BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

জন্মদিন ও আচ্ছে দিন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৫০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৫০

জ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিন। ১৯৫০ সালের এই দিনে গুজরাটের মহেসানা জেলার বড়নগর এলাকায় তাঁর জন্ম। ক্যালেন্ডারের হিসেবে বুধবার ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখলেন তিনি। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দেশের ২৩টি বড় বড় শহরে প্রদর্শনীর আয়োজন করেছে বিজেপি। এদিন মধ্যপ্রদেশে এক সরকারি অনুষ্ঠানে মান্যবর প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সবাই স্বদেশী পণ্য কিনুন। স্বদেশি জিনিসপত্র কেনার শপথ নিতে হবে ১৪৬ কোটি ভারতবাসীকে। স্বদেশে উৎপাদিত পণ্য ছাড়া দেশবাসী যেন বিদেশি জিনিসপত্র কেনাকাটা না করে। তাঁর নিদান মেনে এটা করতে পারলে ভারতবর্ষ হবে আত্মনির্ভরশীল এবং অক্ষরে অক্ষরে ফলবে মেক ইন ইন্ডিয়া প্রকল্প।

আরও পড়ুন:

বিকিকিনি বিষয়ে আরো খুঁটিনাটি নিদান দিয়ে দোকানদারকে সাইনবোর্ডে লিখতে বলেন, ‘গর্ব সে কহো ইয়ে স্বদেশি হ্যায়’। তাঁর কথায়, মহাত্মা গান্ধী স্বদেশি আন্দোলন করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। এবার আমাদেরকে দ্বিতীয় স্বদেশি আন্দোলন করতে হবে ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। যার পোশাকি নাম ‘আচ্ছে দিন’। তাহলে কি ২০৪৭ পর্যন্ত তিনি মসনদে থাকতে চান? সেটা হলে তখন মোদির বয়স হবে ৯৭ বছর। তখন বিকশিত ভারত কিংবা আচ্ছে দিনের রং তো ফিকে হয়ে যাবে, নাকি উজ্জ্বল যোজনা হয়েই থাকবে, তা সময়ই বলবে।

আরও পড়ুন:

৭৫ বছর বয়স হওয়ার অপরাধে সঙ্ঘের নিয়ম দেখিয়ে আদবানি, যোশীদেরকে রাজনীতি থেকে সন্ন্যাসে পাঠিয়ে মার্গদর্শক বানিয়ে দিয়েছেন মোদি-শাহরা। আর এখন নিজেদের তৈরি নিয়ম নিজেরাই ভাঙছেন! বয়সের ব্যাপারে সংঘের পাটিগণিত মানলে তো এদিন তাঁর পদত্যাগ করার কথা ছিল। প্রসঙ্গ বদলে বলা যায়, দেশের বহু সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থাই তো বিক্রি করে দিয়েছে মোদি সরকার, লাভজনক বহু সংস্থাকে রুগ্ন আখ্যা দিয়ে দুই গুজরাটি বন্ধুকে জলের দরে পাইয়ে দেওয়া হয়েছে গত ১১ বছরে। ইউরোপ, আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে মরিয়া কেন্দ্র সরকার। চীনা পণ্যে ছেয়ে গেছে দেশের বাজারঘাট। তথাপি প্রধানমন্ত্রী কীভাবে স্বদেশী পণ্য কেনার নিদান দিচ্ছেন! জন্মদিনে এ কি নতুন জুমলাবাজি!

আরও পড়ুন:

বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘বেকারত্ব দিবস’ পালন করেছে কংগ্রেস নেতা-কর্মীরা। বিরোধীরা মোদির জন্মদিন ঘিরে বিজেপির ব্যক্তিপুজো নিয়েও প্রশ্ন তুলেছে। আবার মোদির জন্মদিনকে অরাজনৈতিক বলে রাজনৈতিক খোঁচা দিয়েছে বিজেপি। অন্যদিকে গেরুয়া শিবির যে কলকাতা-সহ দেশের দু-ডজন শহরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে, সেখানে তুলে ধরা হয়েছে কেন্দ্র সরকারের ৭৫টা সাফল্য এবং মোদির কর্মময় জীবনের নানা দিক। প্রবেশ দ্বারে বড় বড় কাটআউটে ফুটে উঠেছে বাল্যকালে নরেন্দ্রভাই দামোদর দাস মোদির হাতে চায়ের কাপ, চন্দ্রযানের ছবি, সার্জিক্যাল স্ট্রাইক থেকে অপারেশন সিন্দুর, কোভিডকালে মোদী সরকারের সঙ্কট মোকাবিলার টোটকা ইত্যাদি।

আরও পড়ুন:

গেরুয়া ব্রিগেড পাল্টা বলেছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যকে মানুষের সামনে তুলে ধরার দিন। কিন্তু এভাবে সরকারি জায়গায় কেন ব্যক্তি প্রধানমন্ত্রীকে নিয়ে এসব আয়োজন, সে প্রশ্নে সরব হয়েছে বিরোধীরা। সত্যিই তো, প্রধানমন্ত্রী তো একজন ব্যক্তি। তার জন্মদিন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সেটাকে সরকারি রূপ দেওয়া হচ্ছে কেন — এ প্রশ্ন নিশ্চিত অমূলক নয়। এর আগে কোন প্রধানমন্ত্রী এমনটা করেছেন বলে তো মনে হয় না।

আরও পড়ুন:

ইন্দিরা আমলে জরুরি অবস্থার সময় কীভাবে উনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এসবই লেখা হয়েছে হিন্দিতে। কলকাতার বুকে প্রদর্শনী হলেও কোথাও বাংলায় কিছু লেখা নেই। অগত্যা প্রশ্ন উঠছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘জাদুঘরের মতো ঐতিহ্যপূর্ণ সরকারি স্থানকে অপব্যবহার করছে বিজেপি। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই করছে। আসলে বিজেপি বাংলা থেকে বিদায়ের পর জাদুঘরেই স্থান পাবে, তাই আগে থেকে জায়গাটা চিহ্নিত করে নিয়েছে।’

আরও পড়ুন:

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘কলকাতা জাদুঘর সারা এশিয়ার গর্ব। এই সরকার সমস্ত প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার চেষ্টা করছে। নেতাজির জন্মদিন পালন করেছিল ভিক্টোরিয়া থেকে। এবার মিউজিয়ামে মোদির জন্মদিন। এরপর ধীরে ধীরে হনুমানজয়ন্তীতে চলে যাবে।’

আরও পড়ুন:

যাহোক, রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ছুটির দিন হওয়ায় অনেকেই দু-চোখ ভরে সেসব দেখার সুযোগ পাবেন। কিন্তু আচ্ছে দিন দেখতে হলে আরো ২২ বছর অপেক্ষা করতে হবে সবাইকে। তার আগে হেরে গেলে অবশ্য বিদায় নিতে হবে মোদিকে। অনেক আগেই তিনি বলে রেখেছেন, হাম তো ভিখারী আদমি, ঝোলা লেকে চাল পড়ুঙ্গা। কিন্তু দেশ ও দশের কী হবে, সে উত্তর কে দেবে বিশ্বগুরুজি?

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder