BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

বঙ্গভঙ্গ আন্দোলনে রজনীকান্তের গান

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:২৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:২৯

ডাঃ শামসুল হক

আরও পড়ুন:

বাংলা এবং সংস্কৃত উভয় ভাষাতেই কবিতা লিখতেন তিনি। পরে সেইসব কবিতাগুচ্ছকে গানে রূপান্তরিত করে সকলের কাছে পরিবেশন করাও প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তাঁর। আর তিনি একা নন, সেই গান আবার বিভিন্ন শিল্পীর কণ্ঠের জাদুতে মোহময় হয়ে উঠত। একটা সময় তো তাঁর গান হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলনের মূল অনুপ্রেরণা। তিনি এই বাংলার প্রথিতযশা কবি রজনীকান্ত সেন। ১৮৬৫ সালের ২৬ জুলাই তাঁর জন্ম পাবনা জেলার ভঙাবাড়ির সেন পরিবারে। তাঁর বাবা গুরুপ্রসাদ সেন‌ও কবি ছিলেন। কাব্যের প্রতি প্রবল অনুরাগ ছিল তাঁর মায়ের‌ও। তাই বাবা-মায়ের নিখাদ অনুপ্রেরণাই তাঁকে তাঁর ঈপ্সিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তাঁর অত্যন্ত কাছের‌ই এক শিল্পী বন্ধু তারকেশ্বর চক্রবর্তীও এ বিষয়ে তাঁকে প্রচুর সাহায্য করেছিলেন।

আরও পড়ুন:

গ্রামের স্কুলে প্রাথমিক পর্বের লেখাপড়া শেষ করার পর তাঁকে ভর্তি করা হয় বোয়ালিয়া জেলা স্কুলে। সেখান থেকে আবার জেনকিন্স স্কুলে। সেই স্কুল থেকেই ১৮৮৩ সালে দ্বিতীয় বিভাগে এনট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ১৮৮৫ সালে বাংলাদেশের রাজশাহী কলেজ থেকে এফ.এ পাশ করেন। তারপর কলকাতা এসে ভর্তি হন সিটি কলেজে। এখান থেকেই স্নাতক হন ১৮৮৯ সালে। তাঁর পড়াশোনা পর্ব এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি। তারপর আইন কলেজেও ভর্তি হন এবং একসময় আইনের ডিগ্রি নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন রজনীকান্ত সেন।‌

আরও পড়ুন:

রাজশাহী কোর্টে আইনজীবী হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। অল্পদিনের মধ্যে প্রতিষ্ঠালাভ‌ও করেন। কিন্তু যখন তাঁর নিজ পেশার প্রতি সময় দেওয়ার কথা, ঠিক তখনই তিনি পেশাগত দিকের প্রতি অনীহা দেখাতে শুরু করেন। সেইসময় চঞ্চল মন তাঁর ছুটে চলত তাঁর‌ই সাজানো গোছানো কাব্য সংসারের‌ দিকে। ফলে ঘটনা যা ঘটার ঘটেও ছিল তাই। আইন ব্যবসার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং একসময় সেই পেশা থেকে সরে আসতে একটুও দ্বিধা করেননি।

আরও পড়ুন:

তবে সেইসময় কবি রজনীকান্ত সেন এমনই একটা কাজের কাজ করেছিলেন, যা মানুষ মনে রেখেছেন আজ‌ও। সাহিত্য সেবার পাশাপাশি গ্রামের নিরক্ষর এবং অসহায় মহিলাদের নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করেছিলেন তিনি। শিক্ষা-দীক্ষায় পিছিয়েপড়া মেয়েদের সুশিক্ষার জন্য চালিয়ে গিয়েছিলেন আপসহীন সংগ্রাম‌‌। মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজ ও সংসারের জন্য কিছু একটা করুক, সেই ইচ্ছেটাও তখন ভীষণভাবে পেয়ে বসেছিল তাঁকে। তাই সেই সময় অসহায় মেয়েদের জন্য পথে নামতে বাধ্য হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

ইতিমধ্যে বঙ্গভঙ্গ আন্দোলনের মূল স্রোতে দেশ উত্তাল হয়ে উঠলে ঝাঁপিয়ে পড়েছিলেন রজনীকান্ত সেন। ৭ আগস্ট ১৯০৫ কলকাতার টাউন হলে সেই বিষয়ের উপর ভিত্তি করে তাঁর‌ই উদ্যোগে এক জনসভার‌ আয়োজন করা হয়েছিল। বিদেশি পণ্য বর্জন এবং সেই সঙ্গে স্বদেশে প্রস্তুত জিনিসপত্র গ্রহণের জন্য সকলকে আবেদন জানানো হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে তেমন সফলতা দেখা না গেলেও আস্তে আস্তে মিলেছিল ভালো ফলাফল‌। কিন্তু তবুও সেই প্রয়াসকে একশো শতাংশ সফল করার জন্য কলম‌ ধরেছিলেন তিনি। ‌লিখেছিলেন –
”মায়ের দেওয়া মোটা কাপড় / মাথায় তুলে নে রে ভাই, / দীন দুখীনি মা যে তোদের /
তার বেশি আর সাধ্য নাই”।

আরও পড়ুন:

এই কালজয়ী কবিতাকেই দেওয়া হয়েছিল গানের রূপ। পথে প্রান্তরে গাওয়া হয়েছিল সেই গান। অল্প দিনের মধ্যেই চতুর্দিকে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর‌ই স্বদেশী দ্রব্য সামগ্রীর প্রতি মানুষের আকর্ষণ‌ও বেড়ে গিয়েছিল বহুগুণ। সেই গান এবং কবিতার‌ দৌলতে তখন কবি রজনীকান্ত সেন‌ও পল্লিকবি থেকে রূপান্তরিত হয়েছিলেন জাতীয় কবি হিসেবে। একটা সময় তিনি আবার হয়ে উঠেছিলেন কান্ত কবি‌ও।

আরও পড়ুন:

১৯০৯ সালে কবি আক্রান্ত হন কণ্ঠনালীর প্রদাহ জনিত রোগে। সেই বছরের ১০ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। চলে অনেক পরীক্ষা নিরীক্ষাও। অবশেষে জানা যায় তিনি ল্যারিঙ্কস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ১৯১০ সালের ১০ ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ট্রাকিওটোমি অপারেশন করা হয়। তখন কবি সাময়িক আরোগ্য লাভ করলেও হারিয়ে যায় তাঁর বাকশক্তি। আর এইভাবে চলতে চলতে ওই বছরের‌ই ১৩ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নেন কিংবদন্তি কবি রজনীকান্ত সেন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder