BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

চলুন, আয়নার সামনে দাঁড়াই

প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১:১১ | আপডেট: ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১:১২
কোনো ঘটনার প্রবল ঝাঁকুনি আমাদের গাফিলতির ঘুম ভাঙাতে পারছে না, বিবেক জাগ্রত করতে পারছে না। উপদেশ গ্রহণ করার জন্য কোনভাবেই চোখ মেলে তাকাচ্ছে না। এ অবস্থা খুবই হৃদয় বিদারক, হতাশা ব্যঞ্জক। আরো একটা নতুন বছর এল। ১২ মাস পর আরো একটা নতুন বছর আসবে। কিন্তু এভাবে আর কতকাল আমরা এমনই হয়ে থাকব?

খানা-খন্দ পেরিয়ে গাড্ডায় পড়লে তখন আর জেগে উঠলে কোনো লাভ হয় না। ভু যাকিছু খারাপ, তা আমাদের দুই হাতের কর্মফল। যা কিছু খারাপ, তা আমাদের জন্য পরীক্ষাস্বরূপ। বিপদ কখনও অভাব-অনটন রূপে, কখনও ঝগড়া-বিবাদ রূপে, কখনও দুঃখ-কষ্ট, রোগ-শোক, মামলা-মোকদ্দমা রূপে। আবার কখনও স্বৈরাচারী শাসক, দুর্ভিক্ষ, মহামারি, ভূমিকম্প, খরা, বন্যা, ধস ইত্যাদি রূপে। পাপ যেমন অসংখ্য, তেমনি পাপের পরিণতি বা শাস্তির রূপও বিভিন্ন।
কিন্তু যখন গোটা সমাজ কিংবা সমাজের অধিকাংশ লোক নৈতিক অধঃপতন ও চারিত্রিক অবক্ষয়ের শিকার হয়, তখন সমাজের ওপর নেমে আসে শাস্তির খাঁড়া। দু-চারজন লোক যদি তখন ভাল থাকে; কিন্তু পতনোম্মুখ সমাজের লাগাম টেনে ধরে ধ্বংসের গহ্বর থেকে তাদেরকে উদ্ধার করে কল্যাণ ও আলোর পথ দেখানোর কোনো চেষ্টা না করে, তাহলে তারাও সেই বিপদের লেলিহান শিখা থেকে নিস্তার পায় না।
এবার এসব বিষয় একটু দূরে সরিয়ে রেখে আসুন, আমরা আমাদের সমাজকে একটু গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। নিঃসন্দেহে আমরা দেশ ও দশের উন্নয়নের জন্য অনেক শিল্প-কারখানা বানিয়েছি। বিলাসবহুল দালান-কোঠা গড়ে তুলেছি। সড়ক, জনপথ ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছি। আর এসব ক্ষেত্রে অধিকাংশই শাশ্বত বিধান ও নীতিমালার পরিপন্থী পথই আমরা অবলম্বন করেছি।
আমরা সুদভিত্তিক অর্থনীতি ও সুদি-ঋণ নিয়ে কাল্পনিক উন্নতির স্রোতে গা ভাসিয়েছি। ব্যাংক খুলেছি, ইন্সুরেন্সের জাল বিছিয়েছি, থিয়েটার বানিয়েছি, টিভি ও সিনেমা হলে নগ্নতার পসরা বসিয়েছি। মোটকথা পথভ্রষ্ট জাতির যা কিছু বৈশিষ্ট্য, তার সবই আমরা নিজেদের মাঝে ধারণ করেছি। বিদ্বেষী, পথভ্রষ্ট ও অভিশপ্ত পশ্চিমাদের চিন্তা-নৈতিক সভ্যতার দাসত্বে যেন আমাদের গর্বে বুক ফুলে ওঠে। আমরা লটারি, সাট্টা, জুয়া, মদ, নাচ-গান-বাদ্যের ক্ষেত্রে অন্যদের ছাড়িয়ে যাওয়ার উন্মাদ প্রতিযোগিতায় নেমেছি। নারী স্বাধীনতার নামে মায়ের জাতিকে পথে নামিয়েছি, আধুনিকতার নামে দামি পোশাক পরিয়েও অর্ধ-উলঙ্গ বা অর্ধ-নগ্ন করেছি, পরম পূজনীয় নারীদেহকে ভোগের পণ্য বানিয়েছি। চারিত্রিক অধঃপতনের মেলা বসিয়েছি। নগ্নতা ও অশ্লীলতার প্রসারে লক্ষ-কোটি টাকা খরচ করেছি। রাস্তা-ঘাটে, হাটে-বাজারে, অফিস-কাছারিতে স্বল্পবসনা নারীদের অঙ্গ প্রদর্শনের মেলা বসিয়েছি। সৌজন্যে: আধুনিকতা ও নারী স্বাধীনতা। ইত্যাকার যাবতীয় অনাচার, অবিচার, কদাচার, পাপাচার, ব্যভিচার সবই করে চলেছি। সত্যের গলা টিপে ধরে সোচ্চারে মিথ্যার জয়গান গেয়ে চলেছি। ঘুষের বাজারকে তোল্লাই দিয়েছি। ন্যায়কে অন্যায়, আর অন্যায়কে ন্যায় বানানোর জন্য সব ধরনের কূট-চাল চেলেছি। অত্যাচারীদের কুর্ণিশ করে গরিব, মজদুর ও মজলুমের সম্পদ ছিনিয়ে তাদের পায়ের নিচে পিষে পিপিলিকা বা কীট-পতঙ্গের মতো মেরে ফেলছি।
এভাবেই পরিবার ও সমাজকে রসাতলে পাঠানোর ঠিকা নিয়েছি আমরা। হেন পাপকর্মটি নেই, যা আমরা সজ্ঞানে করিনি? এরপরও কীভাবে, কোন মুখে এই অন্ধকার জীবনে কল্যাণ ও মঙ্গলের শ্বেতশুভ্র-শিশির নেমে আসার দিবাস্বপ্ন দেখি?
যে বিষ খাবে, সে মারা যাবে। যে আগুনে ঝাঁপ দেবে, সে জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। আর যে জাতি স্রষ্টার অমোঘ বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধ্য হয়ে বিদ্রোহের পথে চলবে, সে জাতির ললাট-লিখন কী হবে, সেই দেওয়াল লিখন পড়া জলবৎ তরলং। আজ আমরা নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছি। শান্তি যেন আজ ডোডো পাখি, অথবা সোনার হরিণ। কৃষক, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, দোকানদার কারও মনে শান্তি নেই। সুখের স্পর্শ নেই। প্রশান্তির লেশমাত্র নেই। হৃদয়ের সবুজ বাগানে যেন চৈত্রের খরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নোংরা জাতপাতের রাজনীতি, এলিট সোসাইটির দুর্নীতি, সর্বোপরি নৈতিকতা ও মূল্যবোধের সংকট তথা সার্বিক অবক্ষয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধ ও সাধ্যের মাঝে কোনো সামঞ্জস্য নেই। দুর্ঘটনার যেন প্লাবন নেমেছে। হাসপাতালে ও আদালতে গিয়ে দেখুন, মনে হবে পুরো শহরবাসী এখানে এসে ভিড় জমিয়েছে। চুরি, ডাকাতি, রাহাজানি, অপহরণ এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে জান-মাল, ইজ্জত-আব্রু কোনো কিছুরই আজ নিরাপত্তা নেই। কিন্তু আফসোস! আমরা এখনও প্রবৃত্তির আরাধনায় মশগুল হয়ে আছি। ষড়রিপু আমাদেরকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। দুনিয়াবি মস্তি-মউজে আকণ্ঠ ডুবে আছি। কোনো ঘটনার প্রবল ঝাঁকুনি আমাদের গাফিলতির ঘুম ভাঙাতে পারছে না, বিবেক জাগ্রত করতে পারছে না। উপদেশ গ্রহণ করার জন্য কোনভাবেই চোখ মেলে তাকাচ্ছে না। এ অবস্থা খুবই হৃদয় বিদারক, হতাশা ব্যঞ্জক। আরো একটা নতুন বছর এল। ১২ মাস পর আরো একটা নতুন বছর আসবে। কিন্তু এভাবে আর কতকাল আমরা এমনই হয়ে থাকব? পিপুফিসু জাতির কপাল ফেরানোর দায় কি মহাকাল নেবে? মোটেই না।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder