৯ সেপ্টেম্বর দুর্গ প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে। হতাশায় নিমজ্জিত সৈন্যরা মুসলিম বাহিনীকে আর প্রতিহত করতে পারেনি। নিরুপায় সেনাপতি বালিয়ান আত্মসমর্পণ প্রস্তাব করেন। সালাহ্ উদ্দিন আইয়ুবী জবাব দেন, তিনি যুদ্ধ করে শহর দখল করেছেন। সুতরাং, পরাজিতদের নিঃশর্ত আত্মসমর্পণ গ্রহণ করবেন। এসময় দুর্গের দেওয়ালে মুসলিমরা পতাকা তুলতে গেলে ক্রুসেডাররা তা প্রতিহত করে। সালাহ্ উদ্দিন আইয়ুবী সেদিকে বালিয়ানের দৃষ্টি আকর্ষণ করেন। বালিয়ান বাইতুল মুকাদ্দাস ধ্বংস, শহরের সকল মুসলিমকে সপরিবারে হত্যা, ৫ হাজার মুসলিম দাসকে হত্যা এবং শহরের সমস্ত সম্পদ পুড়িয়ে দেয়ার হুমকি দেন।
ক্ষিপ্ত সালাহ্ উদ্দিন আইয়ুবী প্রত্যেক ক্রুসেডার পুরুষদের উপর দশ, নারীদের পাঁচ ও শিশুদের উপর দুই দিনার করে মুক্তিপণ আরোপ করেন এবং যারা তা পরিশোধ করবে না, তারা দাস হয়ে থাকবে- এই ঘোষণা করেন। এপর্যায়ে বালিয়ানের সুর নরম হয়। তার অনুনয়ের পর ৩০ হাজার দিনার ক্ষতিপূরণের বিনিময়ে সকল ক্রুসেডারকে মুক্তি দেয়া হয়।
ক্রুসেডাররা ২ অক্টোবর আত্মসমর্পণ করে। ১০৯৯ সালে তারা এই শহর দখল করে ইতিহাসে অন্যতম বৃহৎ রক্তবন্যা বইয়ে দিয়েছিল; আজ তার কোনো প্রতিশোধ নেয়া হল না। ৫ হাজার মুসলিম বন্দী দাসকে মুক্ত করা হল। আর, ‘ডোম অফ দ্য রক’ এর উপর থেকে ক্রুসেডারদের স্থাপিত স্বর্ণের ক্রসটি নামান হয়।
ক্রুসেডের প্রতি উদ্দীপনা সৃষ্টির জন্য বাইজেন্টাইন রানি শহরে অবস্থান করছিলেন। তার রেটিনিউ ও সহযোগীদের নিয়ে শহর ত্যাগ করার অনুমতি দেয়া হয়। নাবলুসে বন্দী জেরুসালেমের রাজা গাই অব লুজিনানের স্ত্রী রাণী সিবিলা-কে তার স্বামীর সাথে দেখা করার নিরাপদ পথ করে দেয়া হয়। স্থানীয় খ্রিস্টানদের শহরে থাকার অনুমতি দেয়া হয়।
ক্রুসেডাররা কপটিকদের জেরুসালেমে প্রবেশ করতে দিত না। সালাহ্ উদ্দিন আইয়ুবী তাদের প্রবেশের অনুমতি দেন। কপটিক উপাসনালয়গুলো ক্রুসেডাররা চার্চে পরিণত করেছিল; সেগুলো কপটিকদের ফিরিয়ে দেয়া হয়। সকল অঞ্চলের ও মতাদর্শের খ্রিস্টানদের বিনাশুল্কে জেরুসালেম পরিদর্শন করার অনুমতি দেয়া হয়।

আরও পড়ুন:

খ্রিস্টানরা ধরে নিয়েছিল যে, জেরুসালেমে ক্রুসেডের কেন্দ্রবিন্দু- চার্চ অফ দ্য হোলি সেপুলচার ধ্বংস করা হবে। তারা ঐ চার্চ খালি করে ফেলেন ও বন্ধ করে দেন। কিন্তু সালাহ্ উদ্দিন আইয়ুবী হযরত উমর (রাঃ) এর আদর্শ অনুসরণ করেন। বাইজেন্টাইন সম্রাট আইজ্যাক এঞ্জেলাস সালাহ্ উদ্দিন আইয়ুবীকে পত্র পাঠিয়ে অভিনন্দন জানান।

আরও পড়ুন:

খ্রিস্টানদের দুর্দশা- শরণার্থী খ্রিস্টানরা টায়ার-এ চলে যান। কিন্তু সেখানকার ক্রুসেডার শাসক কনরাড শুধু যুদ্ধ করতে সক্ষম পুরুষদের গ্রহণ করেন এবং অবশিষ্টদের ক্রুসেডারদের নিয়ন্ত্রণাধীন ত্রিপোলি কাউন্টিতে চলে যেতে আদেশ দেন। তারা ত্রিপোলিতে পৌঁছলে ক্রুসেডাররা তাদের সমুদয় সম্পদ লুঠ করে এবং তাদেরকে তাড়িয়ে দেয়।

আরও পড়ুন:

নিরুপায় খ্রিস্টানরা কেউ আর্মেনিয়া, কেউ এন্টিওক যান এবং কেউ-বা জেরুসালেমে ফিরে যান। অনেকে আলেকজান্দ্রিয়ায় পালিয়ে যান। আলেকজান্দ্রিয়ার মুসলিমরা তাদের আশ্রয় দেন। ১১৮৮ সালে মার্চ মাসে ইতালীর পিসা, জেনোয়া ও ভেনিস থেকে আলেকজান্দ্রিয়ায় বাণিজ্য জাহাজ এলে তারা তাতে আরোহন করতে যান। কিন্তু শরণার্থীদের অর্থ না থাকায় জাহাজের ক্যাপ্টেনরা তাঁদের তুলতে অস্বীকার করে। তখন আলেকজান্দ্রিয়ার আইয়ুবী গভর্নর ঐ শরণার্থীদের জাহাজে গ্রহণ ও তাঁদের প্রতি সু-আচরণের শর্তে বিনাশুল্কে জাহাজ ছেড়ে যাওয়ার অনুমতি দেন। ফলে, দরিদ্র শরণার্থীরা বিনা খরচে ইতালি পৌঁছাতে পারেন।

আরও পড়ুন:

৩য় ক্রুসেডের সূচনা- ইউরোপে পোপ অষ্টম গ্রেগরি ২৯ অক্টোবর ৩য় ক্রুসেডের আদেশ জারি করেন। ক্রুসেডের ব্যয় সংগ্রহের জন্য ইংল্যান্ড ও ফ্রান্সে Saladin Tithe নামে নতুন কর উত্তোলন করা শুরু হয়। ১১৮৯ সালে ইংল্যান্ডের রিচার্ড-১, ফ্রান্সের ফিলিপ-২ ও রোমান সম্রাট ফ্রেডরিক-১ এর নেতৃত্বে তৃতীয় ক্রুসেড এগিয়ে আসে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder