BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

জীবনমুখী উজ্জ্বল নক্ষত্র সৈয়দ ওয়ালীউল্লাহ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৪

সোনিয়া তাসনিম

আরও পড়ুন:

নতুন পয়গাম, ১৩ সেপ্টেম্বর: বেশ মনে পড়ে, উচ্চ মাধ্যমিকের সময় বাংলা প্রথম পত্র বইয়ের পাতায় ‘একটি তুলসি গাছের কাহিনী’ গল্পটা পড়তে বসলে মনের মাঝে কেমন অদ্ভুত এক মায়াবোধ জাগত। নেহাতই সাধাসিধে একটি গাছকে ঘিরে বাক্যের তালে তালে যে আবেগের সঞ্চার হত, তা বলে বোঝানো এসময়ে যারপরনাই অসম্ভব। অবিরাম পড়ে চলার এক অদ্ভুত আবেশে কল্পনায় গল্পের বাক্যগুলো ছুঁয়ে যেন নিজেই অজান্তে হয়ে উঠতাম গল্পটির মাঝে এঁকে নেওয়া কোন চরিত্রের একজন। সোজা সরল ভাষার গাঁটবন্ধনে ঠিক কখন কোন সময়ে যে এটি হৃদয় ভেদ করে যেত, তা বুঝে ওঠা নেহাতই দায়। আর সত্যি বলতে, এটাই লেখক সৈয়দ ওয়ালীউল্লাহর লেখনীর এক অনন্য ও অদম্য শক্তিশালী দক্ষতা। সাহিত্যের মধ্য দিয়ে ধর্মীয় গোঁড়ামিকে কটাক্ষ করা সহ বাংলা সাহিত্যের অস্তিত্বের ধারাকে নতুনত্ব প্রদানে তাই তাঁর নাম অবিস্মরণীয়।

আরও পড়ুন:

১৯২২ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া এই অবিসংবাদিত লেখকের বেড়ে ওঠা স্ফুরণ সেক্যুলার পারিবারিক পরিবেশে। সুফিবাদী, অসাম্প্রদায়িক ও উদার মানবিকতার শিক্ষাই মূলত তাঁর পরবর্তী জীবনে দুর্দান্ত সৃজনের শাখা-প্রশাখা মেলে নেয়। ভাবনার কুঁড়িতে জন্ম নেয় উদার চিন্তা-চেতনার রঙ্গন। শৈশব থেকেই পাঠ্যপুস্তকের বাইরের পড়াশোনার প্রবল আগ্রহ তাঁর ভবিতব্য লেখক হবার ঈঙ্গিত দেয়। ১৯৩৯ সালে কুড়িগ্রাম হাইস্কুল হতে মাধ্যমিকের চৌকাঠ মাড়িয়ে নিতে না নিতেই ঢাকা কলেজের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম গল্প, ‘সীমাহীন এক নিমিষে’। কলম হাতে দুর্দান্ত শুরুটাই মূলত এঁকে নিয়েছিল ভবিষ্যতের লেখক হয়ে ওঠার সোনালি পথ। কেবল কলম হাতে নয়; বরং উদ্যোমী ছিলেন ছাপাখানার কাজেও। তাই তো চল্লিশের দশকের মাঝামাঝি মামা খান বাহাদুর সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় কমরেড পাবলিশার্সের ভিত্তি দেন। দৈনিক Statesman-এ সাব এডিটরের হাল ধরেন ৫৪-এর পঞ্জিকার পাতায়। উদ্দেশ্য, সাহিত্যমান সম্মত ইংরেজি লেখনীর সৃষ্টি। ইত্যবসরে কলমের জাদু ছড়িয়ে নেন বুলবুল, সওগাত, মোহাম্মদী, অরণি, পূর্বাশা-সহ আরও নানা সাময়িকী ও পত্রিকায়। তাঁর লেখনীর মন্ত্রে মুগ্ধ হয়ে পূর্বাশার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য প্রকাশ করেন, লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘নয়নচারা’।

আরও পড়ুন:

১৯৪৭ পরবর্তীতে Statesman পত্রিকার কাজে যবনিকা টেনে রেডিও পাকিস্তানে ঢাকা কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসেবে নতুন যাত্রা শুরু করেন। আর কাজের খণ্ডিত অবসরে এই সময়েই তাঁর উন্নত কলমে জন্ম নেয়, ‘লালসালু’-র মতো অবিস্মরণীয় সাহিত্যকর্ম। ১৯৫১ হতে ১৯৭১ অবধি তাঁর বর্ণিল ক্যারিয়ারে মিশ্র অভিজ্ঞতার আলোকে সাফল্যের দারুণ নকশা আঁকেন এই মেধাবী লেখক। প্যারিসে পাকিস্তানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হতে ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিষ্টের মতোও গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন সুচারুভাবে।

আরও পড়ুন:

১৯৫২ এর দিল্লি থেকে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমানোর কালে জীবনে পরিণয়ের বসন্ত আসে ফরাসি কন্যা অ্যান মেরির হাত ধরে। যার প্রবাহের গতি একসময় বেঁধে নেয় এক চির অটুট বন্ধন। ১৯৫৫ সালে লেখক স্ত্রী মেরির কলমে ফরাসি ভাষায় তাঁর ‘লালসালু’ অনূদিত হয়, যা পরবর্তীতে ইংরেজিতে লেখা হয়, Tree Without Roots শিরোনামে। উত্তাল ও উষ্ণ রাজনৈতিক পরিবেশে কাটানো কৈশোরের প্রভাবে তিনি ছিলেন সমাজতন্ত্রের প্রতি যতটা শ্রদ্ধাশীল, ঠিক ততটাই বিরূপ ছিলেন মার্কিন সম্রাজ্যবাদের ঘোর বিরোধী। যার প্রতিফলন ঘটেছে ১৯৫৮ সালে প্রকাশিত The ugly American এর বিপরীতে তাঁর লেখা The ugly Asian বইয়ের মধ্য দিয়ে।

আরও পড়ুন:

ওয়ালীউল্লাহ ছিলেন প্রগতিশীল চিন্তার ধারক। তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে রাজনীতির সাথে প্রায় সকলেই সম্পৃক্ত ছিলেন। সচেতন দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে ওয়ালীউল্লাহ তখনকার মুসলিম সমাজকে ধর্মীয় সম্প্রদায়ের পরিবর্তে পশ্চাদপদ শ্রেণী হিসেবে মূল্যায়ন করতেন। সাম্প্রদায়িকতা ও রাজনীতিতে ধর্মের ব্যবহারকে তিনি সবসময় ঘৃণা করে এসেছেন। অবহেলিত মুসলিমদের অসহায়ত্ব তাঁকে ব্যথিত করত। তাই মুসলিমদের রাজনৈতিক অধিকার আদায়ে তিনি সবসময় থেকেছেন সপ্রতিভ।

আরও পড়ুন:

লেখনীর মধ্য দিয়ে তিনি সমাজের প্রচলিত কমতিগুলোকে প্রকাশ্যে উন্মোচিত করতেন। ওয়ালীউল্লাহর সাহিত্যে মানব জীবনের আধ্যাত্মিক অযৌক্তিকতার সাথে সামাজিক প্রতিচিত্র অঙ্কিত হয়েছে সফলভাবে, যা কিনা পশ্চিমা ঔপন্যাসিকদের চেতনায় অনুপস্থিত। ওয়ালীউল্লাহর লেখনীতে সমাজ এবং ব্যক্তির মাঝে যে কোন একটি উদ্দীপক নয়; বরং এই দুটি বিষয়ের মিশ্রণ ঘটেছে সুষমভাবে। ধর্মীয় গোঁড়ামির অন্ধকারে নিমজ্জিত সামাজিক জীবনের পাশাপাশি মানুষের জীবন দর্শন, জিজ্ঞাসা, মানবীয় আবেগের গাঁথুনি গেঁথেছেন মজবুতভাবে। বরেণ্য এই লেখক জাতীয় পর্যায়ে নানা সম্মানে ভূষিত হলেও তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি আবহমান কাল ধরে সুচিন্তক পাঠকের মননজালে শব্দের জাদুতে অবাধ বিচরণ করে চলার ক্ষুরধার লেখনী দক্ষতা।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder