BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

কোথায় চলেছে বিশ্ব

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৮

বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। যত দ্রুততার সাথে প্রযুক্তি উন্নতি করছে, তত দ্রুততার সাথে বিশ্ব অনিরাপদ হয়ে উঠছে। রাষ্ট্রীয় সংস্থা ও নেতাদের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে, আর অরাষ্ট্রীয় সংগঠন ও নেতাদের প্রতি জনগণের আস্থা বাড়ছে। বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন, তা নিয়ে গাজাবাসীরা এতটা উদ্বিগ্ন কেন? ট্রাম্পের এই পরিকল্পনাকে অনেক দেশ প্রশংসা করেছে; কিন্তু ট্রাম্পের ওপর সাধারণ জনগণের আস্থা নেই। গাজার অধিবাসীরা ৭৯ বছর বয়সী ট্রাম্পের চেয়ে ২২ বছর বয়সী গ্রেটা থুনবার্গের ওপর বেশি আস্থাশীল, যিনি মুসলমানও নন, ফিলিস্তিনিও নন।

আরও পড়ুন:

ফিলিস্তিনিদের অধিকাংশই ট্রাম্পের কাছ থেকে ভাল কিছু আশা করেন না, বা তারা ট্রাম্পকে বিশ্বাস করেন না। কিন্তু তাদের গায়ে পড়ে জোর করে শান্তি বিক্রি করছেন ট্রাম্প। এই শান্তি গাজাবাসী চান না। গাজাবাসী মনে করছেন, ট্রাম্প আদৌ তাদেরকে শান্তি দিতে চান না, সেই সদিচ্ছা তার নেই। তিনি চান নেতানিয়াহুকে শান্তি দিতে এবং সর্বোপরি নোবেল শান্তি পুরস্কার পেতে। ট্রাম্পকে কে গাজায় শান্তি ফেরানো বা যুদ্ধবিরতির টেন্ডার দিয়েছে? এসব অধিকার তিনি কোথায় পেলেন? রাষ্ট্রসংঘ তাহলে করছে কী? ট্রাম্পই কি এখন বকলমে রাষ্ট্রসংঘ? গাজা নিয়ে ট্রাম্পের যদি এতই দরদ, তাহলে রাষ্ট্রসংঘে প্রতিবারই কেন ফিলিস্তিনের স্বাধীনতা সংক্রান্ত প্রস্তাবে ভেটো দেয় আমেরিকা? গাজা তথা ফিলিস্তিন নিয়ে তখন তার দরদ কোথায় যায়? সদিচ্ছা কেন দেখা যায় না? আজ হঠাৎ কেন গাজা নিয়ে কুম্ভিরাশ্রু নিবেদন করছেন তিনি?

আরও পড়ুন:

ট্রাম্প হয়ত আগামী তিন বছরে নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাবেন। কিন্তু গাজায় কি আদৌ শান্তি ফিরবে? ফিরবে না। ফিরলেও সাময়িক। যদি পাকাপাকি বা স্থায়ী শান্তি না ফেরে তাহলে কি তার থেকে নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে? আদৌ হবে না। যেমন দেখা গিয়েছিল মায়ানমারে ক্ষমতায় থাকাকালে আউন সাং সুকির সরকার রোহিঙ্গাদের গণহত্যা, গণধর্ষণে প্রত্যক্ষ মদদ দিয়েছিল। প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু শান্তিতে নোবেল জয়ী আউন সাং সুকি ক্ষমতায় থাকা সত্ত্বেও কিসসু করেনি। উল্টে রোহিঙ্গাদের জাতিগত নিকেশ অভিযানে সেনাবাহিনী নামিয়ে সর্বাত্মক সহায়তা করেছেন। ট্রাম্পও একই পথের পথিক হবেন, এটা নেহাৎ অত্যুক্তি নয়। একদিন অক্ষরে অক্ষরে মিলে যাবে এই নেতিবাচক ভবিষ্যদ্বাণী।

আরও পড়ুন:

যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জুনিয়র বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিকল্পিত ৯/১১-র পর বিশ্বজুড়ে কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরাক, লিবিয়া, লেবানন, সিরিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশে মিথ্যা অজুহাতে দুই দশক ধরে যুদ্ধ চালিয়ে এইসব মুসলিম দেশের অগণিত নিরীহ ও নিরস্ত্র শিশু, নারী ও মানুষকে গণহত্যা করেছিল। পরে তারা দুই যুদ্ধবাজ সাকরেদ স্বীকার করেছিল যে, ভুল গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধ করেছিল। ফাঁসিতে ঝুলিয়েছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছিল লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফিকে। এদের থেকে তো নেতানিয়াহু অনেক অনেক বড় অপরাধ করে চলেছেন।

আরও পড়ুন:

তাহলে নেতানিয়াহুকে কেন জামাই আদর করছে আমেরিকা তথা পশ্চিমারা? শুধুমাত্র হামাসকেই কেন বলা হচ্ছে অস্ত্র ছাড়তে? ইসরাইলকে কেন অস্ত্র কেড়ে নিয়ে নির্বিষ করার কথা বলা হচ্ছে না? হামাসকে বলা হচ্ছে, গাজার শাসনে তারা থাকতে পারবে না। অথচ তারা ২০০৬ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গাজার প্রশাসনিক ক্ষমতায় গিয়েছিল। তবুও তাদেরকে অবরুদ্ধ করে উৎখাত করা হয়েছিল। সেই থেকে দেড় যুগ ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। নেতানিয়াহুকে কেন চুক্তিতে বলা হচ্ছে না যে, গাজাকে অবরোধ মুক্ত করতে হবে। মধ্যপ্রাচ্যের এসব দেশে যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারী নেতানিয়াহু কেন ইসরাইলের ক্ষমতায় বহাল তবিয়তে থাকতে পারবে? তার কেন বিচার হবে না? হিজবুল্লাহ ও হামাসের যেসব শীর্ষনেতাকে ইসরাইল হত্যা করেছে, তাদের বিচার কী হবে? সর্বোপরি ফিলিস্তিনের স্বাধীনতার কী হবে? ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে কেন এসব কথা নেই? আর মিশরে সে আলসিসিকে বলির পাঁঠা করে তাকে সামনে রেখে শান্তি সম্মেলন ও শান্তি চুক্তি পাকাপোক্ত করা হচ্ছে, সেই আলসিসি তো গণহত্যাকারী। মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসিকে মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থান ঘটিয়ে উৎখাত করে শেষমেষ পরোক্ষে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মিশরবাসীকে হত্যা করে আলসিসির হাত রক্তে রাঙা। সেই আলসিসিকে শান্তির দূত বানিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder