BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

স্বামী মরলেও সতীন জব্দে খুশি, মাচাদোর নোবেল জয়ে ডগমগ ট্রাম্প

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৮

লটারি লাগলো না। অনেক তদবির করেও শেষমেষ শিকে ছিঁড়ল না। টাইমিংয়ের গণ্ডগোলে কান ঘেঁষে বেরিয়ে গেল ইয়ে-টা। একটুস খানির জন্য ফসকে গেল। ধুত্তেরিকা, এক পৌষে তো আর শীত পালায় না। চিরদিন কাহারো সমান নাহি যায়। নো চিন্তা, ডু ফূর্তি। আসছে বছর আবার হবে। ঠিক ধরেছেন, বলছি বাহুবলী প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের কথা। কলার তুলে, বুক ফুলিয়ে তিনি দাবি করছিলেন, ৭টা যুদ্ধ নাকি থামিয়েছেন। ক্ষমতায় এসেছেন বড়জোর ৮ মাস হবে। এর মধ্যে সাতে সপ্তবাণ কোথায় ছুড়লেন? বাতপতাকাও নির্বিকার। আমরা না হয় তৃতীয় বিশ্বের প্রান্তিক নাগরিক। আমাদের শক্তিশালী টাওয়ার নেই। স্যাটেলাইট অত তেজালো নয়। অকপটে স্বীকার করি, আমাদের ইসরো ওদের নাসার ধারেকাছেও যায় না। কিন্তু তাই বলে আমরা কিন্তু নেহাত ঘাসে মুখ দিয়ে চলি না। অংক তো কিছুতেই মিলছে না স্যার। আপনি ভাবছিলেন, মেলাবেন তিনি মেলাবেন। কিন্তু গোঁজামিলে উত্তর মেলে না। দুয়ে দুয়ে চার না বুঝলে কার বাপের সাধ্যি আপনাকে বোঝাবে।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছিলেন, এবার নির্ঘাত তিনি শান্তিতে নোবেল পাবেন। ওবামা কোন যুদ্ধ না থামিয়ে, থুড়ি, তার থেকেও বলা ভাল কিছুই না করে ফোকটাই নোবেল পকেটে পুরে নিলেন। আর লাটসাহেব ট্রাম্প নোবেলের জন্য কত কসরত করছেন, তবু মাধুরীর মতো অধরাই রয়ে গেল কেন? এই লক্ষ ডলারের কথা কে কাকে শুধাবে? গতবার তিনি পিয়ংইয়ংয়ের জং ছাড়ানোর ব্রত নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে দু-দফা বৈঠক করেছিলেন। একবার সিঙ্গাপুরে, আরেকবার ভিয়েতনামে। বলেছিলেন, বিশ্ববাসীকে ঘুম পাড়ানি আশ্বাস দিয়ে বলেছিলেন, এবার সবাই নিশ্চিন্তে ঘুমাও। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র-মুক্ত করার চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছি।

আরও পড়ুন:

কিন্তু পরে গোপন সূত্রে জানা যায়, ট্রাম্প নতজানু হয়েও কিম জংয়ের জং ছাড়াতে পারেননি। ট্রাম্পের কথায় চিঁড়ে ভেজেনি। ট্রাম্প বাবাজী হাড়ে হাড়ে টের পেয়েছিলেন, কিম ইজ কিং। কারণ, তার জোড়া বুদ্ধিদাতা হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনীতিতে নবাগত ট্রাম্প তো এদের কাছে কাল কা যোগী। বর্তমান বিশ্বে সবথেকে দীর্ঘমেয়াদি শাসক হয়েও পুতিন এখনও নোবেল পাননি। তবে পুতিন অবশ্য নোবেলের জন্য স্বপ্নও দেখেননি বা কারো কাছে আবদার কিংবা বায়না করেননি। কারো হাতে-পায়ে ধরে বলেননি যে, তোরা যে যা বলিস ভাই, আমার নোবেল পুরস্কার চাই। ট্রাম্প কিন্তু নোবেলের জন্য অনেক সাধ এবং সাধনা করেছিলেন।

আরও পড়ুন:

কিন্তু তিনি এমনই বুদ্ধু যে, একটাও যুদ্ধ না থামিয়েও দিব্যি বলছেন, ৭টা যুদ্ধ বন্ধ করেছেন। গোয়েবলসীয় ফর্মূলায় এমন ডাহা মিথ্যে কথা বলে তিনি কীভাবে নোবেল পাবেন – এটা তার ঘিলু-বিজ্ঞানে ঢোকেনি। গাজায় টানা দু-বছর ধরে মৃত্যুমিছিল চলছে। লেবানন, সিরিয়াতে এখনও কার্যত যুদ্ধ চলছে। এসব দেশে বহুমুখী যুদ্ধে নিত্যদিন পশু-পাখির মতো মরছে নিরপরাধ মানুষ। ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধও তুঙ্গে। অথচ ট্রাম্প বলছেন তিনি ৭টা যুদ্ধ থামিয়েছেন। এ তো পৃথিবীর সপ্তম আশ্চর্যকেও লজ্জায় ফেলে দেবে দেখছি।

আরও পড়ুন:

বাস্তবে দেখা যাচ্ছে, এসব যুদ্ধ থামাতে তার বিন্দুমাত্র সদিচ্ছা দেখা যায়নি। কারণ, যুদ্ধ বন্ধ হলে পশ্চিমা অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তো ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কান ধরে নামিয়ে দেবে। অগত্যা মার্কিন মুলুকে যে-ই ক্ষমতায় আসুক, তাকে অন্তত ছদ্মবেশি যুদ্ধবাজ সাজতে হবে। বেসুরে হলেও গান-লবির জয়-গান গাইতেই হবে। গান-লবিকে সন্তুষ্ট করতেই হবে। এই তোষণ নীতি থেকে মুখ ফেরালে প্রেসিডেন্টের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে স্ট্রং গান-লবি। তাই শান্তি চাইলেও বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? কার এত স্পর্ধা আছে?

আরও পড়ুন:

মার্কিন মুলুকে রয়েছে মহাশক্তিশালী দাবাং গ্রুপ। যার পোশাকি নাম ‘আইপ্যাক’। আদতে এটা ইহুদি-মার্কিন লবি। হোয়াইট হাউস থেকে ওভাল অফিস – সর্বত্র এদের প্রতাপ ও দাপট। হোয়াইট হাউসের পাসওয়ার্ড একমাত্র এরাই জানে। কীভাবে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হতে হবে, সে ফুসমন্তর এই লবির মুখস্ত। তাই ট্রাম্প যতই রথী-মহারথী হন না কেন, এদের কাছে তার টিকি বন্ধক রাখা আছে। বেশি বেগরবাঁই করলে হড়কে দেবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে কেনেডির মতো ফটো হয়ে দেওয়ালে লটকে যেতে হবে।

আরও পড়ুন:

active-image
যাহোক, এবারের মতো ট্রাম্প নোবেল পেলন না। পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্পের দুধের স্বাদ যেন ঘোলে মিটল। প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দিয়ে নোবেল পকেটায় নমঃ করলেও ট্রাম্প এতে খুশি। শুধু খুশি নয়; বরং খুশিতে ডগমগ। কারণ, মাচাদো তার প্রাপ্ত এই পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন। দ্বিতীয়ত, মাচাদো হলেন আমেরিকা এবং ইসরাইলপন্থী।

আরও পড়ুন:

লাতিন আমেরিকার দেশগুলো বরাবরই মূল আমেরিকার ঘোরতর বিরোধী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবার কট্টর মার্কিন ও ট্রাম্প বিরোধী। তাই শত্রুর শত্রু বন্ধু ফর্মূলায় মাচাদো হলেন ট্রাম্পের মিত্র। ট্রাম্প আবার সুন্দরী মহিলাদের ভক্ত। সে অবশ্য অন্য প্রসঙ্গ। যাহোক, মাদুরোর চ্যাটা গোটাতে ট্রাম্পের ভরসা এখন মাচাদো। তাই নিজের নাক কেটে অপরের যাত্রা করতে অর্থাৎ মাদুরোর মাদুর কেড়ে নিতে মরিয়া ট্রাম্প সম্প্রতি সেদেশে অভ্যুত্থানের চেষ্টা করেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাদুরো। ট্রাম্প এটা শুধু স্বীকারই করেননি; বরং সদর্পে সগর্বে দাবি করে এর কৃতিত্বও নিয়েছেন। যাক, ট্রাম্প নিজে নোবেল না পেলেও দুঃখ নেই, মাচাদো পেয়েছেন মানে মাদুরোর গুসসা একধাক্কায় অনেকটাই বেড়েছে নিশ্চিত। এটাই ট্রাম্পের পরম প্রাপ্তি। স্বামী মরলেও ক্ষতি নেই, সতীনকে তো জব্দ হয়েছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder