BREAKING:
তেলেঙ্গানায় পরিকল্পিত মেরুকরণ নিশানায় আদিবাসী, মুসলিম ও দলিতরা আর্থিক সমীক্ষা রিপোর্ট আর্থিক সংকটে রাষ্ট্রসংঘ বকেয়া চেয়ে সব দেশকে চিঠি নিয়মরক্ষার ম্যাচেও নির্দয় সূর্য, ঈশানরা; বোলিংয়ে নজর কাড়লেন অর্শদীপ বিশ্বকাপের আগে জোড়া ধাক্কা অজি শিবিরে, খুশির হাওয়া পাকিস্তানে মালতিপুরে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সংরক্ষিত জঙ্গল পরিষ্কার রাখতে তৎপর নাথুয়া রেঞ্জের বনদপ্তর.! এসএফআই-এর বিকাশভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড রেজিনগরে বিপুল জনসমাবেশ, এক মঞ্চে এসডিপিআই-মিম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিএম জোট করবে না সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কান্তি গাঙ্গুলির প্রতিক্রিয়া বদলির ক্ষেত্রে কমিশনের নির্দেশ মানল না নবান্ন পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পাল্টা চিঠি রাজ্যের সিপিএম-জেইউপি কি জোটের পথে? সেলিম-হুমায়ুন বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা লালগোলায় চালু হল ভূমি সাব-রেজিস্ট্রার দফতর ধূপগুড়িতে দুঃসাহসিক চুরি, বাড়িতে লোক থাকা সত্ত্বেও নগদ টাকা ও সোনা নিয়ে পালাল চোর শনিবার ভোররাতে পানুরিয়া বাস স্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে জ্বলে উঠল দুটি ডাম্পার এসআইআর চক্রান্তের বিরুদ্ধে মালদায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাংগঠনিক আলোচনা সভা নীল নদের হারানো শাখা নদী আবিষ্কার হল চার হাজার বছর পর এবার কোপ আরটিআই আইনে মানুষ সব তথ্য জানলে কাজে অসুবিধা হচ্ছে প্রয়াত অজিতের দফতর দাবি এনসিপি-র মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দরবারে প্রফুল-ভুজবলরা সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে রাশ বিহারে আসামের মিয়ারা বিশ্বশর্মার নৌকা ডুবিয়ে দেবে: আজমল পৃথিবীর বিকল্প বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান কলাপাতায় খাওয়ার উপকারিতা ২০০ বছরে রাশিয়ায় রেকর্ড তুষারপাত এরদোগান যেভাবে ট্রাম্পকে ইরানের সঙ্গে বৈঠকে রাজি করিয়েছেন? সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান? চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা তিউনিসিয়ায় সূর্যের আলোয় বিপ্লব গাড়িশিল্পে মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসন–সমাজের যৌথ লড়াই পুলিশের নির্বাচন কমিশন ও এসআইআর নথির ভুলে হেয়ারিংয়ের নোটিশ, মুম্বাই থেকে সিউড়ীতে এসে অসুস্থ মহিলা পরিযায়ী শ্রমিক সম্প্রীতির সংবিধান, ঘৃণার রাজনীতি ও ধর্মনিরপেক্ষতার সংকট ভুয়া এসটি সার্টিফিকেট রুখতে ১০ দফা দাবিতে আদিবাসী অধিকার মঞ্চের ডেপুটেশন করিমপুরে রেল সংযোগের দাবিতে বাইক র‍্যালিতে উত্তাল সীমান্ত এলাকা নটে গাছটি মুড়োল পখন্না মেলার সংস্কৃতি মঞ্চে সাইবার সচেতনতার বার্তা অমিত শাহ’র মিছিল ঘিরে যানজট, অসমে ভোগান্তি বাংলার সিরিজের শেষ ম্যাচে নজরে সঞ্জু, নিউজিল্যান্ড পরখ করতে পারে ফিন অ্যালেনকে শাহবাজের ঘূর্ণি আর আকাশের আগুনে ছারখার হরিয়ানা, গ্রুপ শীর্ষে বাংলা সন্দেশখালিতে পাইকারি হারে ‘বে-নাগরিক’ ঘোষণা এলাকায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য প্রতিনিধি দল ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছি, স্বীকার করল ইসরাইল বইমেলায় রক্তদানের মানবিক নজির সাগরদিঘীতে বালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজেপির সভার চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা কুলতলীতে সন্দেশখালিতে হাজার হাজার বৈধ নাগরিককে ‘Not Indian Citizen’ ঘোষণার অভিযোগ বিশুদ্ধ ও আয়রন-মুক্ত পানীয় জলের দাবিতে ধূপগুড়িতে পথ অবরোধ, বিক্ষোভে মহিলা ও মাধ্যমিক পরীক্ষার্থীরা আশাকর্মীদের ৩৯ দিনের আন্দোলনের ঢেউ এবার চুঁচুড়ায় এসে পড়ল ১,২০০ সিপিআই(এম) নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল মালদহ জেলা পুলিশ কংগ্রেসের ডিএম অফিস অভিযানে উত্তাল মালদহ প্রশাসনিক ভবন মালদা শহরে কংগ্রেসের শক্তি প্রদর্শন ‘কুরআন ও বিজ্ঞান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে হিংসার বাজারে শান্তির দোকান জামাআতে ইসলামীর অভিনব উদ্যোগ এসআইআর: মানুষকে আতঙ্কিত ও হয়রানির প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন অফিসে নওসাদ বইমেলায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ঢালাও বেসরকারিকরণের পথেই বাজেট? ঈশ্বরপুরে গ্রেফতারের প্রতিবাদে আকুই ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভ দেশে নিষিদ্ধ হবে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার? সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় পাল্টা অবরোধ তৃণমূলের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ঘটনাস্থল পরিদর্শন সাগরদিঘীতে শান্তি-সম্প্রীতির বার্তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নবাবপুরে তিন দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা কালিয়াচকে DYFI–এর স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ ডব্লুপিএলে ফাইনালে বাঙালি কন্যা রিচার বেঙ্গালুরুর কাজে এল না বার্টলেটের অলরাউন্ড পারফরম্যান্স,পাকিস্তানের কাছে হার অজিদের নিয়মরক্ষার ম্যাচে চাপে বাংলা, লড়ছেন একা সুদীপ খয়রামারি হাই স্কুলে ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ সভা ফুলের মালা দিয়ে নথির বোঝা মাথায় নিয়ে হেয়ারিংয়ে ভাঙড়ের যুবক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে শুনানির নোটিশ  তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুরের সমাজসেবী ইমরান আলি কীর্ণাহারে দুঃসাহসিক ডাকাতি; সোনার দোকানে লুটপাট করে বোমাবাজি জলঢাকা নদীর বিসর্জন ঘাট দখল করে বেআইনি বালি-পাথর মজুদ, বিপদের আশঙ্কা এসআইআর শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, চাঞ্চল্য ধূপগুড়ি বিডিও অফিসে বাইসনের হামলা, গুরুতর আহত দুই সাইকেল আরোহী মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেফতার ৫ যুবক সিঙ্গুর থেকে ঘোষিত ‘বাংলার বাড়ি’- প্রকল্পে বদলাচ্ছে হাজারো পরিবারের জীবন ভয়েস পাবলিক স্কুলে প্রতিষ্ঠা দিবস উদযাপন স্কুলে যাওয়ার কথা বলে সমুদ্র শহরে পাড়ি, দীঘা থেকে দুই নাবালককে উদ্ধার শিক্ষকের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ পড়ুয়ারা, মঙ্গলবার বীরভূম জেলা স্কুলে পোস্টার-বিক্ষোভ হাজি মহম্মদ মহসীনের নামে অডিটোরিয়াম ও  খেলার মাঠ গড়ে তোলার দাবি জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চে সাফল্য আরবি শিক্ষক নিয়োগ বিলম্বের প্রতিবাদে আন্দোলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ১৮ লক্ষাধিক সেনা রাজারহাটে প্রজাতন্ত্র দিবসে এডুকেশনাল সেমিনার ও গুণীজন সংবর্ধনা সিঙ্গুরের সভা থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা যামিনী রায় গ্রামীণ মেলায় একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এসআইআর-এর প্রতিবাদ নিয়ম রক্ষার ম্যাচে পয়েন্ট নষ্ট করলো বাংলা কাজে এল না দুবের দুরন্ত ইনিংস, চতুর্থ টি-টোয়েন্টিতে হার ভারতের পরকীয়া, ভালবাসা ও দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত প্রজাতন্ত্র-অনুষ্ঠানে গান্ধীকে নিয়ে কুরুচিকর গান বিতর্কে মধ্যপ্রদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিসা বাতিল: কেরলে মঞ্চস্থ হল না ফিলিস্তিনিপন্থী ইসরাইলি নাটক ফেসবুকের নাম কেন ‘মেটা’ হল? হয় কে নয়, নয় কে ছয় দিল্লিতে ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত ৩ জনকে কিশোর-আদালতে তোলা হয়েছে নেতানিয়াহুর মোবাইলে ক্যামেরায় কেন টেপ লাগানো? কলকাতার গুদামে অগ্নিকাণ্ড: ২১ দেহ উদ্ধার

আর্থিক সমীক্ষা রিপোর্ট

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ১১:২৭ | আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ১১:২৭
বাজেট অধিবেশন শুরু হয়েছে। কাল কেন্দ্রীয় বাজেট পেশ হবে। রাজ্য বাজেট পেশ হবে ৫ ফেব্রুয়ারি। তার আগে প্রতি বছরের মতো এবছরও কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করেছেন।

বাজেট অধিবেশন শুরু হয়েছে। কাল কেন্দ্রীয় বাজেট পেশ হবে। রাজ্য বাজেট পেশ হবে ৫ ফেব্রুয়ারি। তার আগে প্রতি বছরের মতো এবছরও কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিজেপি শাসনামলে দেশে শিক্ষার করুণ দুর্দশা। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোরদের স্কুলছুটের হার শতকরা ৪৪ ভাগ। এই স্কুল ছুটের কারণ হিসেবে আর্থিক সমীক্ষায় যা ধরা পড়েছে, তা রীতিমতো উদ্বেগের বিষয়। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে এমন পরিবারগুলোর পড়ুয়ারা বাড়তি আয়ের সংস্থান করতে গিয়ে স্কুল ছেড়ে দিচ্ছে। স্কুল ছুট হচ্ছে ব্যাপক হারে। জিনিসপত্রের দাম বাড়ছে। বেকারত্ব বাড়ছে। আর্থিক চাপের শিকার হয়ে শিশু-কিশোরদের একটা বড় অংশ বিদ্যালয় ছেড়ে দিচ্ছে। গৃহকর্মে
সহায়তা করতে দেশের ২৮ শতাংশ শিশু-কিশোর স্কুল ছেড়ে দিয়েছে। আবার এক অবাক করা সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে, ৮ শতাংশ শিশু-কিশোর বলছে যে, পড়াশোনা করার প্রয়োজন নেই। শিক্ষাকেই অপ্রয়োজন বলে তারা মনে করছে। তাই তারা বেমালুম পড়া ছেড়ে দিচ্ছে।
প্রশ্ন হল যে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদি সরকার শিক্ষার বেহাল দশা করে ছাড়ল কেন? আফ্রিকার দেশগুলোর অবস্থা তো এমন নয়। যে দেশে ৪৪ শতাংশ স্কুল ছুটের হার, সেই দেশে আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসা সম্ভবপর নয়। অথচ সরকারের দাবি হল, কর্ম সংস্থান বেড়েছে, জিনিসপত্রের দাম কমেছে। কিন্তু বাস্তব অবস্থা তা নয়। শুধু জুমলার দ্বারা মানুষদের বুঝতে দেওয়া হচ্ছে না। আসলেই কর্মসংস্থানের অবস্থা আদৌ ভাল নয়। দারিদ্র এবং মূল্যবৃদ্ধির
রেকর্ড আগের থেকে ভেঙেছে।
দেশের আর্থিক সমীক্ষার যে রিপোর্ট বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৬-২৭ সালে আর্থিক বৃদ্ধির হার কমবে। টাকার দরের পতন হওয়ার জন্য ভারতের আর্থিক ভিত্তির অবস্থা যে ভাল নয়, তার প্রতিফলন ঘটেছে। দেশের আর্থিক পরিস্থিতি এই বছরে কম নিরাপদ, বেশি ভঙ্গুর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন:

দেশের অর্থ ব্যবস্থার দুর্দশা থেকে উত্তরণের পথ কিন্তু বিজেপি সরকার দেখাতে পারছে না। পুঁজিপতিদের স্বার্থানুকূল্যে এই সরকারের পলিসি তৈরি হয়। পলিসিতেই বড় রকমের খামতি ও দুর্বলতা রয়েছে। যতক্ষণ না আর্থিক পলিসি বা নীতির পরিবর্তন ঘটছে, ততক্ষণ পর্যন্ত আশার আলো দেখার কোনো সম্ভাবনা নেই। পুঁজিপতির স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে। সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব হল আমজনতার স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া। বিজেপি সেই পথে হাঁটতে চাইছে না। কেননা, পুঁজিপতিদের সঙ্গে বিজেপির দহরম বেজায় বেশি। আদানি ও আম্বানিরা তাদের অত্যন্ত প্রিয়ভাজন। বৈষম্যই আর্থিক ব্যবস্থাকে দুর্বল করে রেখেছে। ন্যায়বিচার তথা ইনসাফের প্রতি বিজেপির কোনো দায়বদ্ধতা নেই বলেই প্রতীয়মান হয়। যেদেশে আর্থিক বৈষম্য থাকবে, ইনসাফ আর্থ-সামাজিক ক্ষেত্রে থাকবে না, সেই দেশের আমজনতার ভাগ্যের পরিবর্তন হওয়া একেবারেই অসম্ভব। মনে রাখতে হবে, ব্রাহ্মণ্যবাদী নীতি নির্ধারকগণই সেই প্রাচীন কাল থেকে এদেশের সাধারণ জনতাকে বৈষম্যের জাঁতাকলে পিষ্ট করে এসেছে। বৈষম্য ছিল সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে। বর্ণব্যবস্থা হল তার মূলে। এই বর্ণব্যবস্থার জন্যই হাজারো বছর ধরে শুধু সামাজিক বৈষম্য অস্তিত্বশীল থাকেনি; রাজনৈতিক ও আর্থিক স্বাধিকারের ক্ষেত্রেও তার মারাত্মক বিরূপ প্রভাব পড়ে এসেছে, যা আজো চোখে পড়ছে। তা থেকে দেশ মুক্ত হতে পারেনি। গণতান্ত্রিক চেতনার যুগে কিছু পরিবর্তন হলেও মূল কাঠামো এখনও বহাল রয়েছে। সমাজ কাঠামোর মৌলিক পরিবর্তন না হওয়ার জন্য ভারত প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও বিশ্বে সম্মানজনক আসন করে নিতে পারল না। জাতব্যবস্থা, বর্ণব্যবস্থার অবসান না হলে আর্থ-সামাজিক উন্নয়ন ও তার ফল সব মানুষের দুয়ারে পৌঁছাতে পারবে না। সেজন্য এক নয়া সমাজ-বিপ্লব দরকার। যেখানে বৈষম্য ও ন্যায়বিচারের আওয়াজই হবে মূলমন্ত্র। এখানে দেশের সব মানুষকে এক ছাতার তলায় আনতে হবে। ধর্মের নামে বিভাজন, ঘৃণা-বিদ্বেষ ছড়ানো, বুলডোজার দুর্নীতি, গণপিটুনি, নাগরিকত্বের প্রতি রাষ্ট্রের নিষ্ঠুরতা ও হয়রানি এবং গরিব মানুষদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ অভিযান — এসবের মাধ্যমে ভয় ও সন্ত্রাসের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তার জন্য সমাজ পরিবর্তনের একটি জোরালো আওয়াজ সর্বত্র ওঠানো দরকার। দুর্নীতির বিরুদ্ধেও বলিষ্ঠ আওয়াজ ওঠাতে হবে। অত্যাচার ও নিপীড়ন বন্ধের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে এক কাতারে নিয়ে আসার মহান ব্রতে মানুষদের উজ্জীবিত করতে হবে। সাতে পাঁচে না থাকা, বারান্দা থেকে না নামা লোকদের কাছেও এই বার্তা নিয়ে পৌঁছতে হবে। দেশ ও দশের হীতে কিছু করতে হবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder