BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

ভাবতে হবে বৈকি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:১১

ব্যতিক্রম ব্যতিরেকে বলছি। কুরআন নিয়ে ছেলেখেলা বন্ধ হোক। ফেসবুকে মাঝে মধ্যেই একটা লেখা পায়চারি করে। সেখানে বলা হয়, অমুক সূরা এতবার পড়লে বা তিলাওয়াত করলে এতবার কুরআন খতমের সাওয়াব পাওয়া যায়। অথবা রাতে ঘুমানোর আগে অমুক সূরা এতবার পড়ে বিছানায় গেলে নাকি সারা রাত কুরআন তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। অমুক দুয়া, দরুদ এতবার পড়লে বিপদ বা বালা মুসিবত দূর হয়।
বন্ধুগণ, কুরআন এভাবে তিলাওয়াত বা খতম করার জন্য আসেনি। কুরআন তথাকথিত অর্থে আর পাঁচটার মতো তথাকথিত অর্থে কেবল ধর্মগ্রন্থ নয়। কুরআন হল পূর্ণাঙ্গ জীবনবিধান। বিশ্ব মানবতার মুক্তির দিশা। কুরআন অধ্যয়ন করে তার মানে-মতলব উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং নিজেদের জীবনে সেইমতো আমল করতে হবে। অনুবাদ না পড়ে, মানে না বুঝে কেবলমাত্র তিলাওয়াত বা খতম করার মধ্যে হয়ত কিছু সওয়াব আছে, কিন্তু খুব বেশি কল্যাণ নেই। এভাবে কুরআনের হক আদায় হতে পারে না।
এই পদ্ধতি আসলে মুসলমানদেরকে কুরআন তথা সঠিক ইসলাম থেকে গাফেল বা গুমরাহ করে রাখার জন্য ইহুদি-খ্রিস্টানদের আমদানি করা টোটকা। দুঃখের হলেও সত্যি যে, কিছু মুরুব্বী, বুজুর্গ, আলেম, মাওলানা, ওয়াজিন, পীর-দরবেশ এই তত্ত্ব কায়মনোবাক্যে মেনে নিয়েছেন এবং তাদের অনুগামীদেরকে ভয় দেখাচ্ছেন যে, আল্লাহর কুরআন মাতৃভাষায় বুঝতে চেষ্টা করা ঠিক নয়। সহীহ উচ্চারণ-সহ আরবি কুরআন পড়তে হবে। নিজের ভাষায় পড়ে মানে বোঝার চেষ্টা করতে গিয়ে বিন্দুমাত্র ভুল-ত্রুটি হয়ে গেলে মারাত্মক গুনাহ হয়ে যাবে। তাই মানে না বুঝে দুলে দুলে কেবল তিলাওয়াত করতে থাকে, অক্ষরে অক্ষরে নেকী।
অথচ আল্লাহ বলেছেন, তিনি যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন সেইসব জনজাতির মাতৃভাষায়, যাতে তারা আল্লাহর বাণী সহজে বুঝতে পারে। কুরআন ছাড়া আর যে তিনটি ঐশী কিতাবের নাম জানা যায় – তাওরাত, যাবুর, ইনজীল কোনোটাই আরবি ভাষায় নাযিল হয়নি। আসল কথা হল আমআদমি কুরআন বুঝে ফেললে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করবে, হুজুরদের ভুল ধরবে। তখন আল্লাহওয়ালা সেজে থাকা এইসব বাবাজীদের কেরামতি বা ক্যারিশমা খতম হয়ে যাবে। ওনাদের বিনা পুঁজির কারবার লাটে উঠে যাবে।
তবে এটা অনস্বীকার্য যে, নিঃসন্দেহে ওনারা কুরআনকে খুবই সম্মান করেন, পবিত্র ঐশী গ্রন্থ বলে মনে করেন। তাই পাছে কেউ না-পাক অবস্থায় স্পর্শ না করে ফেলে, সেজন্য ঘরের উঁচু জায়গায় রেখে দেন মহাবিশ্বের মহাবিস্ময় আল কুরআনকে। মাঝে মধ্যে নিয়ম করে তিলাওয়াত করেন এবং রেহেলের ওপর রেখে সুন্দর গেলাফে মুড়ে বা বাক্সে ভরে স্নেহভরে চুম্বন করে রেখে দেন।
অনেকে বলেন, কুরআন হাতে নিলে সাওয়াব, স্পর্শ করলে সাওয়াব, চুমা দিলে সাওয়াব, দেখলে সাওয়াব, পড়লে সাওয়াব, প্রতিটা হরফে সাওয়াব বা নেকী আছে। অর্থাৎ কুরআনকে আমরা সওয়াবের খনি বা ভান্ডার হিসাবেই ভাবতে অভ্যস্ত। অথচ কুরআন নিজে দাবি করছে, আমি এসেছি হেদায়াতের জন্য। নেকী বা সাওয়াব তো এমনিতেই হবে। যেমন গরু পোষা হয় মূলত দুধের জন্য, গোবর বা ঘুঁটে তো এমনিই পাওয়া যাবে। ঘুঁটে বা জ্বালানির জন্য কেউ গরু পোষে না।
আমরা হতভাগার দল কুরআনকে দৈনন্দিন জীবনে প্রয়োগের কথা ভাবি না। কুরআনকে আমরা পানি পড়া, তেল পড়া, জ্বীন-ভূত তাড়াতে, ভিটের দোষ কাটাতে, ঘর বন্দনা করতে, জাদু টোনা, বশীকরণ, ঝাড়ফুঁক তুকতাক, তাবিজ-তুমার, কবজ করতে ব্যবহার করছি। এসব নিয়ে রীতিমত রমরমা ধান্দা ফেঁদে বসছেন অনেকে। তাদের এলাহী ব্যাপার। অথচ কুরআনকে নিয়ে এমন বিজনেস করার ছাড়পত্র আল্লাহ দেননি। তাই কুরআনকে নিয়ে এমন ব্যবসা কোনো নবী, রাসূল বা সাহাবা করেননি। ওনারা ছিলেন চলমান কুরআন। কুরআনের গাইডলাইন মেনে চলে দেখিয়ে দিয়ে গেছেন। কুরআনকে তাঁরা রোডম্যাপ হিসাবে ব্যবহার করেছেন।
কুরআনকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করা হতে থাকলে আল্লাহ যে উদ্যেশ্যে কুরআন পাঠিয়েছেন, সেই লক্ষ্য কস্মিনকালেও পূরণ হবে না। আর এই ব্যর্থতার জন্য আমরা মুসলমানরাই দায়ী। কাল কেয়ামতে এর জন্য আমাদেরকে কাঠগড়ায় তোলা হবে এবং কঠিনতম সাজা পেতে হবে।
আমাদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কুরআন যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামীন পাঠিয়েছেন, আমরা তাকে বাতিল বা খারিজ করে দিচ্ছি। তাহলে আমরা আল্লাহর কেমন বান্দাহ? আমরা কেমন মুসলমান? অবিলম্বে এই ধৃষ্টতার অবসান হওয়া উচিৎ।
পৃথিবীতে এমন কোনো বই, পুস্তক, পত্র-পত্রিকা, ম্যাগাজিন, সংবাদপত্র নেই – যেগুলো কোনো মানুষ না বুঝেই পড়ে। একমাত্র ব্যতিক্রম মহাগ্রন্থ কুরআন। এখানে ভাবার বিষয় হল, আমরা প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে জমি বাড়ির দলিল, পর্চা, খতিয়ান, মিউটেশন, ব্যাংকের হিসাব-নিকাশ, ট্যাক্স, শেয়ার বাজার, সরকারি বাজেট ইত্যাদি কতকিছু জটিল বিষয় অক্ষরে অক্ষরে বুঝে নিই, অথচ কুরআনের ক্ষেত্রে অজুহাত দেখাই যে, আরবি একটা বিদেশী ভাষা, কীভাবে ব্যাকরণসম্মত উপায়ে মানে বুঝব? ভুল-ভ্রান্তি হলে তো আল্লাহর সঙ্গে বেয়াদপি হয়ে যাবে। নাউজুবিল্লাহ…। আল্লাহ কিন্তু এই অজুহাত শুনবেন না।
দেশ বিদেশের কোথাও কেউ কুরআন, ইসলাম বা মহানবীকে কটাক্ষ করলে বা অপমানজনক, কুরুচিকর, অবমাননাকর কথা বললে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব দাপাদাপি বা লম্ফঝম্ফ শুরু করি। কিন্তু আমরা মুসলমানরা অধিকাংশই কুরআন মেনে চলার চেষ্টা করি না, বা মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ নিয়ে সেই মোতাবেক চলি না। তাহলে আমরাও তো পরোক্ষ অবমাননাকারী। নূপুর শর্মাকে দোষ দিয়ে কী লাভ?
বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুনিয়াবি স্বার্থ বা লাভ ক্ষতির অঙ্ক দেখি, কিন্তু কুরআন হাদীসের বিধান দেখি না। লোকে কী বলবে, এই ভেবে বাপ-দাদার আমল থেকে চলে আসা রশম রেওয়াজ অন্ধভাবে পালন করি। হোক সেগুলো শিরক, বিদআত – তবুও আপত্তি নেই। সওয়াবের আশায় আমরা সেগুলোই অবলীলায় করে চলেছি। তাহলে আমরা কোথায় মুসলমান? কতটুকু মুসলমান? আমরা তো মুসলমান হয়ে আল্লাহ, কুরআন, ইসলাম ও নবীজি (সা.)-কে সজ্ঞানে জিন্দেগিভর অবমাননা করেই চলেছি।
অথচ মুখে বলি আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমরা শেষ নবীর উম্মত ইত্যাদি। এভাবে আমরা নিজেদের সঙ্গেই নিরন্তর গাদ্দারী বা বিশ্বাসঘাতকতা করে চলেছি। এখন কথা হল, কুরআন তিলাওয়াত বা খতম করা উচিত নয়, এতে কোনো কল্যাণ বা সাওয়াব নেই – এমনটা নয়। কথা হল, কুরআন আল্লাহর তরফ থেকে মানুষের জন্য পাঠানো হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান বা গাইড লাইন হিসাবে। জীবনে চলার পথে প্রতি পদক্ষেপ কুরআনকে পাথেয় করতে হবে।
কুরআন হল আমাদের লিখিত সংবিধান। এখান থেকে জীবনের সব ক্ষেত্রে ফয়সালা নিতে হবে। এই সংবিধানের আলোকেই চলবে আমাদের বিবেকের আদালত। আল্লাহ যেন আমাদের সকলকে কুরআন বুঝে পড়ার ও সেই মতো আমল করার তাওফীক দেন। আমীন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder