BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩০

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

নতুন পয়গাম: বিশ্বের ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের বিচার ও মৃত্যুদণ্ড বিরল হলেও রাজনৈতিক পটপরিবর্তনের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। সামরিক অভ্যুত্থান, বিপ্লব, গণ-অপরাধ কিংবা রাজনৈতিক রূপান্তরের মুহূর্তে বিভিন্ন দেশ তাদের ক্ষমতাচ্যুত রাষ্ট্রনেতাদের বিচারের মুখোমুখি করেছে। কেউ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ আবার আত্মসমর্পণের পর নিহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধ আদালতে গতকাল সোমবার ১৭ নভেম্বর ২০২৫ মৃত্যুদণ্ডে দণ্ডিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ দেশ ত্যাগ করে দিল্লিতে অজ্ঞাতনিবাসে রয়েছেন।
প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হলেন দেশনায়ক। রাষ্ট্র ও জনগণের আলোর পথের দিশারি। রাষ্ট্র পরিচালনার সেই গৌরবময় চেয়ারে বসে নিজের কর্মফলে কেউ হন ধিক্কৃত, কেউ নন্দিত। কৃতকর্মের দায়ে গদি থেকে ছিটকে পড়তেই আবার রাষ্ট্রযন্ত্রের কঠোর বিচারের মুখে পড়তে হয়েছে অনেককেই। শেষমেষ কপালে জুটেছে শাস্তি-মৃত্যুদণ্ড! দেশে দেশে পথভ্রষ্ট সেসব অপশাসকের সংখ্যাও কম নয়! যারা বেঁচে থাকতেই তাদের দমন-পীড়ন আর নিষ্ঠুর শাসনের পরিণতি ভোগ করে ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে আছেন! ক্ষমতার দম্ভ ফুরাতেই দুঃশাসন, স্বৈরশাসন, গণহত্যা কিংবা একনায়কতন্ত্রের অভিযোগে এরা দাঁড়িয়েছেন কাঠগড়ায়। অনেকেরই জীবনের সমাপ্তি ঘটেছে ফাঁসির দড়িতে। এই নিবন্ধে তেমনই কয়েকটি ঘটনা সংক্ষেপে তুলে ধরা হল।

আরও পড়ুন:

ব্রিটিশ রাজা প্রথম চার্লস:
১৬৪৯ সালের ৩০ জানুয়ারি, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কর্তৃত্ববাদী শাসন এবং পার্লামেন্টের সঙ্গে বিরোধের জেরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। বিচারকরা রায়ে তাকে ‘বিশ্বাসঘাতক, হত্যাকারী এবং জনগণের শত্রু’ হিসাবে চিহ্নিত করে শিরচ্ছেদ করার নির্দেশ দেন।

আরও পড়ুন:

ব্রিটিশ রাজতন্ত্রে দশ বছর কায়েম করা হয়েছিল প্রজাতন্ত্র

ব্রিটিশ রাজা প্রথম চার্লস

আদনান মেন্ডেরেস:
আদনান মেন্ডেরেস তুরস্কের ইতিহাসে এক বিরল অধ্যায়ের প্রতীক। যেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সামরিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৯৬০ সালের সামরিক অভ্যুত্থানের পর তাকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। ইয়াসিয়াদা দ্বীপের বিশেষ আদালত দীর্ঘ বিচারের পর ১৯৬১ সালে মেন্ডেরেসকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।

আরও পড়ুন:

আদনান মেন্ডারেস - উইকিপিডিয়া

আদনান মেন্ডেরেস, তুরস্ক

আমির-আব্বাস হোবেইদা:
১৯৭৯ সালের ৭ এপ্রিল ইসলামি বিপ্লবের পর ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির-আব্বাস হোবেইদাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভির অধীন হোবেইদার সরকারকে বিপ্লবীদের ‘দমনকারী’ হিসাবে চিহ্নিত করা হয়। তবে তার বিচার ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। সীমিত অধিকার ও অনিয়মের অভিযোগে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয় এটি।

আরও পড়ুন:

Government of Amir-Abbas Hoveyda (1965–1967) - Wikipedia

আমির-আব্বাস হোবেইদা, ইরান

নিকোলাই চশেস্কু:
দীর্ঘ ২৪ বছর রুমানিয়া শাসন করেন কমিউনিস্ট নেতা নিকোলাই চশেস্কু। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতনের সময় তাঁকে এবং তাঁর স্ত্রীকে সামরিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়। গণহত্যা ও ধ্বংসের অভিযোগে ওই বছরের বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। আধুনিক রুমানিয়ার ইতিহাসে এটি ছিল শেষ মৃত্যুদণ্ড।

আরও পড়ুন:

Roar বাংলা - নিকোলাই চাসেস্কু: কম্যুনিস্ট, খুনী ও মৃত্যুদণ্ডিত স্বৈরশাসক

নিকোলাই চশেস্কু, রুমানিয়া

জুলফিকার আলী ভুট্টো:
পাকিস্তানের জনপ্রিয় নেতা ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৭ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। পরে বিতর্কিত হত্যা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে ১৯৭৯ সালে ফাঁসি দেওয়া হয়। দীর্ঘ চার দশক পর, ২০২৪ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁর বিচারকে ‘মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ’ ঘোষণা করে।

আরও পড়ুন:

জুলফিকার আলী ভুট্টো: তার মৃত্যুদণ্ডকে 'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড' বলা হয়  কেন? - BBC News বাংলা

জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান

সাদ্দাম হোসেন:
১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের শাসক ছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আগ্রাসনের পর মানবতাবিরোধী অপরাধে তাঁকে ইরাকি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৬ সালের ডিসেম্বরে তাঁর মৃত্যুদণ্ড ছিল আধুনিক সময়ে সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি।

আরও পড়ুন:

সাদ্দাম হোসেন, ইরাক

মুয়াম্মার গাদ্দাফি:
লিবিয়ার দীর্ঘ ৪২ বছরের প্রেসিডেন্ট জেনারেল মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে বিদ্রোহে ক্ষমতা হারান। আদালতের রায় ছাড়াই আটক হওয়ার পর প্রকাশ্যে গণপ্রহারে তাঁকে হত্যা করা হয়। এটা হয় মূলত মার্কিন ও ন্যাটোর মদদে। এটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং লিবিয়ায় বিভক্ত রাজনীতির সূচনা হয়।

আরও পড়ুন:

গাদ্দাফির শাসনকালে কেমন ছিল লিবিয়ার জীবন? - BBC News বাংলা

মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়া

মেংগিস্তু হাইলি মারিয়াম:
‘রেড টেরর’ নামের কুখ্যাত দমন-পীড়নের দায়ে ইথিওপিয়ার সাবেক দার্গ নেতা মেংগিস্তু হাইলি মারিয়ামকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তার অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা হয়। বর্তমানে তিনি জিম্বাবুয়েতে স্বেচ্ছা নির্বাসনে নিরাপদে রয়েছেন।চুন দু-হোয়ান:
গওয়াংজু গণ-অভ্যুত্থান দমন এবং ১৯৭৯ সালের সামরিক অভ্যুত্থানের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট চুন দু-হোয়ানকে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করে সে দেশের আদালত। পরে অবশ্য দণ্ড মুকুব হয় এবং তিনি রাষ্ট্রপতির ক্ষমা লাভ করেন। দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যাত্রায় এটি ছিল বড় টার্নিং পয়েন্ট।

আরও পড়ুন:

NIGERIA: ETHIOPIAN HEAD OF STATE LIEUTENANT COLONEL MENGISTU HAILE MARIAM  PAYS VISIT TO LAGOS BEFORE VISITING MOSCOW. - British Pathé

মেংগিস্তু হাইলি মারিয়াম, ইথিওপিয়

জোসেফ কাবিলা:
২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট থাকা জোসেফ কাবিলা ২০২৫ সালে তাঁর অনুপস্থিতিতে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এটি বর্তমান সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক-আইনি ঘটনা। তবে তিনি গ্রেপ্তার হননি এবং অভিযোগ অস্বীকার করছেন।

আরও পড়ুন:

Joseph Kabila: Ex-DR Congo president returns to the country, party says

জোসেফ কাবিলা, কঙ্গো

শেখ হাসিনা:
সোমবার ১৭ নভেম্বর ২০২৫ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ এবং পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে কয়েকশো দুর্নীতি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানবতাবিরোধী অপরাধ, বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং গণআন্দোলন দমন-পীড়নে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার মতো গুরুতর সব অভিযোগ ছিল। এখনও বহু অভিযোগে মামলা চলছে।

আরও পড়ুন:

শেখ হাসিনা: গণতন্ত্রপন্থি থেকে স্বৈরাচার

শেখ হাসিনা, বাংলাদেশ

এছাড়াও ফ্রান্সের রাজা ষোড়শ লুই, হাঙ্গেরির সমাজতান্ত্রিক নেতা ইমরে ন্যাগি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী হিদেকি তাজিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder