BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সব পেলে নষ্ট জীবন

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:৩৩ | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
সূর্যকে পাশ কাটিয়ে ঠিক সময়ে নেমে আসছে সন্ধ্যা এবং তারপর রাত্রি। মহাজাগতিক বিষয়ে কোথাও কোনো বিচ্যুতি নেই, ব্যতিক্রম নেই। সবাই এক কঠিন শৃঙ্খলার শাশ্বত আবর্তে চলছে...।

মাত্র তিনটি অক্ষরের সমষ্টি হল ‘জীবন’, যা মহাবিশ্বের মহাবিস্ময়। তাই জীবন নিয়ে অনেক গল্প, অনেক গবেষণা সৃষ্টির ঊষালগ্ন থেকেই চলে আসছে। কিন্তু উপসংহারে কেউ আসতে পারেনি। জীবন যেমন চলমান, জীবনের ভাবনা, জীবনবোধ, জীবনদর্শনও তেমনি সচল, স্থবির নয়। থেমে গেলেই জীবনের ইতি। জীবনকে নিয়মের বন্ধনে সংযম রেখে পরিচালিত করাই জীবনের ধর্ম। অনিয়মে কোনকিছুই সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, এ কথা পরীক্ষিত সত্য। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় পৃথিবীটা সৌন্দর্যে পরিপূর্ণ। কিন্তু একটু চিন্তা করলে বোঝা যায়, এই সৌন্দর্যের মধ্যে একটা কঠিন নিয়মের বন্ধন আছে। যেমন- গ্রহ, তারকা ঘুরছে, ঋতুচক্র নিয়ম মেনে আবর্তিত হচ্ছে। আকাশে সূর্য প্রতিদিন উঠছে, ডুবছে। সূর্যকে পাশ কাটিয়ে ঠিক সময়ে নেমে আসছে সন্ধ্যা এবং তারপর রাত্রি। মহাজাগতিক বিষয়ে কোথাও কোনো বিচ্যুতি নেই, ব্যতিক্রম নেই। সবাই এক কঠিন শৃঙ্খলার শাশ্বত আবর্তে চলছে।
প্রকৃতির মতো আমাদেরও নিয়ম-শৃঙ্খলা মেনে চলা উচিত। আমাদের জীবনের সব ক্ষেত্রে এই নিয়ম অপরিহার্য। নইলে আমরা পদে পদে হোঁচট খেয়ে পড়ে যেতাম। আমরা এই শিক্ষা প্রকৃতি থেকে নিতে পারি, প্রাণীজগৎ থেকেও নিতে পারি। যেমন ধরা যাক, পাখিরা জেগে ওঠে মনের আনন্দে, গান করে, সারাদিন উড়ে-ঘুরে বেড়ায়। সন্ধ্যা নামলে যে যার বাসায় ফেরে। মৌমাছি, পিপীলিকা, কীট-পতঙ্গের দল, অঙ্গুরীমাল প্রাণী সবার মধ্যেই প্রায় একই নিয়ম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ সামাজিক জীব। নিয়ম-শৃঙ্খলা ব্যাহত হলে সমাজজীবন গড়ে উঠত না। আমরা যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীতে ও সমাজে বসবাস করছি, সেখানে রয়েছে পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ইত্যাদি। অন্যান্য জীবজন্তুদের কিন্তু এসব নেই।

আরও পড়ুন:

যুগে যুগে দার্শনিক, সমাজবিজ্ঞানী, মনীষীরা মানুষের জন্য শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন। সবাই বলেছেন, মূলত শিক্ষা এবং জ্ঞানের কারণেই অন্যান্য প্রাণীকুল থেকে মানুষ আলাদা। এই দুটো কারণেই মানুষের এত সম্মান এবং মর্যাদা। মানুষ শারীরিকভাবে হাতি, বাঘ-সিংহ ইত্যাদির থেকে যত দুর্বলই হোক না কেন, জ্ঞানের কারণেই তাকে পৃথিবীর সর্বোচ্চ শক্তি ও সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত করা হয়। মানুষের গায়ে হিংস্র জীবজন্তুর মতো শক্তি না থাকা সত্ত্বেও শুধু জ্ঞানের কারণে হিংস্র জন্তুদেরকে মানুষ বশে আনতে পারে, পোষ মানাতে পারে।
জল, স্থল, অন্তরীক্ষ সর্বত্র মানুষের গতায়াত। মানুষ মহাশূন্যে পাড়ি দিচ্ছে অজানাকে জানতে। সমুদ্রের অতলে ডুব দিয়ে গবেষণা করছে। দেখছে পৃথিবীর মতো অন্যান্য গ্রহে কী আছে বা নেই। বুদ্ধিবলে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষ পৃথিবীকে করতলগত করেছে। এসব কর্মকাণ্ড মানুষের অপরিসীম জ্ঞান-শক্তির প্রমাণ। তাই বলা হয় Knowledge is power। অর্থাৎ জ্ঞানই শক্তি। জ্ঞানবান ব্যক্তিরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি — সবকিছু নিয়ন্ত্রণ করেন। সীমাবদ্ধ জীবনের সময়টুকুকে অবহেলা, অপচয় বা অপব্যয় করার সুযোগ এখানে নেই। নিজেকে সুষ্ঠুভাবে, সুচারুরূপে পরিচালনা করলে প্রকৃতির রূপ, রস, গন্ধ — সবকিছুরই নির্যাস অনুভব করা যায়।
পৃথিবীতে খরা, বন্যা, দাবানল, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, দিন-রাত্রি, মাস, বছর, সকাল, দুপুর, সন্ধ্যা, জোয়ার, ভাটা, চন্দ্র ও সূর্যগ্রহণ — এসব স্রষ্টা কর্তৃক নিয়ম মেনেই হয়ে থাকে। ঐশী বিধান অমান্য বা লঙ্ঘন করলে মহাপৃথিবীতে মহাবিপর্যয় ঘটে যাবে এক লহমায়। পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে। এভাবেই সে সূর্যকে প্রদক্ষিণ করছে। তারই পরিণামে হচ্ছে আহ্নিক গতি ও বার্ষিক গতি। এই প্রদক্ষিণ থেমে গেলে সারা পৃথিবীটাই নরওয়ের মতো নিশিথসূর্যের দেশ হয়ে যাবে। সূর্য একটু নীচে নেমে এলে পৃথিবীর মুখ ঢেকে যাবে বরফের চাদরে। এরকম আরো কতশত উদাহরণ দেওয়া যেতে পারে। তালিকা দী…র্ঘ করে লাভ নেই।
বলতে চাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা কি সত্যিকার অর্থে মানুষ হতে পেরেছি বা চেষ্টা করছি? হাত, পা, মাথা, চোখ, কান সবার সব আছে। কিন্তু আমরা কি নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধের শাশ্বত নীতিমালা মেনে চলছি? চলছি না। তাই তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অশ্লীলতা, পাপাচার, সংকট, অবক্ষয়, বিপর্যয়। এসব আমাদের নীতিভ্রষ্টতার পরিণতি। আমরা নিজেদেরকে সংশোধন করতে না পারলে, আত্মশুদ্ধি করতে না পারলে এই পৃথিবী খুব বেশিদিন আমাদের বাসযোগ্য থাকতে পারে না। তার নমুনা দেখতেও পাচ্ছি সর্বত্র, সর্বক্ষণ। কিন্তু আমরা সেসব দেখেও না দেখার ভান করে আছি। পার্থিব স্বার্থে মশগুল হয়ে আছি, রঙিন স্বপ্নের বিলাসিতার ঘোরে আছি। সর্বোপরি আমরা জেগে ঘুমাচ্ছি। কোনকিছু থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। প্রকৃতি ও জীবজগৎ নিজ নিজ নিয়ম-বিধি মেনে চললেও ব্যত্যয় ঘটে শুধু আমাদের মাঝে। কারণ, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, সম্পদ আছে। আমাদের অনেক কিছুই আছে। কিন্তু নেই কেবল সময়। যে কোন সময় আমাদের জীবনের সাজানো বাগিচায় হানা দেবে মৃত্যু-কীট। তারপর কী হবে? সে নিয়ে ভাবতে হবে বৈকি। ভাবলেই দেখা যাবে, কতকিছুর অভাব নিজ থেকেই ধরা পড়বে। তাই ভাবতে হবে, ভাবাতে হবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder