BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

ভাবিয়া করিও কাজ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩৫

প্রবাদে আছে, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। তার মানে হল, কোনকিছু করার আগে ভালভাবে জেনে-বুঝে চিন্তা-ভাবনা করে তারপর কাজ শুরু করা। আগে-পিছে না ভেবে, বিচার-বিবেচনা না করে হুটপাট সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া, কাজ শুরু করে ফেলা; আবার পরক্ষণেই সেই সিদ্ধান্ত বদলানো বা বাতিল করা কিংবা কাজটা থামিয়ে দেওয়া বা স্থগিত রাখা – বারবার এমনটা হলে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেওয়া স্বাভাবিক। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন বা সংস্থার ভাবমূর্তি নিয়ে সওয়াল উঠবেই।
প্রসঙ্গ মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড। দেশের মুসলিমদের এই অন্যতম সর্বজনীন সংস্থার কর্মকর্তাদের হল’টা কী? বারংবার তাঁরা সিদ্ধান্ত পাল্টায় কেন? এ থেকে প্রমাণ হয়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাথায় যারা বসে আছেন, তারা সময়োপযোগী নন। তারা সময়ের দাবি বুঝতে অপারগ। তারা বর্তমান দেশের চলমান রাজনৈতিক মতাদর্শ ও ঘটনাবলী সম্পর্কে সম্পূর্ণ সজাগ বা সচেতন নন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের অভাব প্রতীয়মান।
ইতিপূর্বে তাঁরা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করার কথা ঘোষণা করেছিলেন। এতে রাজ্যবাসী বিশেষ করে বাংলাভাষী মুসলিম সমাজ ভীষণ উৎসাহিত হয়েছিল এবং আন্তরিকভাবে ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। গ্রামে-গ্রামে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ছোট ছোট মিটিং শুরু হল। কেন্দ্র সরকারের তরফে আনা অভিসন্ধিমূলক ওয়াকফ সংশোধন আইন সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ জোরকদমে শুরু হয়েছিল। একইসঙ্গে ওই বিতর্কিত সংবিধান বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে দলে দলে অংশগ্রহণ করার জন্য জাতি-ধর্ম নির্বিশেষে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে আহ্বান জানিয়ে বার্তা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন:

এমতাবস্থায় সব রকমের প্রস্তুতি পর্ব যখন তুঙ্গে, আচমকা খবর এলো, ব্রিগেডের সমাবেশ বাতিল করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, যা নিয়ে সে সময় খুব আলোচনা, সমালোচনা এবং নানা মহল থেকে নানাবিধ ব্যাখ্যা-বিশ্লেষণ হয়েছিল। এমনকি বোর্ডের একাংশের বিরুদ্ধে রাজনীতির সঙ্গে গোপন আঁতাত বা যোগসাজশের অভিযোগও কেউ কেউ তুলছিলেন। যদিও সেটা প্রমাণসাপেক্ষ বিষয়। অভিযোগ যে কেউ, যে কারো বিরুদ্ধে করতেই পারে। কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।

আরও পড়ুন:

যাহোক, পুনরায় সেই ওয়াক্ফ সম্পত্তি বাঁচানোর ডাক দিয়ে ৩ অক্টোবর ৬ ঘন্টার জন্য ভারত বনধের ডাক দেওয়া হল। খুব ভালো কথা। সেটাও হঠাৎ করে দু-দিন আগে বাতিল বা স্থগিত করা হল। অজুহাত দেখানো হল, ঐ তারিখে বিভিন্ন রাজ্যে অন্য ধর্মাবলম্বীদের পুজো-পার্বণ আছে। কিন্তু এখানে কথা হল, পুজো পার্বণ ইত্যাদি তো ক্যালেন্ডারে উল্লেখ করাই থাকে। অনেক আগে থেকেই বিভিন্ন ধৰ্মের উৎসবের দিনক্ষণ জানা যায়। তাহলে পার্সোনাল ল বোর্ডের কর্তাব্যক্তিরা কি ক্যালেন্ডারও দেখেন না। সন-তারিখ কিছু না দেখেই হুটপাট প্রোগ্রাম ঘোষণা করে দেন। এ কেমন আনাড়ি সব লোকজন!

আরও পড়ুন:

মিল্লাত তথা কওমের নেতাদেরকে মনে রাখতে হবে, ওয়াকফ নিয়ে এভাবে একের পর এক হঠকারিতা ও অদূরদর্শিতা মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডকে হাস্যকর বানাচ্ছে। একইসঙ্গে সমগ্র মুসলিম সমাজ ও সম্প্রদায়কে তুচ্ছ-তাচ্ছিল্য বা হাসির খোরাক বানানো হচ্ছে। ‘ল বোর্ড-এর নেতা বা কর্মকর্তাদের জেনে রাখা উচিত, তাদের একটা ঘোষণায় দেশজুড়ে মুসলমানরা কতখানি মানসিক প্রস্তুতি নেন। আর হঠাৎ করে সেই জায়গায় ছন্দপতন ঘটলে সরলমনা মুসলমানরা মানসিকভাবে খুবই ব্যথা ও আঘাত পায়। তাই হুটপাট সিদ্ধান্ত ঘোষণা না করে, আগে-পিছে সবকিছু বিষয় খতিয়ে দেখে, সবদিক বিবেচনায় রেখে উপযুক্ত ফোরামে আলোচনার পর পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেওয়া এবং তারপর তা জনসমক্ষে ঘোষণা করা উচিত। একই ভুল বারবার হবে কেন? এই ভুল থেকে শিক্ষা না নিলে পার্সোনাল ‘ল বোর্ড সম্পর্কে মুসলিম সমাজের আস্থা, বিশ্বাস দিনে দিনে একেবারে তলানিতে পৌঁছবে। এবং একইসঙ্গে সহ-নাগরিক অমুসলিমদের কাছে মুসলিমরা সম্প্রদায়গত ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, হবে। তাই মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডকে আরো সাবধান, সতর্ক হয়ে ভাবনা-চিন্তা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। এক-পা এগিয়ে তিন-পা পিছলে সংস্থার প্রতি আস্থা ও জনসমর্থন কমবে এবং সর্বোপরি বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দেবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder