নোবেল পেতে হলে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: ফ্রান্স
নতুন পয়গাম,
নিউ ইয়র্ক, ২৪ সেপ্টেম্বর:
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাঁকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে।
নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ট্রাম্পের ক্ষমতা আছে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার।
ফরাসি প্রেসিডেন্টের কথায়, ‘এ বিষয়ে কিছু করার ক্ষমতা একজনের আছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট। আরেকটি কারণে ট্রাম্প আমাদের চেয়ে বেশি করতে পারেন। তা হলো, আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না, যা গাজায় যুদ্ধ চালানোর জন্য ব্যবহৃত হয়।কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা করে।’
এদিন ট্রাম্প রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের সভায় কড়া ভাষায় বক্তৃতা দেন। তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন, এটি সন্ত্রাসবাদী হামাসের জন্য পুরস্কার হবে।তাই আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে।
শান্তি আলোচনা শুরু করতে হবে।’
ট্রাম্পের বক্তৃতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আজ সকালেই ট্রাম্প বলেছেন, “আমি শান্তি চাই। আমি সাতটি যুদ্ধ ও সংঘাত সমাধান করেছি।” তিনি নোবেল শান্তি পুরস্কার চান। নোবেল শান্তি পুরস্কার শুধু তখনই সম্ভব, যদি আপনি গাজা যুদ্ধ বন্ধ করেন।’
কাম্বোডিয়া, ইসরায়েল, পাকিস্তানসহ কয়েকটি দেশ ট্রাম্পকে এ বছর নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে।
ট্রাম্প বলেছেন, তিনি এ পুরস্কার পাওয়ার যোগ্য, যা তাঁর চারজন পূর্বসূরি প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘যাঁরা রাষ্ট্রসংঘে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য একাই তাঁদের সবার চেয়ে বেশি কাজ করেছেন।’
মুখপাত্র আরও বলেন, ‘শুধু এই প্রেসিডেন্টই বিশ্বে স্থিতিশীলতার জন্য এত কিছু অর্জন করতে পেরেছেন। কারণ, তিনি কার্যত যুক্তরাষ্ট্রকে আবার শক্তিশালী করেছেন।’








