BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

বিশ্বের বৃহত্তম জলবাহী সুড়ঙ্গ নিউ ইয়র্কে

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩৮

লিক হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নির্মিত টানেল

নতুন পয়গাম: সুড়ঙ্গ বা টানেল শব্দটা শুনলেই মনে হয় কোনো ট্রেন বা মেট্রোরেলের রাস্তা অথবা জঙ্গি বা সেনা ঘাঁটি। তবে বিশ্বের দীর্ঘতম টানেল দিয়ে কোনো মানুষ চলাচল করে না। কারণ, এর ভেতর দিয়ে কোনো ট্রেন বা গাড়ি চলে না। এই অন্ধকার টানেলের ভেতর দিয়ে দিনরাত বয়ে চলে কোটি কোটি লিটার সুস্বাদু পানি।
আমেরিকার নিউইয়র্ক শহরের মাটির অনেক গভীরে, লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে আছে ১৩৭ কিলোমিটার লম্বা এক বিশাল সুড়ঙ্গ। নাম তার ডেলাওয়্যার অ্যাকুডাক্ট। দৈর্ঘ্যে এটিই পৃথিবীর সবচেয়ে লম্বা টানেল। নিউইয়র্ক শহরের ট্যাপের পানি সারা বিশ্বে বিখ্যাত। এই পানিকে অনেকে বলেন শ্যাম্পেন। কারণ, এই পানি এতটাই স্বচ্ছ, বিশুদ্ধ আর সুস্বাদু যে, একে কোনো ফিল্টার বা কেমিক্যাল দিয়ে শোধন করার দরকার হয় না। পাহাড়ি ঝরনার মতো পরিষ্কার এই পানি সরাসরি চলে আসে মানুষের বাড়িতে।
আর এই পানি বয়ে আনার গুরুদায়িত্ব পালন করে ডেলাওয়্যার অ্যাকুডাক্ট টানেল। এই টানেলটি চারটি বিশাল জলাধার থেকে পানি সংগ্রহ করে। তারপর সেখান থেকে এঁকেবেঁকে হাডসন নদীর নিচ দিয়ে গিয়ে শেষ হয় ইয়ঙ্কার্সের হিলভিউ জলাধারে। প্রতিদিন নিউইয়র্ক শহরের প্রায় ৮৫ লাখ মানুষের পিপাসা মেটায় এই সুড়ঙ্গ। শহরের মোট পানির অর্ধেক আসে এই টানেল ধরে।
মাটির নিচের এই বিশাল স্থাপনা কিন্তু আজকের তৈরি নয়। এটি বানানো হয়েছিল ১৯৩০-এর দশকের শেষ দিকে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেই মাটির নিচে এই মহাযজ্ঞ চলছিল। টানেলটি গোলাকার এবং এর ব্যাস ৪.১ থেকে ৫.৯ মিটার। অর্থাৎ এর ভেতর দিয়ে অনায়াসেই একটি দোতলা বাস চলে যেতে পারবে। তখনকার দিনে এত আধুনিক টানেল বোরিং বা সুড়ঙ্গ খনন করার মেশিন ছিল না। তাই কাজটা ছিল ভীষণ কঠিন। ইঞ্জিনিয়াররা মাটির ওপর থেকে ৩১টি গভীর গর্ত খুঁড়ে নিচে নেমেছিলেন। এই গর্তগুলো লিফটের মতো কাজ করত। এর সাহায্যেই শ্রমিকদের এবং যন্ত্রপাতি নিচে নামানো হত। এরপর মাটির নিচে কঠিন পাথর বা বেডরক ডিনামাইট দিয়ে ফাটিয়ে ও ড্রিল করে তৈরি করা হত পথ। পরে কংক্রিট দিয়ে প্লাস্টার করে তৈরি হত এই বিশাল পাইপলাইন।
যেহেতু তখন বিশ্বযুদ্ধ চলছিল, তাই এই টানেলকে বোমা-প্রুফ করে বানানো হয়। মানে এই টানেলে বোমা মারলেও যাতে কিছু ক্ষতি না হয়। আসলে আমেরিকা সরকার চাইছিল, শত্রুপক্ষ যেন শহরের পানি সরবরাহ বন্ধ করতে না পারে। শ্রমিকেরাও এই প্রজেক্টে বিশেষ সুবিধা পেয়েছিলেন। সেকালের বড় বড় প্রজেক্টে শ্রমিকদের জন্য সাধারণত আলাদা ক্যাম্প করা হত। সেই ক্যাম্পে তাঁরা থাকতেন। কিন্তু ডেলাওয়্যার অ্যাকুডাক্ট ছিল ব্যতিক্রম। এখানে শ্রমিকেরা ক্যাম্পে থাকতেন না। তাঁরা আশপাশের শহরে নিজেরা বাসা ভাড়া করে থাকতেন এবং গাড়িতে করে অফিস করার মতো কাজে আসতেন। এটি ছিল ওই সময়ের আমেরিকার বদলে যাওয়া সামাজিক ব্যবস্থার উদাহরণ।
তবে এত বছর ধরে সেবা দিতে দিতে টানেলটি এখন কিছুটা ক্লান্ত! নব্বইয়ের দশক থেকেই এটি লিক করছে। শুনলে বিশ্বাস হবে না, প্রতিদিন প্রায় ৩.৫ কোটি গ্যালন পানি এই লিক দিয়ে বেরিয়ে মাটির নিচে হারিয়ে যাচ্ছে!
নিউইয়র্ক পরিবেশ রক্ষা দপ্তর এই লিক মেরামতের জন্য ১০০ কোটি ডলারের বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে। কিন্তু চাইলেই তো আর পানি বন্ধ করে মেরামত করা যায় না। কারণ, তাতে পুরো শহর অচল হয়ে যাবে! তাই তারা মাটির নিচ দিয়ে আরেকটি নতুন বাইপাস টানেল বানিয়েছে। সেটির কাজ শেষ হয়েছে ২০১৯ সালে। এখন পরিকল্পনা হল মূল টানেলের পানিপ্রবাহ বন্ধ করে বাইপাস দিয়ে পানি পৌঁছানো এবং সেই ফাঁকে মূল টানেলটি মেরামত করা হবে। তবে এ কাজ শেষ হতে ২০২৭ সাল বা তার বেশি সময় লাগতে পারে।
যখন মেরামতের জন্য এই টানেল সাময়িক বন্ধ থাকবে, তখন নিউইয়র্কবাসী হয়ত তাঁদের প্রিয় মিস্টি ফিল্টারড পানির স্বাদে একটু হেরফের পাবেন। কারণ, তখন অন্য উৎস থেকে পানি সরবরাহ হবে। তবে কর্তৃপক্ষ কথা দিয়েছে, স্বাদ একটু বদলালেও পানি নিরাপদই থাকবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder