BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

ধর্মে এবং জিরাফে

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৪:০৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৪:০৪

নুনের পুতুলকে সাগরের গভীরতা মাপতে বললে যা হয় আর কী! তারা তো বলবেই, ধর্ম আর জিরাফ এর মধ্যে ১৮০ ডিগ্রির ব্যবধান। কারণ, প্রবাদে অন্তত তেমনটাই বোঝানো হয়। যাহোক, ভুল করে হলেও কখনো দু-নৌকায় পা রাখবেন না প্লিজ। যুক্তিবাদী হওয়া ভাল এবং আবশ্যিক। কিন্তু যুক্তি বিনা মুক্তি নেই — এমন যুক্তিকে অবলম্বন করে যুক্তি’কে সবার উপরে বসানো সমীচীন নয়। সবার ওপরে যুক্তি সত্য, তাহার উপরে নাই — একথা সর্বত্র সঠিক নয়। প্রযুক্তির সঙ্গে যুক্তি অঙ্গাঙ্গীভাবে যুক্ত হওয়া অনিবার্য। কিন্তু ধর্মের ব্যাপারে বা ধর্মের সঙ্গে নয়। কারণ, ধর্ম আপনি বা আমার তৈরি নয়। মানবেতিহাসের ঊষাকাল থেকে ধর্ম ছিল, আছে, থাকবে। বিজ্ঞান তো এই সেদিন এল। ধর্ম স্থির, বিজ্ঞান সতত পরিবর্তনশীল। কাল যা জ্ঞান ছিল, আজ তা বিজ্ঞান, আগামীকাল তা আবার সেকেলে। বিজ্ঞানের উদ্ভাবন বা আবিষ্কার প্রায়ই বদলে যায়। নিত্য নতুন আবিষ্কারে আগেরটা ব্যাকডেটেড হয়ে যায়। তাই যুক্তির কষ্টিপাথরে ধর্মকে যাচাই করা যৌক্তিক নয়। প্রয়োগের ওপর নির্ভর করে বিজ্ঞান আশীর্বাদ হতে পারে, অভিশাপও হয়ে ওঠে। ধর্ম কিন্তু শাশ্বত।

আরও পড়ুন:

আসলে একবিংশ শতাব্দীর সিকি ভাগে এসেও ধর্মের সংজ্ঞা আমাদের বোধগম্য হয়নি। ধর্ম মানে কিছু আচার-অনুষ্ঠান, কিছু বিধি-নিষেধ, কিছু করণীয় ও পালনীয় নয়। ধর্ম মানে পূর্ণাঙ্গ জীবন বিধান বা জীবনযাপনের বিধান। আর আপত্তি বা সমস্যাটা এখানেই। কারণ, আমরা প্রায় সবাই যুক্তিবাদী, এবং বিজ্ঞানমনস্ক হয়ে গেছি। জ্ঞানে-গুণে একেবারে টুইটম্বুর। তাই ধর্মকে নিজের মতো করে সংজ্ঞায়িত করে নিয়েছি। ধর্মকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছি। ধর্মের ব্যাখ্যা নিজেদের মতো করে উপস্থাপন করেছি। যেখানে ধর্ম মানলে লাভ, সেখানে ইয়েস বস। আর যেখানে লোকসান, সেখানে ধর্মকে দুয়োরানি করে রেখেছি। অর্থাৎ ধর্মের ব্যাপারে আমরা সম্পূর্ণ সুবিধাবাদী। ধর্ম আমাদেরকে ধারণ করলেও, আমরা ধর্মকে ধারণ করি না। ধর্মকে বাহন করেছি আমরা। ধর্ম থেকে সুযোগ-সুবিধা নিতেই অভ্যস্ত। আপনি আচরি ধর্ম অন্যেরে শিখাও — এই মতের ধার ধারি না বা ধারে কাছে যাই না।

আরও পড়ুন:

সাঁতার না জানলে, ঝঞ্ঝা-তুফানে মাঝি আপনাকে বাঁচাতে পারবে না। তখন যতই বিদ্যে বোঝাই বাবুমশাই হন না কেন, আপনার ষোলআনাই বৃথা। যুক্তি, বুদ্ধি কিছুই তখন কাজে দেবে না।
‘ধর্মে নাকি জিরাফে’ কবিতায় দেবেশ ঠাকুর লিখেছেন — ”তোমার ধর্ম তোমার থাকুক, আমার ধর্ম আমার; নিক্তি মেপে তফাৎ করো কপার এবং তামার! ধর্ম যদি ব্যক্তিগত আল্লাহ, গড, ঈশ্বর;
নিজের মতোই আরাধ্য হোন বিশ্ব চরাচর; সৃষ্টিকর্তা নিয়ে বিভেদ! সৃষ্টি নিয়ে নয়?”

আরও পড়ুন:

ধর্ম ও বিজ্ঞান (পড়ুন জিরাফ) সম্পর্ক বরাবরই সাপে-নেউলে, কখনো-বা অম্ল-মধুর। ধর্ম বলে আমায় দেখ, তো বিজ্ঞান বলে আমায় দেখ। বিনা যুদ্ধে কেউ কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ। ধর্ম হল বিশ্বাসের ধারাপাত। আর বিজ্ঞান হল যুক্তির নির্যাস। ধার্মিকরা মনে করেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর যারা নিজেদেরকে বিজ্ঞানমনস্ক বলে দাবি করেন, তাদের সাফ কথা হল, যুক্তি প্রমাণ ছাড়া কিছু মানি না, বিন্দু-বিসর্গ বুঝি না। অর্থাৎ ধর্মপ্রাণ ও বিজ্ঞান মনস্কদের সম্পর্ক যেন তেল আর জল, এই যুযুধান শিবির কখনোই মিলেমিশে এক হতে পারে না। কিন্তু সত্যিই কি তাই? ধর্ম আর বিজ্ঞান কি ১৮০ ডিগ্রি বিপরীত মেরুর? দুইয়ের মধ্যে সত্যিই কি আসমান জমিন ব্যবধান? নাকি এক শ্রেণির ধূর্ত অথবা কায়েমী স্বার্থান্বেষী মানুষ এই ভেদরেখা টেনেছে?

আরও পড়ুন:

শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটা কাব্যগ্রন্থের নাম হল ”ধর্মে আছো জিরাফেও আছো”। ধর্ম আর জিরাফ কেন বলা হয়? বিজ্ঞান কি তাহলে জিরাফ? বিজ্ঞানের গলা কি এতই লম্বা যে, ধর্ম তার নাগাল পায় না? ধর্ম যদি লেংচে জিরাফ (থুড়ি, বিজ্ঞান)-এর গলা ধরে ঘাড়ে উঠতে কিংবা ঘাড় মটকাতে চায়, তাহলে কি ধর্মকে এই বলে তাচ্ছিল্য করা হবে যে, বিজ্ঞান নাকি ধর্মের থেকে অনেক বেশি স্মার্ট? এলিট? পোস্ট মর্ডার্ন? তর্কের খাতিরে না হয় তা-ই মেনে নিলাম যে, বিজ্ঞানের থেকে ধর্ম অনগ্রসর, পিছিয়েপড়া কিংবা ব্যাকওয়ার্ড। অথবা বিজ্ঞান প্রগতিশীল, আর ধর্ম হল প্রতিক্রিয়াশীল। বিজ্ঞানের সঙ্গে মেলাতে গেলে ধর্ম কি তবে বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছে বলা হবে? দুইয়ের মধ্যে সম্পর্কের রসায়নটা কেমন হওয়া উচিৎ, তারা উভয়ে কি একে অপরের শত্রু? পারস্পরিক সম্পৃক্ততা ও স্বকীয়তা বজায় রেখে তারা একই সাথে চলতে পারবে কিনা, এটা এক বিস্তৃত অধ্যয়ন ও আলোচনার বিষয়।
কিন্তু বর্তমানের বস্তুবাদী বিজ্ঞান ধর্মকে পুরোপুরি খারিজ করে দিয়ে ধর্মকে তার শত্রুর অবস্থানে দাঁড় করিয়েছে। ঐশী ধর্মকে বাতিল করে বিজ্ঞান নিজেও একটা ধর্মীয় ও ভাববাদী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এর নিজস্ব বিশ্বাস আছে, অনুসারী-অনুগামী আছে, লক্ষ্য-উদ্দেশ্য আছে, ভিশন-মিশন আছে, মতবাদ এবং মতাদর্শও আছে। সেটা হল, বিজ্ঞান দিয়ে মানুষকে ধর্ম বিমুখ করার কৌশল। যারা এই মত-পথে বিশ্বাসী, তারা জানে না যে, প্রকৃত ধর্ম হল বিজ্ঞানময়। বিজ্ঞান হল ধর্মের প্রতিপাদ্য বা উপপাদ্য। দুইয়ের মধ্যে সংঘাত নেই। একে অন্যের পরিপূরক। বিজ্ঞানের জ্ঞান থাকলে ধর্মকে উপলব্ধি অনুধাবন করা সহজতর হয়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder